Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
‘র-এর প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না’: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2025, 08:50 pm
Last modified: 17 April, 2025, 08:52 pm

Related News

  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীরও সমালোচনার সুযোগ চাই: হাসনাত আবদুল্লাহ  
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • টেবিলে প্রশ্ন উত্থাপনে জবাবদিহিতা এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি

‘র-এর প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না’: হাসনাত আবদুল্লাহ

‘RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।’
টিবিএস রিপোর্ট
17 April, 2025, 08:50 pm
Last modified: 17 April, 2025, 08:52 pm
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি: সংগৃহীত

আবারও বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর 'ব্যবস্থাপনায়' বাংলাদেশে রাজনীতি করা যাবে না।

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম এ নেতা লিখেছেন, 'RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।'

তবে তিনি কার উদ্দেশে এমন মন্তব্য করেছেন বা কোন প্রসঙ্গ টেনে এ পোস্ট দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

পোস্টটি দেওয়ার ২০ মিনিটের মাথায় ফেসবুকে তা ৫০ হাজারের বেশি লাইক পায়। এমন পোস্টের পেছনের কারণ জানতে হাসনাতের সঙ্গে যোগাযোগ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

এর আগে, গত ১৫ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে আরেকটি পোস্টে হাসনাত লেখেন, 'আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না।'

তিনি আরও লেখেন, 'যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে "শিষ্টাচারবহির্ভূত" বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।'

পোস্টের শেষ অংশে হাসনাত বলেন, 'যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।'

Related Topics

টপ নিউজ

র / ভারতীয় গোয়েন্দা সংস্থা / হাসনাত আবদুল্লাহ / রাজনীতি / বাংলাদেশের রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীরও সমালোচনার সুযোগ চাই: হাসনাত আবদুল্লাহ  
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • টেবিলে প্রশ্ন উত্থাপনে জবাবদিহিতা এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net