Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
ইরানে ইসরায়েলের হামলায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 June, 2025, 11:00 am
Last modified: 13 June, 2025, 11:04 am

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির আভাসে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
  • ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম
  • বিশ্বে তেলের মজুত থাকলেও বাড়ছে অন্য এক সংকট: গোল্ডম্যান স্যাকস
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব

ইরানে ইসরায়েলের হামলায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে সবচেয়ে প্রচলিত জ্বালানি তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ও নাইমেক্স লাইট সুইটের দাম ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
টিবিএস ডেস্ক
13 June, 2025, 11:00 am
Last modified: 13 June, 2025, 11:04 am
ছবি: রয়টার্স

শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। হামলার খবর প্রকাশের পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। খবর বিবিসি'র।

আন্তর্জাতিক বাজারে সবচেয়ে প্রচলিত জ্বালানি তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ও নাইমেক্স লাইট সুইটের দাম ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে পারে। কারণ, এই অঞ্চল বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি শুধু গাড়ির জ্বালানির খরচ নয়, সুপারমার্কেটের খাদ্যপণ্যের মূল্যসহ দৈনন্দিন জীবনের নানা খরচে প্রভাব ফেলে।

বিশ্লেষকরা বিবিসিকে জানিয়েছেন, এখন বাজারের নজর থাকবে—ইরান পাল্টা প্রতিক্রিয়া জানায় কি না, সেটির দিকে।

বন্দনা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হরি বলেন, 'এটা একটি বিস্ফোরক পরিস্থিতি। যদিও গত বছরের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েল ও ইরান সরাসরি একে অপরকে লক্ষ্য করে হামলা করলেও তা দ্রুত নিয়ন্ত্রণে এসেছিল।'

তিনি সতর্ক করে বলেন, 'এই পরিস্থিতি আরও বড় আকারের যুদ্ধে পরিণত হতে পারে, যা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে গুরুতর ব্যাঘাত ঘটাতে পারে।'

চরম পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালিতে হামলা বা জ্বালানি অবকাঠামোয় আঘাত হেনে প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ বন্ধ করে দিতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয়। উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মাঝে অবস্থিত এই প্রণালি উপসাগরকে সংযুক্ত করে আরব সাগরের সঙ্গে।

প্রণালিটির আশপাশে সবসময়ই বহু ট্যাংকার চলাচল করে, যেগুলো মধ্যপ্রাচ্যের প্রধান জ্বালানি রফতানিকারক দেশগুলো থেকে তেল ও গ্যাস বহন করে বিশ্বের নানা দেশে পৌঁছে দেয়।

এমএসটি ফাইন্যান্সিয়ালের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সাউল কাভোনিক বলেন, 'এখন বাজারে প্রাথমিক একটি ঝুঁকিপূর্ণ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে আগামী এক-দুদিনের মধ্যে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।'
 
Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / জ্বালানি তেলের দাম বৃদ্ধি / ইরান-ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির আভাসে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
  • ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম
  • বিশ্বে তেলের মজুত থাকলেও বাড়ছে অন্য এক সংকট: গোল্ডম্যান স্যাকস
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net