Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
কুমিল্লায় যৌথ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ আটক ৯, অস্ত্র-মাদক উদ্ধার

বাংলাদেশ

তৈয়বুর রহমান সোহেল
27 April, 2025, 01:45 pm
Last modified: 27 April, 2025, 01:45 pm

Related News

  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু 
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র

কুমিল্লায় যৌথ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ আটক ৯, অস্ত্র-মাদক উদ্ধার

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। কিশোর গ্যাং প্রতিরোধে শনিবার রাতে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানটি রোববার ভোর পর্যন্ত চলে। 
তৈয়বুর রহমান সোহেল
27 April, 2025, 01:45 pm
Last modified: 27 April, 2025, 01:45 pm
আটককৃতদের একাংশ। ছবি: টিবিএস

কুমিল্লায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও মাদক জব্দ করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। 

আটককৃতরা হলেন- মো. রুবেল (৩৫), হুমায়ুন কবির (৪৫), মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭), মো. শাহাদাত হোসেন (২৮), মো. সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯) মো. মোজাহিদ (২১), মো. রফিউল আলম শাফি (২০) । তারা সবাই কুমিল্লা নগর ও সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা। 

আটককৃতদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। 

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। কিশোর গ্যাং প্রতিরোধে শনিবার রাতে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানটি রোববার ভোর পর্যন্ত চলে। 

অভিযানে সদর দক্ষিণ উপজেলার অস্ত্র সরবরাহকারী মো. রুবেলকে (৩৫) প্রথমে আটক করা হয়। 

অপরদিকে কুমিল্লা শহরের রেসকোর্স পলাশী গলি এলাকায় পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়। অভিযানকালে টেবিলের নিচে লুকানো অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন এবং অন্যান্য বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণালংকার, ছুরি, কুড়াল, ল্যাপটপ ও নগদ অর্থ।

আটককৃতদের তথ্যের ভিত্তিতে পরে আরও অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়। তাদের নিকট থেকেও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এছাড়া অভিযানের সময় হুমায়ূন কবির (৪৫) নামে আরও একজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / যৌথ বাহিনীর অভিযান / র‌্যাব ও সেনাবাহিনী / আটক ৯ / কিশোর গ্যাং / অস্ত্র ও মাদক উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু 
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net