Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
২০২৬ সালের মাঝামাঝি প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলার ছাড়াবে: জেপি মরগান

আন্তর্জাতিক

রয়টার্স
23 April, 2025, 02:40 pm
Last modified: 23 April, 2025, 02:44 pm

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি

২০২৬ সালের মাঝামাঝি প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলার ছাড়াবে: জেপি মরগান

ব্যাংকটি সতর্ক করে জানিয়েছে, যদি চাহিদা প্রত্যাশার চেয়েও বেশি হয়, তাহলে এ পূর্বাভাস তার আগেই ছাড়িয়ে যেতে পারে।
রয়টার্স
23 April, 2025, 02:40 pm
Last modified: 23 April, 2025, 02:44 pm
প্রতীকী ছবি

মার্কিন অর্থনীতি মন্দার ঝুঁকিতে রয়েছে এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে—এই প্রেক্ষাপটে আগামী বছরে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জেপি মরগান।

ব্যাংকটি এক নোটে জানিয়েছে, ২০২৫ সালের শেষ প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের গড় দাম ৩ হাজার ৬৭৫ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে, যা ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ৪ হাজার ডলারের ওপরে চলে যেতে পারে। তবে ব্যাংকটি সতর্ক করে জানিয়েছে, যদি চাহিদা প্রত্যাশার চেয়েও বেশি হয়, তাহলে এ পূর্বাভাস তার আগেই ছাড়িয়ে যেতে পারে।

জেপি মরগান বলেছে, 'আমাদের এ পূর্বাভাসের ভিত্তি হচ্ছে—চলতি বছর কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে শক্তিশালী স্বর্ণচাহিদা, যা গড়ে প্রতি প্রান্তিকে ৭১০ টন হতে পারে।'

চলতি বছর এ পর্যন্ত ২৯ শতাংশ দাম বেড়েছে স্বর্ণের, আর নতুন রেকর্ড হয়েছে ২৮ বার। মঙ্গলবারই প্রথমবারের মতো স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলার ছুঁয়েছে।

অন্যদিকে, গোল্ডম্যান স্যাকস চলতি মাসের শুরুর দিকে ২০২৫ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম পূর্বাভাস ৩ হাজার ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৩ হাজার ৭০০ ডলার করেছে। তারা বলেছে, 'চূড়ান্ত আশঙ্কাজনক পরিস্থিতিতে' স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

তবে মূল্য কমার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না জেপি মরগান। তাদের মতে, যদি হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনা কমিয়ে দেয়, সেটি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা আরও বলেছেন, 'সবচেয়ে নেতিবাচক পরিস্থিতি হবে যদি মার্কিন অর্থনীতি শুল্কের চাপেও দৃঢ় থাকে এবং ফেডারেল রিজার্ভ আগেভাগে মুদ্রাস্ফীতির শঙ্কায় সুদের হার বাড়াতে শুরু করে। এমন হলে বাজার আগেই সুদবৃদ্ধির সম্ভাবনা মূল্যায়ন শুরু করে দেবে।'

এছাড়া ব্যাংকটি রূপার ক্ষেত্রেও স্বল্পমেয়াদে কিছু চাপের আভাস দিয়েছে। তাদের মতে, শিল্পখাতে রূপার চাহিদা নিয়ে অনিশ্চয়তার কারণে দাম কিছুটা স্থির থাকতে পারে। তবে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে রূপার দাম বাড়ার 'ক্যাচ-আপ উইন্ডো' তৈরি হবে এবং বছরের শেষে তা ৩৯ ডলার প্রতি আউন্সে পৌঁছাতে পারে।

Related Topics

টপ নিউজ

সোনা / স্বর্ণ / জেপি মরগান / সোনার দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net