Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2025, 04:40 pm
Last modified: 25 May, 2025, 04:58 pm

Related News

  • ‘ঘনঘন মামলার দিন ধার্য করলে আইনজীবীর টাকা দিতে পারি না’ বলে ট্রাইব্যুনালে কাঁদলেন সাবেক বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল
  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট
  • সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন কারাগারে
  • রিজার্ভ চুরি মামলা: ৯৭ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ 
  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ছয় যুবককে গুলি করে হত্যা করে তাদের মরদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। উদ্দেশ্য ছিল ঘটনাটিকে এভাবে উপস্থাপন করা যেন আন্দোলনকারীরা গাড়িতে আগুন দিয়ে মারা গেছে।
টিবিএস রিপোর্ট
25 May, 2025, 04:40 pm
Last modified: 25 May, 2025, 04:58 pm
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আশুলিয়ায় ছয় যুবককে গুলি করে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জুন তারিখ নির্ধারণ করেছেন।

বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আইসিটি বেঞ্চ রোববার (২৫ মে) এ আদেশ দেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের এক মাস সময় চাওয়ার আবেদন গ্রহণ করে এ আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আবেদনটি দাখিল ও শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। এছাড়াও আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও ফারুক আহম্মেদ।

রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলায় গ্রেপ্তার ছয় অভিযুক্ত—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবদুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক এবং কনস্টেবল মুকুলকে।

এর আগে গত ১৫ এপ্রিল ট্রাইব্যুনাল মামলার তিন আসামি—সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) মো. আবদুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম ও ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ছয় যুবককে গুলি করে হত্যা করে তাদের মরদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। উদ্দেশ্য ছিল ঘটনাটিকে এভাবে উপস্থাপন করা যেন আন্দোলনকারীরা গাড়িতে আগুন দিয়ে মারা গেছে।

প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'দুঃখজনকভাবে, নিহতদের একজন তখনও জীবিত ছিলেন। পুলিশ সদস্যরা ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিলে তিনি জীবন্ত পুড়ে মারা যান।'

গত বছরের ১১ সেপ্টেম্বর ঘটনার পরিপ্রেক্ষিতে আইসিটিতে দুটি পৃথক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগদ্বয় একই ধরনের হওয়ায় একীভূত করে একটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। এরপর ২৪ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাইফুল ইসলাম এখনও পলাতক রয়েছেন।

Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল / আশুলিয়ায় লাশ পোড়ানো / হত্যা মামলা / তদন্ত প্রতিবেদন / জুলাই অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • ইমরান খান। ছবি: রয়টার্স
    ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
    ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Related News

  • ‘ঘনঘন মামলার দিন ধার্য করলে আইনজীবীর টাকা দিতে পারি না’ বলে ট্রাইব্যুনালে কাঁদলেন সাবেক বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল
  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট
  • সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন কারাগারে
  • রিজার্ভ চুরি মামলা: ৯৭ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ 
  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 

Most Read

1
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা

3
ইমরান খান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের

4
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

5
ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net