Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
শিক্ষক লাঞ্ছনায় দোষীদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না কুয়েট শিক্ষকরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 April, 2025, 03:30 pm
Last modified: 24 April, 2025, 04:30 pm

Related News

  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
  • শাহজালাল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ, তোপের মুখে বিএনপিপন্থী শিক্ষক
  • ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সরকারি প্রাথমিকের শিক্ষকদের
  • বাড়িভাড়া ২০ শতাংশসহ তিন দফা দাবিতে শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
  • ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মোশারফ

শিক্ষক লাঞ্ছনায় দোষীদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না কুয়েট শিক্ষকরা

বৃহস্পতিবার দুপুরে কুয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি জানান কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ফারুক হোসেন।
টিবিএস রিপোর্ট
24 April, 2025, 03:30 pm
Last modified: 24 April, 2025, 04:30 pm
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষ এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার দুপুরে কুয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি জানান কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ফারুক হোসেন।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় যারা যারা দোষ করেছে, এই ঘটনার সাথে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণ দেওয়ার কোনো সম্পর্ক নেই। অপরাধ যেটা সেটা অপরাধই, সেটা আমাদের ছাত্রদেরও দাবি শিক্ষকবৃন্দেরও দাবি। আমাদের পরিষ্কার অবস্থান, এই বিচার নিশ্চিত করেই ক্লাসে ফিরতে হবে। তা না হলে শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে নিশ্চিত হবে না। 

একই সাথে, তিনি ভিসি ও প্রো ভিসিকে অপসারণে ইউজিসির তদন্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা এসেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে, অনুরোধ করতে। শিক্ষার্থীদের সাথে আমরা অনুরোধ করে ব্যর্থ হয়েছি। উপদেষ্টার প্রতিনিধিদলও (ইউজিসি সদস্য) এই ব্যাপারে সরকারের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছে। এখন আমরা দেশের পরিস্থিতি জানি, এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। তবে বিশ্ববিদ্যালয় স্বার্থে আমরা সবাই একাত্মতা প্রকাশ করে যাব। 

এই বিষয়ে অনশনকারী শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, যদি কোনো শিক্ষার্থী শিক্ষক লাঞ্ছনা করে থাকেন, আমরাও তাদের শাস্তি চাই। তবে সেটা একটা সুষ্ঠু তদন্ত কমিটির মাধ্যমে হোক। আগে যে কমিটি তদন্ত করেছিল, তারা একটা বায়াস্ট (পক্ষপাতদুষ্ট) তদন্ত কমিটি ছিল। তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল। সেই জন্য আমরা নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে রিপোর্ট চাই। 

এছাড়া, ভিসি ও প্রো ভিসি অপসারণে সুষ্ঠু তদন্ত হয়নি—শিক্ষক নেতার এমন দাবির সাথে ভিন্নমত পোষণ করেছেন অনশনে থাকা আরেক শিক্ষার্থী। 

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টার সাথে ইউজিসির তদন্ত টিম ক্যাম্পাসে এসেছিল সকাল নয়টার দিকে। আর তারা ভিসি ও প্রোভিসিকে অপসারণের ঘোষণা দিয়েছেন রাত সোয়া দুইটার দিকে। এই দীর্ঘ সময় তারা সুষ্ঠুভাবে তদন্ত করেছেন। সে তদন্ত প্রতিবেদন আবার মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছেন। তারপর তারা অপসারনের কথা জানিয়েছেন। তাই এখানে সুষ্ঠু তদন্ত হয়নি, তা বলা যাবে না। 

Related Topics

টপ নিউজ

কুয়েট / ভিসি / ভিসি অপসারণ / শিক্ষক আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
  • শাহজালাল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ, তোপের মুখে বিএনপিপন্থী শিক্ষক
  • ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সরকারি প্রাথমিকের শিক্ষকদের
  • বাড়িভাড়া ২০ শতাংশসহ তিন দফা দাবিতে শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
  • ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মোশারফ

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net