Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
মাস্কের সঙ্গে দ্বন্দ্ব, নিজের লাল টেসলা বিক্রির সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
07 June, 2025, 09:35 am
Last modified: 07 June, 2025, 09:38 am

Related News

  • রাইফেল হাতে ‘ফা** জো বাইডেন’ টি-শার্ট পরে আলোচনায় আসা সাংবাদিক হলেন ট্রাম্পের সহকারী প্রেস সচিব
  • এআই নীতি তদারকিতে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

মাস্কের সঙ্গে দ্বন্দ্ব, নিজের লাল টেসলা বিক্রির সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

অনেকের মতে, এই গাড়িটি বিক্রির সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার প্রথম স্পষ্ট প্রভাব।
দ্য নিউ ইয়র্ক টাইমস
07 June, 2025, 09:35 am
Last modified: 07 June, 2025, 09:38 am
হোয়াইট হাউজের ওয়েস্ট এক্সিকিউটিভ অ্যাভিনিউতে পার্ক করে রাখা ট্রাম্পের লাল টেসলা। ছবি: ডগ মিলস/ দ্য নিউ ইয়র্ক টাইমস

প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে প্রকাশ্য বাগ্‌যুদ্ধের পর মাত্র ২৪ ঘণ্টাও পার হয়নি—এরই মধ্যে ট্রাম্প তার লাল রঙের টেসলা গাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। মার্চ মাসে গাড়িটি তিনি কিনেছিলেন। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

গাড়িটি সাধারণত প্রেসিডেন্টের বাসভবনের পাশের ওয়েস্ট এক্সিকিউটিভ অ্যাভিনিউতে পার্ক করে রাখা হতো। অনেকের মতে, এই গাড়িটি বিক্রির সিদ্ধান্ত সম্পর্ক খারাপ হওয়ার প্রথম স্পষ্ট প্রভাব। আবার অনেকের মতে এটিই শেষ নয়, সামনে আরও কিছু ঘটতে পারে বলেও মনে করছেন তারা।

ট্রাম্প বহু বছর ধরেই বৈদ্যুতিক গাড়ির সমালোচনা করে এসেছেন। তার অভিযোগ ছিল—এই গাড়িগুলোর দাম বেশি, আর বেশি দূরত্বও অতিক্রম করা যায় না। ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, এসব প্লাগ-ইন গাড়ি যেন 'নরকে পচে'।

তবে সেটি ছিল মাস্কের সঙ্গে তার অপ্রত্যাশিত সম্পর্ক গড়ে ওঠার আগের কথা। ওই সম্পর্কের ভিত মজবুত হওয়ার পর মাস্ক ট্রাম্পকে জেতাতে প্রায় ২৭৫ মিলিয়ন ডলার খরচ করেন। পরে তাকেই ফেডারেল কর্মীসংখ্যা কমানোর দায়িত্ব দেওয়া হয়।

মার্চ মাসে হোয়াইট হাউজে একটি অনুষ্ঠানে ট্রাম্প ও মাস্ক একসঙ্গে কয়েকটি টেসলা মডেল ঘুরে দেখেন। তখন মাস্ক ট্রাম্পকে বলেন, টেসলার সাইবারট্রাকটি 'বুলেটপ্রুফ'। কিন্তু ট্রাম্প লাল রঙের একটি মডেল এস গাড়ির দিকে আঙুল তুলে দেখান। তিনি বলেন, 'এইটা চাই।' এরপরই সেটি কেনেন তিনি।

ট্রাম্প জানান, সিক্রেট সার্ভিস তাকে গাড়িটি চালাতে দেবে না। তাই গাড়িটি হোয়াইট হাউজেই থাকবে, তার স্টাফরা ব্যবহার করবেন। তিনি আরও বলেন, গাড়ির দাম প্রায় ৮০ হাজার ডলার, তিনি চেকেই দাম মেটাবেন এবং কোনো ছাড় নেবেন না। হোয়াইট হাউজের একজন মুখপাত্রও তখন নিশ্চিত করেন, ট্রাম্প বাজারদরেই গাড়িটি কিনেছেন।

সাধারণত প্রেসিডেন্টরা কোনো পণ্যের প্রচার করেন না, কারণ নির্বাহী শাখার কর্মকর্তারা তাদের আত্মীয়-স্বজন বা বন্ধুদের স্বার্থে পণ্য প্রচার করতে পারেন না। তবে এই নিয়ম প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ট্রাম্প বলেন, তিনি শুধু মাস্ককে সহায়তা করতেই এটি করেছেন।

মার্চের ১১ তারিখ ট্রাম্পের উপদেষ্টাদের মাস্ক জানান, তিনি ট্রাম্পপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলোকে ১০ কোটি ডলার দিতে চান। এর পরপরই হোয়াইট হাউজের সাউথ গ্রাউন্ডসে এসে পৌঁছায় একাধিক টেসলা গাড়ি।

তবে গাড়ি এলেও, এখনো সেই অর্থ পৌঁছায়নি।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইলন মাস্ক / ট্রাম্প-মাস্ক / টেসলা গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • রাইফেল হাতে ‘ফা** জো বাইডেন’ টি-শার্ট পরে আলোচনায় আসা সাংবাদিক হলেন ট্রাম্পের সহকারী প্রেস সচিব
  • এআই নীতি তদারকিতে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net