Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
বাড়িভাড়া ২০ শতাংশসহ তিন দফা দাবিতে শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2025, 07:25 pm
Last modified: 20 October, 2025, 07:29 pm

Related News

  • মাদ্রাসার শীর্ষ পদে অভিজ্ঞতা পুনর্নির্ধারণ, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি  
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • সফটওয়্যারের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন নীতিমালা জারি
  • ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সরকারি প্রাথমিকের শিক্ষকদের
  • ১৬ মাস বেতন না পেয়ে অনশনে কমিউনিটি ক্লিনিকের ৬৩৪ কর্মী

বাড়িভাড়া ২০ শতাংশসহ তিন দফা দাবিতে শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসাভাতা এবং মূল বেতনের ৭৫ শতাংশ উৎসবভাতা দেওয়ার দাবিতে ১২ অক্টোবর থেকে আন্দোলনে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
টিবিএস রিপোর্ট
20 October, 2025, 07:25 pm
Last modified: 20 October, 2025, 07:29 pm
টানা ৯ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ছবি: টিবিএস

বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করার দাবিসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি বাস্তবায়নে আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন তারা।

সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন 'এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট'-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

তিনি বলেন, 'আজ থেকে আমাদের কর্মসূচি আমরণ অনশনে রূপ নিয়েছে। ইতোমধ্যে চারজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রায় সবাই অসুস্থ অবস্থায় রয়েছেন। যদি এ অনশনে কোনো প্রাণহানি ঘটে, তার দায় শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকেই নিতে হবে।'

তিনি আরও বলেন, 'যারা শহীদ মিনারে আসতে পারছেন না, তারা প্রতিদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করবেন। আমরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে তা বাংলাদেশ আগে কখনও দেখেনি। সবাইকে ঢাকায় এনে আমরা যমুনা ঘেরাও করব।'

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসাভাতা এবং মূল বেতনের ৭৫ শতাংশ উৎসবভাতা দেওয়ার দাবিতে ১২ অক্টোবর থেকে আন্দোলনে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

সেদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হলেও পুলিশের লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনায় শিক্ষকরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। সেই ঘটনার প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলছে।

এরপর থেকে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে পদযাত্রা, শাহবাগ অবরোধ ও ভূখা মিছিলসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন।

Related Topics

টপ নিউজ

শিক্ষক আন্দোলন / এমপিওভুক্ত শিক্ষক / বেতন ভাতা / বাড়িভাড়া ভাতা বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • মাদ্রাসার শীর্ষ পদে অভিজ্ঞতা পুনর্নির্ধারণ, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি  
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • সফটওয়্যারের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন নীতিমালা জারি
  • ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সরকারি প্রাথমিকের শিক্ষকদের
  • ১৬ মাস বেতন না পেয়ে অনশনে কমিউনিটি ক্লিনিকের ৬৩৪ কর্মী

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net