Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের আলোচনার মূল বিষয় হবে নির্বাচন: আমির খসরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2025, 04:40 pm
Last modified: 24 May, 2025, 04:46 pm

Related News

  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের আলোচনার মূল বিষয় হবে নির্বাচন: আমির খসরু

চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো সংকট আছে বলে আমরা মনে করি না।’ তিনি বলেন, ‘কী সংকট? আমরা কোনো সংকট দেখছি না।’
টিবিএস রিপোর্ট
24 May, 2025, 04:40 pm
Last modified: 24 May, 2025, 04:46 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আজ (২৪ মে) বিএনপির বৈঠকে মূলত সুষ্ঠু নির্বাচনের ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, 'বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেশ কোন দিকে যাবে, কীভাবে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরা যাবে—এটাই মূল বিষয়। সেটাই আলোচনায় থাকবে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কীভাবে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরা যায়। আর তার জন্য এগিয়ে যেতে হলে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই। নির্বাচনই মূল বিষয়, এবং আমি নিশ্চিত, এ বিষয়টি আলোচনায় আসবে।'

নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে জানতে চাইলে আমির খসরু বলেন, নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে।

চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, 'কোনো সংকট আছে বলে আমরা মনে করি না।' তিনি বলেন, 'কী সংকট? আমরা কোনো সংকট দেখছি না।'

প্রধান উপদেষ্টার পদত্যাগ বা রাজনৈতিক সংকটসংক্রান্ত গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, 'এসব আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হলো কীভাবে বাংলাদেশ দ্রুত গণতন্ত্রের দিকে যাবে, কীভাবে গণতান্ত্রিক শাসন ফিরে পাবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ও সংসদ পাবে, যারা জনগণের কাছে জবাবদিহি করবে।'

তিনি আরও বলেন, 'এই জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্যই গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করে আসছে। তাই এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।'

আজকের বৈঠক শেষে বিএনপি আগের চেয়ে বেশি সন্তুষ্ট হবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'এটি আমাদের সন্তুষ্টির বিষয় নয়, জনগণের সন্তুষ্টির বিষয়। রাজনীতি জনগণের জন্য, জনগণের সন্তুষ্টির জন্য। আমরা জনগণের সঙ্গে রাজনীতি করি, তাদের কথা বলতে ও প্রত্যাশা পূরণের জন্য রাজনীতি করি।'

তিনি বলেন, 'সেই প্রত্যাশা পূরণের জন্যই জাতি একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার নির্বাচিত করতে চায়—এমন সরকার, যারা জনগণের কাছে জবাবদিহি করবে।'

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় পৃথকভাবে বৈঠকে বসবে বিএনপি ও জামায়াতে ইসলামী।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিএনপির বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে।

Related Topics

টপ নিউজ

আমির খসরু / প্রধান উপদেষ্টা / আলোচনা / নির্বাচন / গণতান্ত্রিক ধারা / বিএনপি / অবাধ ও সুষ্ঠু নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net