Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
স্নায়বিক সমস্যায় ভোগাদের কোভিডে মৃত্যুঝুঁকি দ্বিগুণ বেশি: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 December, 2020, 09:55 am
Last modified: 22 December, 2020, 10:37 am

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • সকালে কফি পান করলে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমে: গবেষণা
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার

স্নায়বিক সমস্যায় ভোগাদের কোভিডে মৃত্যুঝুঁকি দ্বিগুণ বেশি: গবেষণা

পর্যবেক্ষণে থাকাকালে স্ট্রোকের শিকার ৫০ শতাংশ রোগী কোনো প্রকার অতিরিক্ত উদ্বেগের শিকার হননি। কিন্তু, নিউরোলজিক্যাল সমস্যা থাকায় কোভিড-১৯-ই তাদের স্ট্রোকের জন্য দায়ী বলে প্রায় নিশ্চিত বিজ্ঞানীরা। 
টিবিএস ডেস্ক
22 December, 2020, 09:55 am
Last modified: 22 December, 2020, 10:37 am
প্রতীকি ছবি

আমাদের স্নায়ুতন্ত্রের পরিচালক শক্তি হচ্ছে মস্তিষ্কের নিউরন কোষ। চারপাশের পরিবেশে থেকে অঙ্গ-প্রত্যঙ্গের পাঠানো তাপমাত্রার তারতম্য, গন্ধ বা স্বাদের অনুভূতি বিশ্লেষণ করে সেই অনুসারে অনুভূতির সংকেত পাঠায় মোটর নিউরন। অর্থাৎ, স্নায়বিক কেন্দ্রের প্রধান নিয়ন্ত্রক সে। 

মগজের অত্যন্ত শক্তিশালী এই অংশটি যাদের ঠিক মতো কাজ করে না, তারা এমনিতেই বেশ অসহায়। তার উপর নতুন বিপদের কথা বলছে বিজ্ঞান। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার মতো গুরুতর অসুস্থ কোভিড রোগী যদি নিউরোলজিক্যাল/স্নায়বিক সমস্যার কারণে স্ট্রোক ও বিভ্রান্তির শিকার হন হয়, সেক্ষেত্রে তাদের মৃত্যুর ঝুঁকি অনেকখানি বেড়ে যায়। 

আমেরিকান একাডেমি অব নিউরোলজির নিজস্ব সাময়িকী- জার্নাল নিউরোলজিতে প্রকাশিত একটি গবেষণা নিবন্ধে একথা জানানো হয়। গবেষণায় ৪,৭১১ জন কোভিড রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়। গত ১ মার্চ থেকে ২০ এপ্রিল এই ছয় সপ্তাহ রোগীরা সকলেই যুক্তরাষ্ট্রের মন্তেফিওরে মেডিক্যাল সেন্টার নামক হাসপাতালে ভর্তি ছিলেন।
 
গবেষণায় অংশ নেওয়াদের মধ্যে অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের বিজ্ঞানীরাও ছিলেন। তাদের মতে, আলোচিত ৪,৭১১ জন রোগীর মধ্যে ৫৮১ জন এত গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছিলেন যে, তাদের সম্পূর্ণ মগজের চিত্রধারণ করার প্রয়োজন হয়।  

এসব ব্যক্তির সঙ্গে কোভিড আক্রান্ত কিন্তু স্নায়বিক সমস্যামুক্ত অন্য রোগী ১,৭৪৩ রোগীর তুলনা করেন গবেষকরা। সমান বয়স এবং একই রকম সংক্রমণ তীব্রতা অনুসারে উভয় দলের নানা ব্যক্তিকে তুলনামূলক পর্যবেক্ষেণে রাখা হয়। 

অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের বিজ্ঞানী এবং গবেষণা নিবন্ধের সহ-লেখক ডেভিড আলটেশ্চোল জানান, 'ফুসফুস থেকে হ্রদপিণ্ডে রক্ত সঞ্চালনের তীব্র সমস্যা না থাকা সত্ত্বেও যারা স্নায়বিক সমস্যার কারণে বিভ্রান্তির শিকার হন বা যাদের চিন্তাশক্তি সঠিক পথে কাজ করতে পারে না- তারাসহ স্ট্রোকের শিকার রোগীদের প্রাণহানির মারাত্মক শঙ্কা থাকে। এই প্রথমবারের মতো তা আমাদের গবেষণা সূত্রে জানানো হয়েছে।' 

আলটেশ্চোল বলেন, 'এখন থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এই গবেষণার ফল থেকে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে স্নায়বিক রোগীদের প্রতি বাড়তি যত্নশীল হওয়ার ব্যাপারে জানতে পারবেন। আশা করি, এতে অনেকের প্রাণ বেঁচে যাবে।'

গবেষক দলের বিশ্বাস, তাদের গবেষণালদ্ধ তথ্য থেকে সম্ভাব্য স্নায়বিক সমস্যায় ভোগা কোভিড রোগীদের আলাদা করে শনাক্ত করতেও বাড়তি সাহায্য পাবেন চিকিৎসা কর্মীরা। সেই অনুসারে তাদের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকাদের উপযুক্ত চিকিৎসা দেওয়া সম্ভব হবে, বলে তারা আশা করছেন। ফলে মৃত্যুহার কমে আসবে। 

গবেষণায় অংশগ্রহণকারী ৫৫ জন কোভিড রোগী আগেই স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন, আর ২৫৮ জনের মধ্যে বিভ্রান্তি বা যুক্তিসঙ্গত চিন্তার অভাব দেখা দেয়। বিজ্ঞানীরা জানান, এদের মধ্যে আবার স্ট্রোক আক্রান্ত কোভিড-১৯ রোগীদের মৃত্যুহার ছিল অন্যান্য স্নায়বিক সমস্যামুক্তদের তুলনায় দ্বিগুণ বা ৪৯ শতাংশ। তাদের সঙ্গে তুলনা করা নমুনা জনসংখ্যার স্নায়বিক সমস্যাহীনদের ক্ষেত্রে এই হার ছিল মাত্র ২৪ শতাংশ। 

বিভ্রান্তিতে ভোগাদের ক্ষেত্রে এই হার ছিল ৪০ শতাংশ। আর এই সমস্যামুক্ত নমুনা জনসংখ্যায় সেই হার ছিল ৩৩ শতাংশ। 

পর্যবেক্ষণে থাকাকালে স্ট্রোকের শিকার ৫০ শতাংশ রোগী কোনো প্রকার অতিরিক্ত উদ্বেগের শিকার হননি। কিন্তু, নিউরোলজিক্যাল সমস্যা থাকায় কোভিড-১৯-ই তাদের স্ট্রোকের জন্য দায়ী বলে প্রায় নিশ্চিত বিজ্ঞানীরা। 

 'খুবই অপ্রচলিত এই তথ্যটি অন্যান্য কিছু গবেষণায় পাওয়া তথ্যের সঙ্গেও মিলে যাচ্ছে। এর ফলে আমরা জানতে পারছি যে, করোনাভাইরাসে সংক্রমিত হলেই অনেকের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়,' আলটেশ্চোল যোগ করেন। 

  • সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

মোটর নিউরন / স্নায়বিক রোগ / কোভিড-১৯ / মৃত্যু ঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • সকালে কফি পান করলে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমে: গবেষণা
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net