Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
সরকার কি কোনো গোপন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, প্রশ্ন রিজভীর

বাংলাদেশ

ইউএনবি
17 April, 2025, 04:30 pm
Last modified: 17 April, 2025, 04:29 pm

Related News

  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
  • নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

সরকার কি কোনো গোপন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, প্রশ্ন রিজভীর

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এম ইলিয়াস আলী গুম প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ইউএনবি
17 April, 2025, 04:30 pm
Last modified: 17 April, 2025, 04:29 pm
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি: সংগৃহীত

নির্বাচন বাদ দিয়ে সংস্কারকে গুরুত্ব দেওয়ায় মানুষ সরকারের গোপন পরিকল্পনার আশঙ্কা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এম ইলিয়াস আলী গুম প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, 'এই সরকার কী কোনও পূর্বনির্ধারিত নকশা নিয়ে এগোচ্ছে? মানুষের মধ্যে এখন বড় প্রশ্ন সেটাই। এই কারণেই একটি ধোঁয়াশাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।'

তিনি সরাসরি সতর্ক করে বলেন, 'জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করলে এর পরিণাম শুভ হবে না!'

রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'নতুন সরকার গঠনের প্রায় নয় মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৬০ লাখ মামলার কোনও নিষ্পত্তি হয়নি।'

'আমি বলব না সরকার কিছুই করছে না—হয়তো করছে। কিন্তু ভোটাধিকার, যার জন্য আমরা ১৫-১৬ বছর ধরে লড়েছি, তা আজও অধরাই রয়ে গেছে। কেন নির্বাচনের পরিবর্তে সংস্কারকে প্রাধান্য দেওয়া হচ্ছে,' প্রশ্ন রাখেন এই বিএনপি নেতা।

রিজভীর মতে, 'কোনও সংস্কারই গণতন্ত্রের বিকল্প হতে পারে না।'

'গণতন্ত্র মানেই নির্বাচন, গণতন্ত্র মানেই বিচার ও ভোটাধিকার। কিন্তু আজ যখন আমরা সেই ভোটাধিকারের কথা বলছি, তখন সরকারের পক্ষ থেকে বারবার বিকল্প প্রস্তাব তুলে ধরা হচ্ছে,' তিনি বলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, 'ঐকমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল সংস্কার নিয়ে সংলাপে অংশ নিচ্ছে এবং সেই প্রক্রিয়া এখন শেষের পথে।'

'তবে প্রশ্ন থেকেই যায়—বাংলাদেশের নির্বাচন এখনও কেন ডিসেম্বর আর জুনের দোলাচলে ঝুলে আছে? এ বিষয়ে সরকারের একটি স্পষ্ট ব্যাখ্যা দরকার,' রিজভীর দাবি।

তিনি আরও অভিযোগ করেন, 'পুরনো সরকারের ঘনিষ্ঠ অনেক ব্যক্তি এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল থাকলেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিপরীতে, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই প্রশাসনের মূলস্রোতে স্থান দেওয়া হচ্ছে না।'

Related Topics

টপ নিউজ

রুহুল কবির রিজভী / সরকার / গোপন পরিকল্পনা / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
  • নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net