Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ছয় দফা দাবিতে সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2025, 12:15 pm
Last modified: 16 April, 2025, 12:47 pm

Related News

  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ
  • নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল ৩ দিন; অন্যান্য যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ
  • সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ

ছয় দফা দাবিতে সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অবরোধে অংশ নিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
টিবিএস রিপোর্ট
16 April, 2025, 12:15 pm
Last modified: 16 April, 2025, 12:47 pm
ছবি: বাংলা নিউজ ২৪

ছয় দফা দাবিতে আজ বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে 'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ' ব্যানারে সড়ক অবরোধ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। তারা সকাল ১০টার দিকে মোড়ে অবস্থান নেয় এবং ঘোষণা দেয়, দাবি মানা না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবে না।

অবরোধে অংশ নিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তেজগাঁও ট্র্যাফিক ডিভিশনের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, 'অবরোধের কারণে দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে।'

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে–জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল এবং তাদের অবৈধ পদোন্নতির হাইকোর্ট রায় বাতিল করা। ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করা এবং ২০২১ সালে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল ও সংশ্লিষ্ট নিয়োগবিধি সংশোধনের দাবি জানানো হয়েছে।

দ্বিতীয়ত, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল, উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু এবং অ্যাকাডেমিক কার্যক্রম ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে পরিচালনার দাবি করা হয়েছে।

উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকা সত্ত্বেও তাদের নীচু পদে নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

কারিগরি শিক্ষা বহির্ভূত ব্যক্তিদের পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ অন্যান্য পদে নিয়োগ নিষিদ্ধ এবং এসব পদে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত জনবল নিয়োগ ও শূন্যপদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের দাবি রয়েছে।

'কারিগরি ও উচ্চশিক্ষা' নামে স্বতন্ত্র মন্ত্রণালয় ও 'কারিগরি শিক্ষা সংস্কার কমিশন' গঠনের দাবি জানানো হয়েছে।

এছাড়া, পলিটেকনিক ও মনোটেকনিক পাস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে একটি মানসম্পন্ন টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) ডুয়েটের আওতায় আগামী সেশন থেকে অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে শতভাগ ভর্তি নিশ্চিতের দাবি তোলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সড়ক অবরোধ / পলিটেকনিক / যান চলাচল বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ
  • নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল ৩ দিন; অন্যান্য যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ
  • সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net