Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
পাকিস্তানের যুদ্ধবিমানের ধাওয়ায় পিছু হটেছে ভারতের রাফাল: পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম

আন্তর্জাতিক

দ্য ডন
30 April, 2025, 06:25 pm
Last modified: 30 April, 2025, 06:54 pm

Related News

  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র
  • ইরান যুদ্ধে ৪২ যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন কংগ্রেসের প্রতিবেদন
  • কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে

পাকিস্তানের যুদ্ধবিমানের ধাওয়ায় পিছু হটেছে ভারতের রাফাল: পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম

সাম্প্রতিক পহেলগাম হামলার প্রেক্ষাপটে, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
দ্য ডন
30 April, 2025, 06:25 pm
Last modified: 30 April, 2025, 06:54 pm
পাকিস্তান বিমান বাহিনীর একটি আধুনিকায়িত এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: পিএএফ ভায়া ইউরেশিয়ান টাইমস

ভারত অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল ভারতের কয়েকটি রাফাল যুদ্ধবিমান, এসময়  পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) সঙ্গেসঙ্গেই তাদের কিছু যুদ্ধবিমান স্ক্র্যাম্বল (উড্ডয়ন ও ধাওয়া) করে। এতে ভারতীয় জেটগুলো পিছু হটতে বাধ্য হয় বলে দাবি করেছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।

সাম্প্রতিক পহেলগাম হামলার প্রেক্ষাপটে, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ভারত এই হামলার পেছনে পাকিস্তান জড়িত বলে দাবি করছে। অন্যদিকে, পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি ও রেডিও পাকিস্তান জানায়, ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) চারটি রাফাল যুদ্ধবিমান দখলীকৃত কাশ্মীরে রাতভর টহল চালায়, তবে তারা নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি।

রেডিও পাকিস্তান জানায়, "পিএএফের জেটগুলো দ্রুত এই ভারতীয় যুদ্ধবিমানগুলোর উপস্থিতি শনাক্ত করে।"

পিটিভি বলেছে, "পাকিস্তান বিমান বাহিনীর তাৎক্ষণিক এবং সতর্ক প্রতিক্রিয়ায় ভারতীয় রাফালে জেটগুলো সন্ত্রস্ত হয়ে ফিরে যায়।"

ফ্রান্সের তৈরি ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে ভারতের হাতে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে সোমবার এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আরও ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে।

পাকিস্তানের সরকার বা সামরিক বাহিনী এখনো এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

এর আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পাকিস্তানের কাছে "বিশ্বস্ত গোয়েন্দা তথ্য" রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। গতকাল গভীর রাতে দেওয়া এক টিভি বিবৃতিতে তিনি বলেন, "পেহেলগাম হামলার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের অজুহাতে ভারত এমন পদক্ষেপ নিতে যাচ্ছে।"

গত ২২ এপ্রিলের ওই হামলায় ২৬ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এটি ২০০০ সালের পর কাশ্মীরে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা।

'কাশ্মীর রেজিস্ট্যান্স' বা 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' প্রথমে দায় স্বীকার করলেও পরে সেটিকে "ভুল বোঝাবুঝি" বলে দায় অস্বীকার করে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে  বলেন, "ভারত নিজেই নিজেকে বিচারক, জুরি ও শাস্তিদাতা হিসেবে দাবি করছে—যা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন।" তিনি বলেন, পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদের শিকার এবং এ ধরনের হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখে।

তিনি জানান, পাকিস্তান নিরপেক্ষ বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছে, কিন্তু ভারত তা এড়িয়ে যাচ্ছে।

তারার বলেন, "ভারতের পক্ষ থেকে এই উত্তেজনা বাড়ানোর দায় ও তার পরিণতির সম্পূর্ণ দায়ভার তাদেরই নিতে হবে।" তিনি পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় "নির্ভয়ে ও কঠোরভাবে প্রতিরোধ" করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এরই মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বলেন, "পাকিস্তান প্রথমে আঘাত হানবে না, তবে প্রতিশোধের অধিকার সংরক্ষণ করে।"

ভারতীয় ড্রোন ভূপাতিত

এর একদিন আগে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, আজাদ জম্মু ও কাশ্মীরের (পাকিস্তান-শাসিত) দুটি অঞ্চলে ভারতের দুটি কোয়াডকপ্টার পাকিস্তানি আকাশসীমা লঙ্ঘন করলে সেগুলো ভূপাতিত করা হয়।

প্রথম ড্রোনটি ভূপাতিত হয় ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে, এবং দ্বিতীয়টি পুঞ্চ বিভাগের সাটওয়াল সেক্টরে।

Related Topics

টপ নিউজ

পাক-ভারত দ্বন্দ্ব / উত্তেজনা / যুদ্ধবিমান / কাশ্মীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র
  • ইরান যুদ্ধে ৪২ যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন কংগ্রেসের প্রতিবেদন
  • কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net