Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে বড় সাফল্যের দাবি চীনা বিজ্ঞানীদের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 December, 2020, 08:20 pm
Last modified: 05 December, 2020, 05:26 pm

Related News

  • শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ
  • চীনের মুনশট আনলো নতুন এআই মডেল, প্রযুক্তিখাতের শেয়ারদরে বড় ধস
  • চীনের এলএনজি কেনাকাটায় বিশ্বব্যাপী গ্যাস বাজারে চাপ বাড়ছে
  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে বড় সাফল্যের দাবি চীনা বিজ্ঞানীদের

তুলনামূলক ছোট আকৃতির একটি কোয়ান্টাম কম্পিউটারও অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবে। ফলে পদার্থবিদ্যা, মহাকাশ গবেষণা, রসায়নসহ বিজ্ঞানের সকল খাতে আসবে উল্লেখযোগ্য অগ্রগতি।
টিবিএস ডেস্ক
04 December, 2020, 08:20 pm
Last modified: 05 December, 2020, 05:26 pm
আনহুই ইনোভেশন সেন্টারে প্রদর্শিত হচ্ছে চাইনিজ একাডেমি অফ সায়েন্স এর তৈরি স্পেস স্কেলে কোয়ান্টাম পরীক্ষার মডেল। ছবি: শিনহুয়া

তথ্যপ্রযুক্তি খাতে প্রতিনিয়ত বিস্ময় সৃষ্টি করছে চীন। তারই ধারাবাহিকতায় এবার দেশটির বিজ্ঞানীরা একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরির কথা জানিয়েছেন। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের চাইতেও ১০০ লাখ কোটি গুণ দ্রুততার সঙ্গে গণনা করতে পারে বলেই তারা দাবি করেন। 

এটি শুধু চীনের সাফল্য নয়, দাবিটি যথার্থ হলে তা তথ্যপ্রযুক্তির দুনিয়ার সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে। এরফলে কোয়ান্টাম প্রযুক্তিকে আয়ত্তে আনার দিক থেকে বিজ্ঞান অনেকখানি এগিয়ে যাবে। 

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত এসংক্রান্ত গবেষণার কথা উল্লেখ করে জানায়, চীনা গবেষকরা এমন একটি পরীক্ষামূলক কোয়ান্টাম কম্পিউটার তৈরি করেছেন যেটি গাওসিয়ান বোসন সূত্র অনুসারে ৭৬ ফোটন উপাত্ত বিশ্লেষণ করতে পারে। এটি কম্পিউটার অ্যালগরিদমের একটি প্রচলিত সিম্যুলেশন প্রক্রিয়া। কিন্তু, বর্তমানের কোনো সুপার কম্পিউটারই এতোটা শক্তিশালী নয়। 

চীনের সাফল্য কোয়ান্টাম প্রতিযোগীতায় যোগ করেছে এগিয়ে থাকার নতুন গতি। প্রযুক্তিখাতে একেই বলা হয়; কোয়ান্টাম সুপারমেসি। এই সংজ্ঞা অনুসারে; একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যেকোনো কাজ সর্বাধুনিক সুপারকম্পিউটার নতুন ধরনের অ্যালগরিদম বা হার্ডওয়্যারের সাহায্য নিয়েও কোয়ান্টাম কম্পিউটারের গণনাকে ছাড়িয়ে যেতে পারবে না, এমন অবস্থাকে নির্দেশ করা হয়।  

তথ্যপ্রযুক্তিতে কোয়ান্টাম নতুন খাত হলেও এর অগ্রগতির হাত ধরে তথ্য বিশ্লেষণ অবিশ্বাস্য গতি লাভ করতে পারে। তুলনামূলক ছোট আকৃতির একটি কোয়ান্টাম কম্পিউটারও অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবে। ফলে পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, রসায়নসহ বিজ্ঞানের সকল খাতের সমস্যা সমাধানে আসবে উল্লেখযোগ্য অগ্রগতি।      

চীনা বিজ্ঞানীদের মার্কিন প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন আলফাবেট ইঙ্কের মালিকানাধীন গুগল এবং অ্যামাজনের গবেষক দল। তালিকায় আছে মাইক্রোসফট কর্পও। যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বে কোয়ান্টাম কম্পিউটার তৈরি একটি বড় প্রতিযোগিতার ক্ষেত্র হয়েও উঠেছে।  

এর আগে গত বছর গুগুল দাবি করে, তারা এমন একটি কম্পিউটার তৈরি করেছে যা ২০০ সেকেন্ডে এমন জটিল গণনা করতে পারে, যা করতে সর্বাধুনিক সুপার কম্পিউটারের ১০ হাজার বছর সময় লাগবে। ফলে তারাই প্রথম কোয়ান্টাম সুপারমেসির দাবিদার। তবে চীনা গবেষকরা জানাচ্ছেন, তাদের তৈরি যন্ত্রটি গুগলের পরীক্ষামূলক কম্পিউটারের চেয়ে ১ হাজার কোটি গুণ বেশি দ্রুত কাজ করতে পারে।    

  • সূত্র: ব্লুমবার্গ

Related Topics

টপ নিউজ

কোয়ান্টাম কম্পিউটার / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ
  • চীনের মুনশট আনলো নতুন এআই মডেল, প্রযুক্তিখাতের শেয়ারদরে বড় ধস
  • চীনের এলএনজি কেনাকাটায় বিশ্বব্যাপী গ্যাস বাজারে চাপ বাড়ছে
  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net