Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
সিলেটে ৮০০ জনকে আসামি করে বাটার মামলা, লুট হওয়া জুতাসহ গ্রেপ্তার আরও ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 April, 2025, 03:50 pm
Last modified: 10 April, 2025, 03:52 pm

Related News

  • মানবপাচার মামলায় গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে আছে মোট ১১ মামলা: ডিবি
  • মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • খিলগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

সিলেটে ৮০০ জনকে আসামি করে বাটার মামলা, লুট হওয়া জুতাসহ গ্রেপ্তার আরও ২

সিলেট কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক বলেন, বর্বরতার প্রতিবাদে বর্বরতা করা যাবেনা। বিশৃঙ্খলা ও লুটপাটের দায়ে এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
10 April, 2025, 03:50 pm
Last modified: 10 April, 2025, 03:52 pm
আটক আরও দুজন। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় আরেকটি মামলা হয়েছে।

বুধবার রাতে বাটার এরিয়া ম্যানেজার মোস্তাসিম বিল্লাহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা প্রায় ৮০০ জনকে আসামি করা হয়। এদিকে, বাটা থেকে লুট হওয়া জুতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ নিয়ে এই ঘটনায় পৃথক তিনটি মামলায় এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক বলেন, বর্বরতার প্রতিবাদে বর্বরতা করা যাবেনা। বিশৃঙ্খলা ও লুটপাটের দায়ে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।  

তিনি বলেন, বুধবার মধ্যরাতে নগরীর হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে লুট করা ২ জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।

 গ্রেপ্তারকৃতরা হলেন- ঝালকাঠি জেলার আলিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. রাকিব মিয়া (১৯) এবং মাদারীপুর জেলার তাঁতিহাটি গ্রামের মো. জুয়েল শেখের ছেলে মো. বাবু শেখ (১৮)।

ওসি বলেন, তারা দুই জন ভবঘুরে। এই জুতা জোড়া তারা দরগাহ গেইট এলাকাস্থ বাটার শো-রুম থেকে লুট করেছিলো।

এর আগে সোমবার নগরীর মীরবক্সটুলা এলাকার রয়েলমার্ক হোটেল ভাঙচুর ও নগদ ১ লাখ ৮০ হাজার লুটপাটের ঘটনায় হোটেলের ম্যানেজার (অপারেশন) আব্দুল মতিন সরকার বাদী হয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় তিনি হোটেলের ২০-২৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছেন।

পাশাপাশি রয়েলমার্ক হোটেলের দ্বিতীয় তলায় ছিল কেএফসি। মামলার এজহারে তিনি কেএফসিতে হামলা ও ভাঙচুরের বিষয়টিও উল্লেখ করেন।

Related Topics

টপ নিউজ

সিলেট / বাটা / শোরুম ভাঙচুর / জুতা চুরি / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • মানবপাচার মামলায় গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে আছে মোট ১১ মামলা: ডিবি
  • মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • খিলগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net