Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
বগুড়ায় যাত্রীর ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণ ও টাকা ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2025, 11:55 pm
Last modified: 06 April, 2025, 09:47 am

Related News

  • বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ‘গায়েব’
  • রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ স্বর্ণ ও রুপার বাজারে বড় দরপতন; কিন্তু কেন?
  • সোনা কেনার সময় ক্যারেট, হলমার্কসহ যেসব বিষয়ে জানা জরুরি
  • স্বর্ণের দাম রেকর্ড বৃদ্ধির তিনটি কারণ এবং যে কারণে দাম কমছে
  • দেশে এক লাফে সোনার দাম বাড়ল ১৬,২১৩ টাকা; সব রেকর্ড ভেঙে এখন ভরি ২ লাখ ৮৬ হাজার

বগুড়ায় যাত্রীর ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণ ও টাকা ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, খোকনের সততার স্বীকৃতিস্বরূপ তাৎক্ষণিকভাবে তাকে পুরস্কৃত করা হয়েছে এবং শিগগিরই তাকে পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেবেন।
টিবিএস রিপোর্ট
05 April, 2025, 11:55 pm
Last modified: 06 April, 2025, 09:47 am
অটোরিকশাচালক খায়রুল ইসলাম খোকন (মাঝে, নীল টি-শার্ট পরিহিত) ফেলে যাওয়া জিনিসপত্র হস্তান্তর করছেন। ছবি: ঢাকা ট্রিবিউন

বগুড়ায় এক তরুণ সিএনজি অটোরিকশাচালক সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। যাত্রীর ফেলে যাওয়া ১৮ ভরি সোনার গয়না ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করে তা মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন তিনি।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে বগুড়া সদর থানায় পুলিশের উপস্থিতিতে মালিকের কাছে এসব জিনিস হস্তান্তর করেন অটোরিকশাচালক খায়রুল ইসলাম খোকন (২৫)।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, খোকনের সততার স্বীকৃতিস্বরূপ তাৎক্ষণিকভাবে তাকে পুরস্কৃত করা হয়েছে এবং শিগগিরই তাকে পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেবেন।

খোকন বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি তিনি সিএনজি অটোরিকশা চালিয়ে নিজের ও পরিবারের খরচ চালান।

পুলিশ জানায়, যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে ১৮ ভরি সোনার গয়না ও নগদ টাকা ছিল। কালো রঙের ওই ব্যাগটির মালিক পাবনার ফরিদপুর উপজেলার স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ শাহিন। তিনি ঈদ উপলক্ষে কেনাকাটা করতে গত ২৯ মার্চ বগুড়ায় যান। শহরের নিউ মার্কেট থেকে স্বর্ণ কিনে বগুড়ার সাতমাথা থেকে খোকনের অটোরিকশায় করে বনানী বাসস্ট্যান্ডে যান বাড়ি ফেরার উদ্দেশ্যে।

তবে তাড়াহুড়োয় বাসে ওঠার সময় শাহিন তার তিনটি ব্যাগের একটি অটোরিকশায় ফেলে যান। ওই ব্যাগেই ছিল স্বর্ণ।

ব্যাগটির খোঁজে শাহিন বনানী বাসস্ট্যান্ডে আবার ফিরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও অটোরিকশাটি পাননি। পরে তিনি শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এসআই আব্দুল কুদ্দুস মামলার দায়িত্ব নিয়ে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে চালক ও অটোরিকশাটির খোঁজে মাঠে নামেন। এরই মধ্যে যাত্রীর চলে যাওয়ার পর রিকশায় ব্যাগটি খুঁজে পান চালক খোকন।

ব্যাগে মূল্যবান কিছু রয়েছে বুঝতে পেরে তিনি যাত্রীকে খুঁজে বের করার চেষ্টা করেন। তবে কেউ যেন মিথ্যা দাবি না করে, এ আশঙ্কায় তিনি পরিচিত ট্রাফিক সার্জেন্ট আলমগীর হোসেনের মাধ্যমে ব্যাগটি পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেন।

পরে পুলিশ শুক্রবার রাতে খোকন ও যাত্রী শাহিনকে থানায় ডেকে এনে ব্যাগটি হস্তান্তর করে।

ঘটনার প্রসঙ্গে খোকন বলেন, "ব্যাগে কত টাকা বা সোনা ছিল, সেটা মুখ্য বিষয় না। প্রকৃত মালিককে জিনিসপত্র ফেরত দিতে পেরেছি, এটাই সবচেয়ে বড় বিষয়।"

Related Topics

টপ নিউজ

স্বর্ণালংকার / স্বর্ণ / সততার নিদর্শন / সততা / অটোরিকশা চালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ‘গায়েব’
  • রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ স্বর্ণ ও রুপার বাজারে বড় দরপতন; কিন্তু কেন?
  • সোনা কেনার সময় ক্যারেট, হলমার্কসহ যেসব বিষয়ে জানা জরুরি
  • স্বর্ণের দাম রেকর্ড বৃদ্ধির তিনটি কারণ এবং যে কারণে দাম কমছে
  • দেশে এক লাফে সোনার দাম বাড়ল ১৬,২১৩ টাকা; সব রেকর্ড ভেঙে এখন ভরি ২ লাখ ৮৬ হাজার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net