Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নরওয়ের এক বাসিন্দা ঘুম ভাঙতেই দেখলেন বাড়ির সামনে বিশাল কার্গো জাহাজ!

আন্তর্জাতিক

বিবিসি
23 May, 2025, 12:05 pm
Last modified: 23 May, 2025, 12:02 pm

Related News

  • যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল

নরওয়ের এক বাসিন্দা ঘুম ভাঙতেই দেখলেন বাড়ির সামনে বিশাল কার্গো জাহাজ!

বিবিসি
23 May, 2025, 12:05 pm
Last modified: 23 May, 2025, 12:02 pm

ছবি: ইপিএ

ঘুম থেকে উঠেই যদি দেখেন এক বিশাল জাহাজ আপনার বাড়ির উঠোনের সামনে ঠায় দাঁড়িয়ে আছে, তাহলে কেমন লাগবে? আতঙ্কিত হবেন নিশ্চয়ই! এমনটাই ঘটেছে নরওয়ের য়োহান হেলবার্গ নামের এক ব্যক্তির সাথে।

একজন নরওয়েজীয় ব্যক্তি ঘুম ভেঙে চোখ মেলেই যা দেখলেন, তার সামনের বাগানে গিয়ে ধাক্কা মেরেছে বিশাল এক কনটেইনার জাহাজ!

নরওয়ের ট্রন্ডহেইম শহরের কাছে বাইনেসেট এলাকায় ওই বিশাল কার্গো জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে উঠে পড়ে। জাহাজটি য়োহান হেলবার্গের ঠিক বাড়ির সামনের বাগানে গিয়ে থামে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। 'এনসিএল সাল্টেন' নামের ১৩৫ মিটার দৈর্ঘ্যের সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটি আর একটু হলে বাড়ির ওপরেই উঠে যেত।

ছবি: ইপিএ

ঘটনাস্থলের কাছাকাছিই হেলবার্গের বাড়ি। জাহাজটি যখন উপকূলে ছুটে আসছিল, তখন তিনি কিছুই টের পাননি। ওটাকে প্রায় ৩০ কিলোমিটার গতিতে ছুটে আসতে দেখে আতঙ্কিত এক প্রতিবেশী হেলবার্গকে ঘুম থেকে ডেকে তোলেন।

স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভিটু-কে হেলবার্গ বলেন, 'আমি জানালার দিকে তাকিয়ে দেখি বিশাল এক জাহাজ ঠিক সামনে দাঁড়িয়ে। সেটার ওপরের অংশ দেখতে ঘাড় বাঁকাতে হয়। পুরো ব্যাপারটাই ছিল অবিশ্বাস্য।'

প্রতিবেশী য়োস্টেইন ইয়োর্গেনসেন জানান, জাহাজটি পুরো গতিতে তীরের দিকে এগিয়ে আসার শব্দে তার ঘুম ভেঙে যায়। এরপর তিনি দ্রুত হেলবার্গের বাড়িতে ছুটে যান।

টিভিটু-কে ইয়োর্গেনসেন বলেন, 'আমি ভেবেছিলাম সে (হেলবার্গ) হয়তো আগেই বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু বাড়ির ভেতরে কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। বারবার দরজার ঘণ্টা বাজিয়েও কোনো সাড়া পাইনি। পরে ফোন করে যোগাযোগ করতে পারি।'

ছবি: ইয়োন ফিল্ডার

জাহাজটিতে মোট ১৬ জন ক্রু ছিলেন—তারা নরওয়েজীয়, লিথুয়ানিয়, ইউক্রেনীয় ও রুশ নাগরিক। 

ট্রন্ডহেইম ফিয়র্ড ধরে দক্ষিণ-পশ্চিমমুখী হয়ে ওর্কানগারের দিকে যাওয়ার পথে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে উঠে পড়ে।  

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কেউ আহত হননি।

কী কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। নরওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এর আগেও জাহাজটি ২০২৩ সালে ডাঙায় উঠে পড়েছিল, তবে সে সময় নিজ শক্তিতেই পুনরায় পানিতে ফিরে যায়।

হেলবার্গ বলেন, 'আপাতত জাহাজটি বেশ বড়সড় এক নতুন "প্রতিবেশী"। তবে আশা করি, এটি খুব তাড়াতাড়িই চলে যাবে।' 

Related Topics

টপ নিউজ

ডাঙায় জাহাজ / নরওয়ে / জাহাজ / কনটেইনার জাহাজ / কার্গো জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net