Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
পোপের মতো এআই-ছবিতে ট্রাম্প, ক্ষুব্ধ ক্যাথলিকরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 May, 2025, 04:00 pm
Last modified: 04 May, 2025, 04:14 pm

Related News

  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প, পোস্ট করলেন এআই জেনারেটেড ছবি 
  • ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প
  • এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন করা নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের সমন প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন

পোপের মতো এআই-ছবিতে ট্রাম্প, ক্ষুব্ধ ক্যাথলিকরা

এই ঘটনা ঘটেছে কয়েক দিন পরই, যখন ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে মজা করে বলেছিলেন, ‘আমি পোপ হতে চাই।’
টিবিএস ডেস্ক
04 May, 2025, 04:00 pm
Last modified: 04 May, 2025, 04:14 pm
ছবি: এক্স/হোয়াইট হাউজ

প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুর শোকের মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পোপ সেজে তৈরি করা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। খবর বিবিসির। 

ছবিটি হোয়াইট হাউসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। ক্যাথলিক সম্প্রদায় যখন পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করছে এবং নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন ট্রাম্পের এমন পোস্টকে 'ধর্মীয় বিদ্রূপ' হিসেবে দেখছেন অনেকে।

নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স ছবিটিকে 'বিশ্বাসের প্রতি অবমাননাকর' বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে তারা লিখেছে, 'এই ছবিতে কোনো রসবোধ বা বুদ্ধিদীপ্ত কিছু নেই, মি. প্রেসিডেন্ট। আমরা মাত্রই আমাদের প্রিয় পোপ ফ্রান্সিসকে দাফন করেছি, আর কার্ডিনালরা এখন একটি পবিত্র সমাবেশে যোগ দিতে যাচ্ছেন উত্তরাধিকার নির্বাচনের জন্য। দয়া করে আমাদের বিশ্বাস নিয়ে ব্যঙ্গ করবেন না।'

ছবিটিতে ট্রাম্পকে একটি সাদা কাসক ও মাইটার (পোপদের ঐতিহ্যবাহী টুপি) পরিহিত অবস্থায় দেখা যায়। তার গলায় একটি বড় ক্রস, এক হাত উঁচু করা এবং মুখে গম্ভীর ভাব।

এই ঘটনা ঘটেছে কয়েক দিন পরই, যখন ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে মজা করে বলেছিলেন, 'আমি পোপ হতে চাই।'

এ ঘটনার পর ভ্যাটিকানের মুখপাত্র মাতেও ব্রুনি শনিবার সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ভ্যাটিকান বুধবার থেকে শুরু হতে যাওয়া পোপ নির্বাচন প্রক্রিয়া—কনক্লেভের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে।

তবে হোয়াইট হাউস দাবি করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পোস্টে পোপতন্ত্র নিয়ে কোনো ব্যঙ্গ ছিল না। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প ইতালিতে গিয়ে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ও তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন। তিনি সব সময় ক্যাথলিকদের ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে সোচ্চার থেকেছেন।'

ইতালির সাবেক প্রধানমন্ত্রী এবং বামপন্থী রাজনীতিক মাত্তেও রেনজি ট্রাম্পের ছবিটিকে কটাক্ষ করে বলেছেন, 'এই ছবি বিশ্বাসীদের অপমান করে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অবজ্ঞা করে এবং দেখায় যে, ডানপন্থী বিশ্বের নেতা এসব নিয়ে হাস্যরস করতেই পছন্দ করেন।'

এর আগেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাথলিক বিশ্বাস নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এক বছর আগে টাম্পায় একটি গর্ভপাত-পক্ষ সমাবেশে বাইডেন 'সাইন অব দ্য ক্রস' দিয়েছিলেন, যা তীব্র সমালোচনা ডেকে আনে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / পোপ ফ্রান্সিস / এআই ছবি / ক্যাথলিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
    জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

Related News

  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প, পোস্ট করলেন এআই জেনারেটেড ছবি 
  • ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প
  • এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন করা নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের সমন প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন

Most Read

1
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

5
জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net