Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
বিপুল উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত

বাংলাদেশ

বাসস
14 April, 2025, 10:05 pm
Last modified: 14 April, 2025, 10:04 pm

Related News

  • ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে হালখাতার উৎসব 
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • মারমাদের বর্ষবরণ উৎসব সাংগ্রাই শুরু, চলবে সপ্তাহব্যাপী

বিপুল উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত

ঢাকা মহানগরীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ বিভাগের গাজীপুর , নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি জেলায় পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাসস
14 April, 2025, 10:05 pm
Last modified: 14 April, 2025, 10:04 pm
বিপুল উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

আজ পহেলা বৈশাখ। ১৪৩২ বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে বাংলার প্রত্যেক ঘরে ঘরে আজ উৎসবের আমেজ। রঙিন পোশাকে, ঐতিহ্যবাহী আয়োজনে, আনন্দ শোভাযাত্রা, জারি, সারি, লোকগান, লোকজ মেলা এবং বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশ আজ নতুন বছরকে বরণ করেছে।

জেলা সংবাদদাতাদের পাঠানো তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহর, ৬৪ জেলা ও উপজেলা সদরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদ্যাপিত হয়েছে।

ঢাকা মহানগরীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ বিভাগের গাজীপুর , নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি জেলায় পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়।

চট্টগ্রামের সব ক'টি জেলায় বিভিন্ন আয়োজনে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। গান, কবিতা, নৃত্য, ঐতিহ্যের শোভাযাত্রাসহ লোকজ নানা অনুষঙ্গে, আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষকে বর্ণিল আয়োজনে বরণ করে চট্টগ্রামবাসী। প্রখর রোদ উপেক্ষা করে নগরীর বর্ষবরণের বিভিন্ন আয়োজনে যোগ দেয় সর্বস্তরের হাজার হাজার মানুষ। প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামে বর্ষবরণের বড় আসর বসে সিআরবির শিরিষতলায়।

চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমিসহ আরও বিভিন্নস্থানে বর্ণিল উৎসবের আয়োজন ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বের করা শোভাযাত্রায় আরও প্রাণময় হয়ে ওঠে চট্টগ্রামে পহেলা বৈশাখের আয়োজন।

পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব আয়োজন করে। তিন দিনব্যাপী ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসব, চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব এবং মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবের মধ্যে দিয়ে উদ্যাপিত হয় বর্ষবরণ উৎসব। বর্ষবরণ উপলক্ষে মারমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী সাংগ্রাই উৎসব আজ শুরু হয়েছে।

এছাড়াও চট্টগ্রামের কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনীসহ সবকটি জেলায় ঐতিহ্যবাহী লাঠিখেলা, কাবাডি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা ও শোভাযাত্রার মধ্যে দিয়ে বিপুল উৎসাহে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদ্যাপিত হয়।

রাজশাহী মহানগর ও আশপাশের উপজেলায় নানা আয়োজনে উদ্যাপিত হয় বাংলা নববর্ষ উৎসব। বর্ষবরণ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পৃথক পৃথক শোভাযাত্রার আয়োজন করে। এছাড়াও শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিসহ বিভিন্ন ছোট ছোট সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, ঐতিহ্যবাহী খেলাধুলা, শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজশাহী শহরের পদ্মা নদীর পাড়ে রবীন্দ্র-নজরুল মঞ্চে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ষবরণ উৎসব।

জেলা সংবাদদাতাদের পাঠানো খবর অনুযায়ী রাজশাহী বিভাগের নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পহেলা বৈশাখ উদ্যাপিত হয়।

বর্ণিল আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনায় রংপুরে আজ বাংলা নববর্ষ উদ্যাপিত হয়। নতুন বছরকে স্বাগত জানাতে সারাদেশের মতো প্রাণের উৎসবে মেতে ওঠে বিভাগীয় নগরী রংপুর। আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, ঐতিহ্যবাহী লাঠিখেলা ইত্যাদি নানা আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ করা হয়। এছাড়াও দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়াও নগরীতে বরিশাল চারুকলা ও উদীচী শিল্পী-গোষ্ঠী পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। আনন্দ শোভাযাত্রায় নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের  নেতৃত্বে শোভাযাত্রায় উপ-উপাচার্য ও ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়।

সংবাদদাতাদের দেওয়া খবর অনুযায়ী, খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মাগুরা  জেলা, সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর, নেত্রকোণা এবং শেরপুর জেলায় লোকজ ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Related Topics

টপ নিউজ

বাংলা নববর্ষ ১৪৩২ / পহেলা বৈশাখ / ঢাকা মহানগরী / বর্ষবরণ উৎসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে হালখাতার উৎসব 
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • মারমাদের বর্ষবরণ উৎসব সাংগ্রাই শুরু, চলবে সপ্তাহব্যাপী

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net