Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
আগামী বাজেটে অগ্রাধিকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ আকর্ষণ 

অর্থনীতি

আবুল কাশেম
17 May, 2025, 08:50 am
Last modified: 17 May, 2025, 08:51 am

Related News

  • জ্বালানির দাম ও ইরান নীতি নিয়ে ট্রাম্প–ভ্যান্সের প্রকাশ্য মতপার্থক্য
  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • জুলাইয়ে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৩২ শতাংশে, ৮ মাসের মধ্যে সর্বনিম্ন

আগামী বাজেটে অগ্রাধিকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ আকর্ষণ 

বাজেট নিয়ে শনিবার (১৭ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক অর্থ মন্ত্রণালয়ের। ২ জুন টেলিভিশনে বাজেট প্রস্তাব তুলে ধরবেন অর্থ উপদেষ্টা।
আবুল কাশেম
17 May, 2025, 08:50 am
Last modified: 17 May, 2025, 08:51 am

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা পুনরুদ্ধারকে প্রাধান্য দিয়ে আগামী অর্থবছরের বাজেটের রূপরেখা ও নীতি নির্ধারণ করেছে অর্থ বিভাগ। 

আজ শনিবার (১৭ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিষয়গুলো চূড়ান্ত করা হবে। প্রতিশ্রুত সময়ে নির্বাচন হলে এটিই হবে অন্তর্বর্তী সরকারের একমাত্র বাজেট। 

দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে ২ জুন সোমবার ঘোষণা করা হবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট ঘোষণার হয় বাংলাদেশে। 

ঈদুল আজহার ছুটির কারণে এবার বৃহস্পতিবারের বদলে সোমবার বাজেট ঘোষণা করা হবে। আর বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। 

বর্তমান সাংবিধানিক নিয়মানুসারে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বাজেট বাস্তবায়ন করা হবে।  

এ নিয়ে তৃতীয়বারের মতো টেলিভিশনে বাজেট ঘোষণা করছে কোনো অন্তর্বর্তী সরকার। এর আগে ২০০৭-০৮ সালে টেলিভিশনে দুটি বাজেট ঘোষণা করেছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। 

আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে আসাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রথম অগ্রাধিকার দিয়ে বাজেট করা হচ্ছে। এজন্য কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে।'

এছাড়া বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নজর থাকবে বলেও জানান তিনি।

অর্থের সংস্থান নিয়ে দুশ্চিন্তা কমেছে

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার ঋণ ছাড়ের নিশ্চয়তা পাওয়ার পর আগামী অর্থবছরের বাজেটে টাকার সংস্থান নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কেটে গেছে।

তবে আইএমএফের শর্ত পালন করতে গিয়ে, বিশেষত বিনিময় হার বাজারভিত্তিক হওয়ায়, নতুন অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হতে পারে। 

কমছে ভর্তুকি

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে ২০২৬ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার যে শর্ত আইএমএফ দিয়েছিল, সেখান থেকে অব্যাহতি পেয়েছে সরকার। 

তবে এ দুটি খাতে ভর্তুকি সীমিত রাখতে হবে সরকারকে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি বাবদ ৬২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার কারণে এ দুটি খাতের বকেয়া ভর্তুকি দায় প্রায় পুরোটাই মেটানো সম্ভব হবে। ফলে আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকির পরিমাণ ৩৫ হাজার কোটি টাকা হতে পারে।

 কৃষি ও খাদ্য নিরাপত্তা ভর্তুকিতে বরাদ্দের পরিমাণ প্রায় অপরিবর্তিত থাকবে। চলতি অর্থবছরে এ দুটি খাতে ভর্তুকিতে বরাদ্দ প্রায় ৩০ হাজার কোটি টাকা। 

২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণকে সামনে রেখে রপ্তানিতে নগদ সহায়তা বাবদ ভর্তুকির পরিমাণও কমছে।

এফডিআই আকর্ষণে উদ্যোগ 

এবার বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাজেটে নতুন নতুন উদ্যোগ যুক্ত করা হচ্ছে। 

'এজন্য ব্যবসার পরিবেশ সহজীকরণ এবং এলডিসি গ্র্যাজুয়েশনের ঝূঁকি মোকাবিলায় বাজেটে ব্যবসা ও বিনিয়োগসংশ্লিষ্ট বিভিন্ন আইন-কানুন সহজীকরণের ঘোষণা থাকতে পারে,' অর্থ বিভাগের একজন কর্মকর্তা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং আর্থসামাজিক উন্নয়নের গতি বেগবান করতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এছাড়া সুশাসন প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে উল্লেখযোগ্য সংস্কার, পদক্ষেপ ও কর্মকাণ্ডের ওপর জোর দেওয়া হচ্ছে। 

কর্মকর্তারা বলেন, সার্বিকভাবে আর্থসামাজিকভাবে বৈষম্য কমানোর যে তাড়না থেকে জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল, তা পূরণের উদ্যোগ থাকবে বাজেটে। 

ছোট বাজেট 

আগামী বাজেটের আকার চলতি বাজেটের তুলনায় কমানো হচ্ছে, যা দেশের স্বাধীনতার পর এবারই প্রথম। মূলত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ কমিয়ে বাজেটের আকার ছোট করা হচ্ছে। 

এবারের মোট বাজেটের আকার ধরা হয়েছে ৭.৯০ লাখ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। নতুন অর্থবছরে উন্নয়ন বাজেটে বরাদ্দ কমিয়ে ২.৪০ লাখ কোটি টাকার পরিকল্পনা করা হয়েছে। আর এডিপিতে বরাদ্দ ২.৬৫ লাখ কোটি টাকা থেকে কমে ২.৩০ লাখ কোটি টাকা হতে পারে।

বাজেটের আকার কমলেও পরিচালন বা অনুন্নয়ন খাতে ব্যয় বাড়বে। এ খাতে বরাদ্দের প্রাক্কলন করা হচ্ছে ৫.৫০ লাখ কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৫.০৭ লাখ কোটি টাকা। 

Related Topics

টপ নিউজ

বাজেট / বাজেট ঘোষণা / মূল্যস্ফীতি / বিনিয়োগ / বাজেট বরাদ্দ / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • জ্বালানির দাম ও ইরান নীতি নিয়ে ট্রাম্প–ভ্যান্সের প্রকাশ্য মতপার্থক্য
  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • জুলাইয়ে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৩২ শতাংশে, ৮ মাসের মধ্যে সর্বনিম্ন

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net