Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
সরকারি সেবায় ঘুষবাণিজ্য: শীর্ষে বিআরটিএ, আইনশৃঙ্খলা বাহিনী দ্বিতীয়—বিবিএসের জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 June, 2025, 06:05 pm
Last modified: 20 June, 2025, 02:59 am

Related News

  • লুটপাট আর টাকা পাচারের কারণে ৭-৮ ব্যাংক অচল অবস্থায় আছে: পানিসম্পদ মন্ত্রী
  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

সরকারি সেবায় ঘুষবাণিজ্য: শীর্ষে বিআরটিএ, আইনশৃঙ্খলা বাহিনী দ্বিতীয়—বিবিএসের জরিপ

এই জরিপে মোট ২১ ধরনের সরকারি অফিসে ঘুষ লেনদেনের তথ্য উঠে এসেছে।
টিবিএস রিপোর্ট
19 June, 2025, 06:05 pm
Last modified: 20 June, 2025, 02:59 am
ইলাস্ট্রেশন: টিবিএস

হাইলাইটস:

  • বিআরটিএতে সেবা নিতে গিয়ে ঘুষ দিয়েছেন ৬৩.২৯%
  • আইনশৃঙ্খলা বাহিনীতে ঘুষ দিয়েছেন ৬১.৯৪%, পাসপোর্ট অফিসে ৫৭.৪৫%, ভূমি সংক্রান্ত অফিসে ৫০% এরও বেশি
  • গত এক বছরে ঘুষ ও দুর্নীতির সম্মুখীন হয়েছেন ৩১% নাগরিক
  • পুরুষদের মধ্যে ঘুষ দেয়ার হার ৩৮.৬২%, নারীদের মধ্যে ২২.৭১%
  • হয়রানির শিকার ১৯.৩১%, যার প্রায় অর্ধেকই পরিবারে, এরপর গণপরিবহন/উন্মুক্ত স্থান ও কর্মক্ষেত্রে
  • বিচার বা আইনগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষ ভরসা রেখেছেন স্থানীয় বা অনানুষ্ঠানিক ব্যবস্থায়

বাংলাদেশের সরকারি সেবাখাতে সবচেয়ে বেশি ঘুষ ও দুর্নীতির শিকার হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে সেবা গ্রহণকারী জনগণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) 'সিটিজেন পারসেপশন সার্ভে' অনুযায়ী, গত এক বছরে বিআরটিএ থেকে সেবা নিতে গিয়ে ৬৩.২৯ শতাংশ নাগরিক ঘুষ দিতে বাধ্য হয়েছেন।

ঘুষ লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যেখানে ঘুষ দিয়েছেন ৬১.৯৪ শতাংশ; এরপর পাসপোর্ট অফিস (৫৭.৪৫%), ভূমি রেজিস্ট্রি অফিস (৫৪.৯২%), বিচারক/ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটরসহ অন্যান্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের অফিস (৫৩.৭৭%) এবং ভূমি রেকর্ড ও অধিগ্রহণ সংক্রান্ত অফিস (৫১.৪০%)।

এই জরিপে মোট ২১ ধরনের সরকারি অফিসে ঘুষ লেনদেনের তথ্য উঠে এসেছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশের ৬৪টি জেলার ৮ লক্ষাধিক নাগরিকের মধ্যে এই জরিপ চালায় বিবিএস। ৪৫,৮৬৮টি মৌজা বা মহল্লা থেকে তথ্য সংগ্রহ করা হয় ১,৯২০টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিটের মাধ্যমে। ১৮ থেকে শুরু করে তার বেশি বয়সের নাগরিকরা এতে অংশ নেন।

জরিপ অনুযায়ী, গত এক বছরে সরকারি সেবা নিতে গিয়ে মোট ৩১ শতাংশ নাগরিক ঘুষ বা দুর্নীতির শিকার হয়েছেন। পুরুষদের মধ্যে এ হার ৩৮.৬২ শতাংশ হলেও নারীদের ক্ষেত্রে তা ২২.৭১ শতাংশ।

প্রতিবেদন বলছে, দেশের ১৯.৩১ শতাংশ নাগরিক গত এক বছরে বৈষম্য বা হয়রানির সম্মুখীন হয়েছেন। এর মধ্যে নারীদের হার ১৯.৬২% এবং পুরুষদের ১৮.৯৭%। শহরবাসীদের মধ্যে হয়রানির হার তুলনামূলকভাবে বেশি (২২.০১%)।

বৈষম্যের প্রধান কারণ হিসেবে তাদের আর্থ-সামাজিক অবস্থান ও লিঙ্গ প্রভেদের কথা জানান জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৬.৮২% এবং ৪.৪৭%। অধিকাংশ হয়রানি ঘটেছে পরিবারে (৪৮.৪৪%), গণপরিবহন বা উন্মুক্ত স্থানে (৩১.৩০%) এবং কর্মস্থলে (২৫.৯৭%)। তবে এই হয়রানির ঘটনার মাত্র ৫.৩৫% ভুক্তভোগী তা রিপোর্ট করেছেন।

জরিপে আরও দেখা গেছে, গত দুই বছরে ১৬.১৬% মানুষ কোনো না কোনো বিরোধ বা দ্বন্দ্বের মুখোমুখি হয়েছেন। এদের মধ্যে ৮৩.৬০% কোনো না কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় সমাধান পাওয়ার চেষ্টা করেছেন।

বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ৪১.৩৪% মানুষ আদালত বা আইনশৃঙ্খলা বাহিনীর মতো আনুষ্ঠানিক সংস্থার সহায়তা নিয়েছেন, অন্যদিকে ৬৮.৯৬% ভরসা রেখেছেন স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা বা পারিবারিক সালিশের মতো অনানুষ্ঠানিক উপায়ে।

এই জরিপ দেশের নাগরিক সেবাখাতে দুর্নীতি, বৈষম্য ও বিচার ব্যবস্থার প্রবেশাধিকারে বর্তমান বাস্তবতা ও সীমাবদ্ধতাকে গভীরভাবে তুলে ধরেছে।

Related Topics

টপ নিউজ

সরকারি সেবা / দুর্নীতি / বিবিএস জরিপ / সিটিজেন পারসেপশন সার্ভে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • লুটপাট আর টাকা পাচারের কারণে ৭-৮ ব্যাংক অচল অবস্থায় আছে: পানিসম্পদ মন্ত্রী
  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net