Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, ৪৫০ কোটি ডলার পরিশোধসহ ঐতিহাসিক ইস্যুতে কাজ করবে পাকিস্তান: পররাষ্ট্র সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2025, 07:05 pm
Last modified: 17 April, 2025, 08:26 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • করাচি ও লাহোর থেকে 'নন-ইমার্জেন্সি' কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, ৪৫০ কোটি ডলার পরিশোধসহ ঐতিহাসিক ইস্যুতে কাজ করবে পাকিস্তান: পররাষ্ট্র সচিব

আজ (১৭ এপ্রিল) দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে আলোচনা শেষে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'দ্বিপক্ষীয় সম্পর্ককে মজবুত ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য অমীমাংসিত বিষয়গুলো সমাধান করা প্রয়োজন।'
টিবিএস রিপোর্ট
17 April, 2025, 07:05 pm
Last modified: 17 April, 2025, 08:26 pm
১৭ এপ্রিল ঢাকায় পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র দপ্তরের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এসব কথা বলেন। ছবি: কামরান সিদ্দিকী/টিবিএস

১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, বাংলাদেশের পাওনা ৪৫০ কোটি ডলার পরিশোধ এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনসহ ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে বাংলাদেশের সঙ্গে যুক্ত থেকে কাজ করবে পাকিস্তান।

আজ (১৭ এপ্রিল) দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে আলোচনা শেষে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'দ্বিপক্ষীয় সম্পর্ককে মজবুত ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য অমীমাংসিত বিষয়গুলো সমাধান করা প্রয়োজন।'

তিনি আরও বলেন, দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ পাকিস্তানের সঙ্গে উপরোক্ত ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করে।

জসীম উদ্দিন বলেন, 'আমাদের সম্পর্কের দৃঢ় ভিত্তির জন্য এই সমস্যাগুলোর সমাধান করা প্রয়োজন।'

পাকিস্তানি পক্ষ কী প্রতিক্রিয়া জানিয়েছে তা জানতে চাইলে পররাষ্ট্রসচিব জানান, ভবিষ্যতের আলোচনায় বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে তারা [পাকিস্তানি পক্ষ] তাদের আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, 'তারা (পাকিস্তান) সম্পৃক্ত থাকতে চায়। আমাদের উদ্দেশ্য ছিল বিষয়গুলো তুলে ধরা।'

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানিয়েছে, পররাষ্ট্রসচিব জানান যে আগামী ২৭-২৮ এপ্রিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ আসবেন।

খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পররাষ্ট্রসচিব আরও জানান, পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে প্রায় ১৫ বছর পর আজ সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহান এবং বাংলাদেশ ও পাকিস্তানের হাইকমিশনার উপস্থিত ছিলেন।

ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠক আয়োজন করতে চেয়েছিল ইসলামাবাদ।

ইশাক দারের আসন্ন ঢাকা সফরটি হতে যাচ্ছে ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ১৯৭১ এর গণহত্যা / ক্ষমা প্রার্থনা / পররাষ্ট্র সচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • করাচি ও লাহোর থেকে 'নন-ইমার্জেন্সি' কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net