Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
যুক্তরাজ্যে সাইফুজ্জামানের জব্দ সম্পদের মূল্য ১,০২৫ কোটি টাকা: দুদক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2025, 03:55 pm
Last modified: 16 June, 2025, 04:02 pm

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • মশা নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান

যুক্তরাজ্যে সাইফুজ্জামানের জব্দ সম্পদের মূল্য ১,০২৫ কোটি টাকা: দুদক

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন জানান, জব্দকৃত জেডটিএস প্রোপার্টিজ-এর মোট মূল্যই প্রায় ৭৩ দশমিক ১৫ মিলিয়ন পাউন্ড। এ ছাড়া ব্যাংকে থাকা অর্থসহ মোট সম্পদের পরিমাণ আরও বেশি হতে পারে।
টিবিএস রিপোর্ট
16 June, 2025, 03:55 pm
Last modified: 16 June, 2025, 04:02 pm
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের জব্দকৃত ৩৪৩টি ফ্ল্যাটের আনুমানিক মূল্য ৭৩ দশমিক ১৫ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২৫ কোটি টাকা। এছাড়া তার ব্যাংক আমানতের পরিমাণ ২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড, যা প্রায় ৩৫ কোটি টাকার সমপরিমাণ।

সোমবার (১৬ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, যুক্তরাজ্যে সাম্প্রতিক সফরে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) সঙ্গে দুদকের বৈঠক হয়। বৈঠকে যেসব ব্যক্তি সম্পদ পাচার করেছেন, তাদের একটি প্রাথমিক তালিকা এনসিএর সঙ্গে শেয়ার করা হয়। এর ভিত্তিতে সাবেক ভূমিমন্ত্রীর বিপুল সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে।

দুদক চেয়ারম্যান জানান, বিজ্ঞ আদালতের ১৬ অক্টোবর ২০২৪ তারিখের আদেশ অনুযায়ী যুক্তরাজ্যে থাকা সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ৩৪৩টি ফ্ল্যাট ও প্লট এবং তার স্বার্থসংশ্লিষ্ট ১০টি প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয়। আদালতের এ আদেশ অনুযায়ী যুক্তরাজ্যের সেন্ট্রাল অথরিটির কাছে মানি লন্ডারিং অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত জেডটিএস প্রোপার্টিজ-এর মোট মূল্যই প্রায় ৭৩ দশমিক ১৫ মিলিয়ন পাউন্ড। এ ছাড়া ব্যাংকে থাকা অর্থসহ মোট সম্পদের পরিমাণ আরও বেশি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

Related Topics

টপ নিউজ

সাবেক মন্ত্রী / সাইফুজ্জামান চৌধুরী / সাবেক ভূমিমন্ত্রী / টাকা জব্দ / সম্পদ জব্দ / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
    বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
    আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান
  • ফাইল ছবি
    পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • মশা নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান

Most Read

1
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

2
সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা

3
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

4
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান

5
ফাইল ছবি
অর্থনীতি

পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net