Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ৩৯৩ জন চিকিৎসা সেবা পেয়েছেন

বাংলাদেশ

বাসস
27 May, 2025, 10:00 pm
Last modified: 27 May, 2025, 10:17 pm

Related News

  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০
  • যশোরে তেলপাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩
  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫

জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ৩৯৩ জন চিকিৎসা সেবা পেয়েছেন

আজ মঙ্গলবার (২৭ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
বাসস
27 May, 2025, 10:00 pm
Last modified: 27 May, 2025, 10:17 pm
ফাইল ছবি: বাসস

জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ৩৯৩ জন সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। বর্তমানে ৩৩৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া ৫১ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং রাশিয়ায় পাঠিয়েছে সরকার। সব মিলিয়ে জুলাই আহতদের চিকিৎসা সেবায় সরকার ৬১ কোটি ২ লাখ টাকা খরচ করেছে। আরও ২৮ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিংগাপুর, থাইল্যান্ড ও তুরুস্ক পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

আজ মঙ্গলবার (২৭ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসারত জুলাই যোদ্ধাদের পরামর্শ সেবা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও নেপাল থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে, যারা  বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ সংক্রান্ত অগ্রগতি:

জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদ পরিবারের মধ্যে ৬৩০টি শহীদ পরিবারকে  ১০ লাখ টাকা করে মোট ৬৩ কোটি টাকার সঞ্চয়পত্র প্রদানের জন্য ব্যাংকে চেক প্রদান করা হয়েছে। অবিশিষ্টদের ওয়ারিস নির্ধারণ সাপেক্ষে সঞ্চয়পত্র প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।

আহতদের চেক বিতরণ তথ্যাবলী:

'এ' ক্যাটাগরির আহত ৪৯৩ জনের প্রত্যেককে ২ লাখ টাকা করে ৯ কোটি ৮৬ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

'বি' ক্যাটাগরির আহত ২০৮ জনের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৯ কোটি ৮ লাখ টাকার চেক  প্রদান করা হয়েছে।

'সি' ক্যাটাগরির আহত ১০,৬৪২ জনের প্রত্যেককে এককালীন ১ লাখ টাকা করে মোট ১০৬ কোটি ৪২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের সঞ্চয়পত্র প্রদান, আহত এ, বি, সি ক্যাটাগরির মধ্যে চেক প্রদানসহ মোট ২৮৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

আগামী অর্থ বছরে প্রতিটি শহীদ পরিবার আরও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র পাবে। এছাড়াও আগামী অর্থ বছরে প্রতিটি শহীদ পরিবারকে মাসে নিয়মিত ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। আগামী অর্থ বছরে এ ক্যাটাগরির আহতদের প্রত্যেকে অবশিষ্ট ৩ লাখ টাকা, বি ক্যাটাগরির আহতদের প্রত্যেকে অবশিষ্ট ২ লাখ টাকা করে দেওয়া হবে।

আগামী অর্থবছরে প্রতি মাসে এ ক্যাটাগরির আহতরা ২০ হাজার টাকা, বি ক্যাটাগরির আহতরা ১৫ হাজার টাকা এবং সি ক্যাটাগরির আহতরা ১০ হাজার টাকা করে ভাতা প্রাপ্য হবেন।

Related Topics

টপ নিউজ

জুলাই গণঅভ্যুত্থান / চিকিৎসা সেবা / আবুল কালাম আজাদ মজুমদার / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০
  • যশোরে তেলপাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩
  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net