Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
বিনিয়োগ বন্ধের দাবি প্রত্যাখ্যান বিডার, পাইপলাইনে রয়েছে ১ বিলিয়ন ডলার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 May, 2025, 07:20 pm
Last modified: 27 May, 2025, 07:23 pm

Related News

  • বিনিয়োগবান্ধব নীতি প্রণয়নে সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি করছে বিডা
  • প্রথম প্রান্তিকে দেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ
  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড
  • অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

বিনিয়োগ বন্ধের দাবি প্রত্যাখ্যান বিডার, পাইপলাইনে রয়েছে ১ বিলিয়ন ডলার

২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে নিট বা প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে ৭৫৬ মিলিয়ন ডলার (প্রায় ৯,২৪৭ কোটি টাকা)। অর্থাৎ গত আট মাসে কোনো নতুন বিদেশি বিনিয়োগ আসেনি—এমন বক্তব্য তথ্যভিত্তিক নয়।
টিবিএস রিপোর্ট
27 May, 2025, 07:20 pm
Last modified: 27 May, 2025, 07:23 pm

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথ উদ্যোগ কিংবা বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগে নিষ্ক্রিয় রয়েছে, সাম্প্রতিক সময়ে এক শিল্পনেতার এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে বিডা।

আজ (২৭ মে) এক বিবৃতিতে বিডা জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে নিট বা প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে ৭৫৬ মিলিয়ন ডলার (প্রায় ৯,২৪৭ কোটি টাকা)। অর্থাৎ গত আট মাসে কোনো নতুন বিদেশি বিনিয়োগ আসেনি—এমন বক্তব্য তথ্যভিত্তিক নয়।

বিবৃতিতে বলা হয়, গত ৯ মাসে বিডা মোট ৭৩৯টি শিল্প প্রকল্প নিবন্ধন করেছে, যার মধ্যে ৬৬টি সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এবং ৬১টি যৌথ বিনিয়োগ।

এছাড়া, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ১৬টি কোম্পানির সঙ্গে জমি ইজারা চুক্তি করেছে—যার মধ্যে ৬টি পুরোপুরি বিদেশি মালিকানাধীন ও ৩টি যৌথ উদ্যোগ। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) আরও ৩১টি কোম্পানির সঙ্গে অনুরূপ চুক্তি করেছে।

বিবৃতিতে বিডা জানায়, "এই সময়ে প্রস্তাবিত মোট বিদেশি বিনিয়োগ প্রায় ১ বিলিয়ন ডলার (১২,২২০ কোটি টাকা)।"

বিডা উদ্বেগ প্রকাশ করে জানায়, এ ধরনের "সামগ্রিক ও বিভ্রান্তিকর মন্তব্য" দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তাই সঠিক তথ্যের ভিত্তিতে জনসমক্ষে বক্তব্য রাখার আহ্বান জানায় কর্তৃপক্ষ।

বিডা তাদের ভূমিকার কথা তুলে ধরে জানায়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপন—এই সব ক্ষেত্রে সংস্থাটি সক্রিয়ভাবে কাজ করছে।

২০২৫ সালের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে বিডার উদ্যোগে খাতভিত্তিক বি-টু-বি নেটওয়ার্কিং সেশনের আয়োজন, ব্যবসায়ী সংগঠন, ব্যাংক ও বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টিও তুলে ধরা হয় বিবৃতিতে।

এছাড়া, আগামী সপ্তাহে বাংলাদেশ সফরকারী চীনের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের জন্য টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াকরণ ও ইলেকট্রনিক্স খাতে ১০০টিরও বেশি বি-টু-বি বৈঠকের আয়োজনের কথাও জানায় বিডা।

বিবৃতিতে আরও বলা হয়, "বিদেশি বিনিয়োগ বাস্তবায়নে সময় লাগে—এটি বিনিয়োগ প্রসারের ক্ষেত্রে সর্বজনস্বীকৃত বাস্তবতা।"
 
Related Topics

টপ নিউজ

বিডা / প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • বিনিয়োগবান্ধব নীতি প্রণয়নে সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি করছে বিডা
  • প্রথম প্রান্তিকে দেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ
  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড
  • অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net