Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
লাগেজে ৪৭ বিষধর ভাইপার সাপ, মুম্বাই বিমানবন্দরে আটক ভারতীয়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 June, 2025, 10:00 am
Last modified: 03 June, 2025, 10:04 am

Related News

  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী
  • ‘একদম নড়াচড়া কোরো না’: অস্ট্রেলিয়ায় ঘুম ভাঙতেই নারী দেখলেন গায়ের ওপর বিশাল অজগর!
  • বাংলাদেশে বিরল দুই প্রজাতির গেছো সাপের সন্ধান পেলেন গবেষকরা
  • দেশেই অ্যান্টিভেনম উৎপাদনের পরিকল্পনা করছে সরকার

লাগেজে ৪৭ বিষধর ভাইপার সাপ, মুম্বাই বিমানবন্দরে আটক ভারতীয়

আটক ব্যক্তির কাছ থেকে তিনটি স্পাইডার-টেইল হর্নড ভাইপার, পাঁচটি এশিয়ান লিফ টার্টল এবং ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার উদ্ধার করা হয়েছে।
টিবিএস ডেস্ক
03 June, 2025, 10:00 am
Last modified: 03 June, 2025, 10:04 am
কাস্টমস কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে সাপের রঙিন ছবি প্রকাশ করেছে। ছবি: মুম্বাই কাস্টমস কর্তৃপক্ষ

ভারতে বিষধর সাপসহ বিরল সরীসৃপ পাচারের চেষ্টা করার সময় একজনকে আটক করা হয়েছে। ভারতীয় নাগরিক ওই ব্যক্তি থাইল্যান্ড থেকে ফিরছিলেন। রোববার (১ জুন) মুম্বাই বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ তাকে আটক করে। খবর বিবিসি'র।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, তার লাগেজ থেকে ৪৭টি বিষধর ভাইপারসহ বিভিন্ন বিরল সরীসৃপ উদ্ধার করা হয়েছে।

সরীসৃপগুলো ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তিনি এখন হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

কাস্টমস কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এক পোস্টে সাপের রঙিন ছবি প্রকাশ করেছে।

পোস্টে জানানো হয়েছে, আটক ব্যক্তির কাছ থেকে তিনটি স্পাইডার-টেইল হর্নড ভাইপার, পাঁচটি এশিয়ান লিফ টার্টল এবং ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার উদ্ধার করা হয়েছে।

সরীসৃপগুলো কোথা থেকে আনা হয়েছিল, তা এখনও জানা যায়নি।

ভারতে প্রাণী আমদানি অপরাধ নয়, তবে দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কিছু প্রজাতির প্রাণী আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বিপন্ন প্রাণী বা সরকার থেকে সুরক্ষিত ঘোষণা করা প্রাণী।

কোনো বন্যপ্রাণী আমদানি করতে হলে যাত্রীর অবশ্যই প্রয়োজনীয় পারমিট ও লাইসেন্স থাকতে হবে।

তবে, প্রায়ই ভারতে কাস্টমস কর্মকর্তাদের নিষিদ্ধ বন্যপ্রাণী উদ্ধারের খবর পাওয়া যায়।

জানুয়ারিতে দিল্লি বিমানবন্দরে এক কানাডিয়ান নাগরিককে লাগেজে কুমিরের খুলি বহন করার অভিযোগে আটক করা হয়। এর এক মাস পর মুম্বাই বিমানবন্দরে এক যাত্রীকে পাঁচটি সিয়ামাং গিবন্সহ আটক করা হয়। এই ছোট বানরগুলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের জঙ্গলে পাওয়া যায়।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিপন্ন তালিকাভুক্ত সিয়ামাং গিবন যাত্রীর ট্রলি ব্যাগের মধ্যে রাখা ছিল।

নভেম্বরে ভারতীয় কাস্টমস কর্মকর্তারা ব্যাংকক থেকে ফেরত আসা দুই যাত্রীর কাছ থেকে ১২টি বিরল প্রজাতির কচ্ছপ জব্দ করেন।

২০১৯ সালে চেন্নাই বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আসা এক যাত্রীর কাছ থেকে একটি হর্নড পিট ভাইপার সাপ, পাঁচটি ইগুয়ানা, চারটি নীলজিহ্বা স্কিঙ্ক, তিনটি সবুজ গেছো ব্যাঙ এবং ২২টি মিশরীয় কচ্ছপ জব্দ করা হয়।

 

Related Topics

টপ নিউজ

ভাইপার / সাপ / ভারতীয় আটক / বন্য প্রাণী সংরক্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী
  • ‘একদম নড়াচড়া কোরো না’: অস্ট্রেলিয়ায় ঘুম ভাঙতেই নারী দেখলেন গায়ের ওপর বিশাল অজগর!
  • বাংলাদেশে বিরল দুই প্রজাতির গেছো সাপের সন্ধান পেলেন গবেষকরা
  • দেশেই অ্যান্টিভেনম উৎপাদনের পরিকল্পনা করছে সরকার

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net