Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
কারাগারে ক্যাসিনো সম্রাট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2019, 09:40 pm
Last modified: 06 October, 2019, 09:43 pm

Related News

  • র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, ১৪ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

কারাগারে ক্যাসিনো সম্রাট

রোববার রাত সোয়া আটটার দিকে কারা কর্তৃপক্ষের কাছে সম্রাট ও আরমানকে হস্তান্তর করে র‍্যাব
টিবিএস রিপোর্ট
06 October, 2019, 09:40 pm
Last modified: 06 October, 2019, 09:43 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ রেহমান আসাদ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং সহ-সভাপতি এনামুল হক আরমানকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যায় সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযান শেষে এ দু’জনকে ছয় মাস করে কারাদন্ড দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। 

কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি ক্যাঙ্গারুর চামড়া পাওয়ায় সম্রাটকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এবং কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রেপ্তারের সময় সাথে মদের বোতল পাওয়ায় আরমানকে এ কারাদণ্ড দেওয়া হয় বলে জানান র‍্যাবের মিডিয়া উইংয়ের প্রধান সারওয়ার বিন কাশেম। 

রোববার রাত সোয়া আটটার দিকে কারা কর্তৃপক্ষের কাছে সম্রাট ও আরমানকে হস্তান্তর করে র‍্যাব। 

কারাগারের সিনিয়র জেলা সুপার ইকবাল কবির জানান, কোন ধরণের ডিভিশন ছাড়াই সম্রাটকে নিয়মিত কয়েদীদের সাথে জেলে রাখা হবে। তবে আদালতের আদেশ পেলে তাকে ডিভিশন দেওয়া হবে। 

সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে ১৮ বোতল মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ রেহমান আসাদ

এর আগে ঢাকার ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাকরাইল অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, ইয়াবা, বন্যপ্রাণীর চামড়া এবং পিস্তল উদ্ধারের তথ্য জানায় র‍্যাব। 

রোববার দুপুরে র‍্যাব-১ এর কমান্ডিং অফিসার সারওয়ার বিন কাশেমের নেতৃত্বে একটি দল সম্রাটকে সাথে নিয়েই কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে অবস্থিত তার কার্যালয় ঘিরে অভিযান শুরু করে। 

বিকেল সাড়ে পাঁচটার দিকে গণমাধ্যমের সাংবাদিকদের কার্যালয়ের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয় র‍্যাব। 

সম্রাটের কার্যালয়ের কয়েকটি কক্ষ ঘুরে বিদেশী মদ, ইয়াবা, ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, একটি পিস্তল ও একটি বন্যপ্রাণীর চামড়া দেখতে পান সাংবাদিকরা। 

সম্রাটের কাকরাইল কার্যালয়ের বিশ্রামকক্ষে পাওয়া পিস্তল। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ রেহমান আসাদ

অভিযান শেষে র‍্যাব-১ এর কমান্ডিং অফিসার সারওয়ার বিন কাশেম সংবাদ সম্মেলনে বলেন, “সম্রাটের কার্যালয় থেকে আমরা ১৮ বোতল বিদেশী মদ, ১ হাজার ১৬০ পিস ইয়াবা, দুইটি ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, দুইটি অস্ট্রেলিয়ান ক্যাঙারুর চামড়া এবং ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল জব্দ করেছি।”

এর আগে দুপুর ১টা ১০ মিনিটে অভিযান শুরুর আধা ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মূল ফটকের তালা ভেঙে সম্রাটের কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। ভবনের তৃতীয় তলায় সম্রাটের কার্যালয়ে তল্লাশি চালান তারা। 

অভিযানের সময় সম্রাটকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিহিত দেখা যায়। 

সম্রাটের কাকরাইল কার্যালয়ে পাওয়া ক্যাঙ্গারুর চামড়া। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ রেহমান আসাদ

রোববার বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি বেনজির আহমেদ র‌্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানান, রাজধানীতে অবৈধ জুয়া ও ক্যাসিনো ব্যবসা চালানোর সুনির্দিষ্ট অভিযোগে সাবেক যুবলীগ নেতা সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। 

বেনজির আহমেদ বলেন, “ক্যাসিনো ব্যবসার সঙ্গে তার জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশব্যাপী ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দুদিন পর তিনি গা-ঢাকা দেন। তাকে গ্রেপ্তার করতে সময় লেগেছে, কারণ তিনি একেক সময় একেকটা কৌশল নিতেন।”

প্রসঙ্গত, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ছিলেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আর এনামুল হক আরমান ছিলেন সংগঠনের সহ-সভাপতি। কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ভোরে গ্রেপ্তারের পর রোববার দুপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি থেকে দুজনকে বহিষ্কার করা হয়। 

Related Topics

টপ নিউজ

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট / ক্যাসিনো / ক্যাসিনো কিং / ক্যাসিনো-বিরোধী অভিযান / যুবলীগ নেতা / র‍্যাব / ঢাকা কেন্দ্রীয় কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, ১৪ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net