Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
হাজারো মানুষের অংশগ্রহণে শেষ হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 April, 2025, 10:35 am
Last modified: 14 April, 2025, 11:17 am

Related News

  • রাষ্ট্রীয় শোকে নিষেধাজ্ঞা সত্ত্বেও আতশবাজি–পটকা ফাটিয়ে ঢাকায় নববর্ষ উদযাপন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১১.২৫%
  • লক্ষ্মীপুরে কর্মীদের নিজস্ব খরচে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের দুই প্রার্থীর শোভাযাত্রা
  • ৫০০০ মোটরসাইকেল নিয়ে কুমিল্লা-৬ আসনের জামায়াতের প্রার্থী দ্বীন মোহাম্মদের শোভাযাত্রা
  • নির্বাচনী প্রচারণায় আগাম অর্থায়ন: ভবিষ্যৎ লাভের জন্যই কি অর্থ বিনিয়োগ?

হাজারো মানুষের অংশগ্রহণে শেষ হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

উৎসবমুখর এ শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।
টিবিএস রিপোর্ট
14 April, 2025, 10:35 am
Last modified: 14 April, 2025, 11:17 am
ছবি: সাদিক আল আশরাফ

হাজারো মানুষের অংশগ্রহণে বর্ণিল আয়োজনে শেষ হয়েছে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে শোভাযাত্রাটি শুরু হয়ে সাড়ে ১০ টার দিকে শেষ হয়।

ছবি: রাজীব ধর/টিবিএস

'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' এই প্রতিপাদ্যে আয়োজিত শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর ও বাংলা অ্যাকাডেমির সামনের রাস্তা পেরিয়ে পুনরায় চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

ছবি: সাদিক আল আশরাফ

সরেজমিনে দেখা যায়, আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। শাহবাগ, রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল।

ছবি: রাজীব ধর/টিবিএস

এবারের শোভাযাত্রায় বিশেষ আয়োজন ছিল ফ্যাসিবাদের মুখাবয়ব। এছাড়া, বাঙালি ঐতিহ্যের নানা উপাদান নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ।

ছবি: সাদিক আল আশরাফ

শোভাযাত্রায় অংশ নেয় চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। এতে মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ।

ছবি: সাদিক আল আশরাফ

শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এসেছেন এই বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে। হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস; সব মিলিয়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। ছোট ছোট মুখোশ পরে এবং হাতে পতাকা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন তারা।

ছবি: সাদিক আল আশরাফ

শোভাযাত্রায় অংশ নেওয়া নূর হোসেন শরীফ টিবিএসকে বলেন, "এবারে মনে হচ্ছে মুক্ত বাতাসে আনন্দ শোভাযাত্রা করছি। আগের মতো কোনো নানা শঙ্কা, ভয় এগুলো ছিল না। প্রতি বছর এই শোভাযাত্রার জন্য অপেক্ষা করি। এটি আমাদের সংস্কৃতির প্রতি ভালোবাসা ও ঐক্যের প্রতীক।

ছবি: সাদিক আল আশরাফ

হুমায়রা নামের এক শিক্ষার্থী বলেন, 'এত মানুষ একসঙ্গে হওয়ার আনন্দই সবচেয়ে বড়। ঐতিহ্যকে এভাবে উদযাপন করার অনুভূতি অন্যরকম।'

ছবি: রাজীব ধর/টিবিএস

অপরদিকে, শোভাযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

ছবি: সাদিক আল আশরাফ

এবারের শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন। এতে সাতটি বড়, সাতটি মাঝারি ও সাতটি ছোট মোটিফ ব্যবহার করা হয়।
 

 

Related Topics

টপ নিউজ

শোভাযাত্রা / বর্ষবরণ / চারুকলা / বাংলা নববর্ষ ১৪৩২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • রাষ্ট্রীয় শোকে নিষেধাজ্ঞা সত্ত্বেও আতশবাজি–পটকা ফাটিয়ে ঢাকায় নববর্ষ উদযাপন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১১.২৫%
  • লক্ষ্মীপুরে কর্মীদের নিজস্ব খরচে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের দুই প্রার্থীর শোভাযাত্রা
  • ৫০০০ মোটরসাইকেল নিয়ে কুমিল্লা-৬ আসনের জামায়াতের প্রার্থী দ্বীন মোহাম্মদের শোভাযাত্রা
  • নির্বাচনী প্রচারণায় আগাম অর্থায়ন: ভবিষ্যৎ লাভের জন্যই কি অর্থ বিনিয়োগ?

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net