Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
"পূর্ব পাকিস্তানের বিভক্তির দায় পাকিস্তানেরই"

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 December, 2020, 03:00 pm
Last modified: 27 December, 2020, 03:07 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে পেট্রোলের ৪৩% ও ডিজেলের ৫৫% দাম বাড়ল
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?

"পূর্ব পাকিস্তানের বিভক্তির দায় পাকিস্তানেরই"

পাকিস্তানের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এ আর সিদ্দিকীর সাম্প্রতিক প্রকাশিত বই নিয়ে এক অনলাইন আলোচনায় এ মন্তব্য করেন পাকিস্তানের ইতিহাসবিদ ড. মোবারক আলী।
টিবিএস ডেস্ক
27 December, 2020, 03:00 pm
Last modified: 27 December, 2020, 03:07 pm

"১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের বিভক্তি আমাদেরই দায় এটি স্বীকার করে নেয়ার সময় এসেছে"

পাকিস্তানের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এ আর সিদ্দিকীর সাম্প্রতিক প্রকাশিত 'জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান: দ্য রাইজ অ্যান্ড ফল অফ আ সোলজার' বই  নিয়ে এক অনলাইন আলোচনায় এ মন্তব্য করেন পাকিস্তানের ইতিহাসবিদ ড. মোবারক আলী। তিনি আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এ দিনটিকে 'ঢাকা পতন' না বলে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দিনই বলা উচিৎ। 

অধ্যাপক ড. রিয়াজ শেখ আলোচনাটি পরিচালনা করেন। তিনি বলেন,  বড় বড় ঘটনাগুলোতে ইয়াহিয়া খানের ভূমিকার কারণেই পাকিস্তান বিভক্তির দিকে এগিয়ে যায়। তাকে নিয়ে ইতোপূর্বে খুব বেশি বই লেখা হয়নি, নতুন দৃষ্টিকোণ থেকে বইটি লেখায় লেখককে ধন্যবাদ জানান জানান তিনি।

বইটির লেখক এ আর সিদ্দিকী ১৯৭৩ সালে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নেন। বইটিতে ভারত-পাকিস্তান বিভক্তির পর কাশ্মীর যুদ্ধ নিয়েও আলোকপাত করেন তিনি। বইটিতে তিনি বলেন, আমরা যাকে 'জিহাদ' বলতাম তা আসলে সেসময় ব্রিটিশ কর্মকর্তাদের দ্বারাই পরিচালিত হয়।

১৯৬৫ সালে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধের ব্যাপারে   তার অভিজ্ঞতার বর্ণনা দেন বইটিতে। তার বক্তব্য প্রচলিত টেক্সটবুকের আলোচনা থেকেও অনেকটা আলাদা।

বইটির মুখবন্ধ লেখক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ড. হুমা বাকাই বইটি সম্পর্কে বলেন, বইটিতে ইয়াহিয়া ও ১৯৭১ সালের যুদ্ধ ছাড়াও, পাকিস্তানের সৃষ্টিলগ্ন থেকেই রাষ্ট্রটির নানা সমস্যার কথা তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, বইটি পাকিস্তানের নেতৃত্ব সংকটের কথা স্মরণ করিয়ে দেয়। ইয়াহিয়া খান কোনোভাবেই একজন নেতা ছিলেন না, দেশের সংকটকালীন সময়ে নেতৃত্ব দেয়ার মতো যোগ্য নেতা তো নন-ই, এমন মন্তব্যও করেন তিনি।

পূর্ব পাকিস্তানে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক সরকারি কর্মকর্তা তাসনিম সিদ্দিকী জানান, পাকিস্তান বারবার বাঙালীদের হতাশ করেছে। তিনি বলেন,  ব্রিটিশদের  অত্যাচারের পর তারা ভেবেছিল পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। পাকিস্তানের সৃষ্টিতেও বাঙালিরা নেতৃত্ব দিয়েছে।

উন্নয়নের যুগ হিসেবে পরিচিত আইয়ুব খানের আমলের সমালোচনা করেন তিনি। আইয়ুব খানের আমলে পূর্ব পাকিস্তান অঞ্চলে কোনো উন্নয়নই হয়নি, বলেন তিনি। ১৯৭১ সালের ৩রা মার্চ নির্ধারিত জাতীয় পরিষদের প্রথম অধিবেশন যখন ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করলেন তাসনিম সিদ্দিকী তখন ঢাকাতেই ছিলেন বলে জানান তিনি। অধিবেশন স্থগিত ঘোষণার সিদ্ধান্তে পূর্ব পাকিস্তানের জনগণ কতোটা অসন্তুষ্ট ছিল নিজের অভিজ্ঞতার আলোকে তার বর্ণনা দেন তিনি।

আইয়ুব খান তার বইয়ে বাঙালিদের অবমাননাকর শব্দ দিয়ে অভিহিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, এর দ্বারাই বোঝা যায় তিনি তাদের প্রচন্ডরকম ঘৃণা করতেন। তিনি হতাশার সুরে বলেন, বাঙালীরাই ১৪ আগস্ট পশ্চিম পাকিস্তানিদের চেয়েও আবেগ সহকারে উদযাপন করতো, তা সত্ত্বেও পাকিস্তানিদের আচরণ ও কর্মকান্ডের কারণে তারা বিভক্তির চিন্তা করতে বাধ্য হয়েছে।

শিক্ষাবিদ দুরিয়া কাজী নতুন দৃষ্টিভঙ্গি থেকে বইটি লেখার জন্য লেখকের প্রশংসা করে বলেন, লেখকের লেখা ও বর্ণনার ধরণের কারণে পাঠকরা সেসময় উপস্থিত থেকে ঘটনাগুলো অবলোকন করছেন এমনটাই মনে হবে।

  • সূত্র: দ্য নিউজ 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / পাকিস্তান / ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে পেট্রোলের ৪৩% ও ডিজেলের ৫৫% দাম বাড়ল
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net