Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
সাগর থেকে ২২ জেলেসহ চার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 April, 2025, 09:35 pm
Last modified: 08 April, 2025, 10:45 pm

Related News

  • রাজধানীর বাজারে তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিম ও মাছের দামও চড়া
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান আজ

সাগর থেকে ২২ জেলেসহ চার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আজ মঙ্গলবার দ্বীপটির অদূরে মৌলভীরশীল নামের এলাকায় বাংলাদেশের জলসীমা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে চারটি ফিশিং ট্রলারসহ মাঝিমাল্লাদের ধরে নিয়ে যাওয়া হয়।
টিবিএস রিপোর্ট
08 April, 2025, 09:35 pm
Last modified: 08 April, 2025, 10:45 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে অনন্ত ২২জন জেলেসহ চারটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

আজ মঙ্গলবার দ্বীপটির অদূরে মৌলভীর শীল নামের এলাকায় বাংলাদেশের জলসীমা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে চারটি মাছ ধরার ট্রলারসহ মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায় তারা।

টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ফিশিং ট্রলার মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সকালে সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারের সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা স্পিডবোটে এসে মাছ শিকাররত ট্রলারগুলো ধরে নিয়ে যায়। এগুলোর মধ্যে একটি ট্রলারের মালিক আমি নিজে, অপরটির মালিক মোহাম্মদ শাওন। এ দুটিতে ১১ জন জেলে রয়েছেন।

তিনি আরও বলেন, এছাড়া একই জায়গা থেকে আরও দুটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে। তবে সেগুলোর মালিক ও ট্রলারের নাম জানা যায়নি। ওই দুটিতেও ১০-১২ জন জেলে থাকতে পারেন।

কিছুদিন পর পর আরাকান আর্মির এ ধরনের কর্মকাণ্ডে ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানান আবুল কালাম। তিনি এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন। 

টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, 'সাগর থেকে আবারো মাছ ধরার চারটি ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে সেগুলো কোন ঘাটের ট্রলার তা জানা যায়নি। তাছাড়া সাগরে মাছ ধরতে যাওয়া আমার এলাকা বেশ কয়েকটি ট্রলারকে ধাওয়া করেছে আরাকান আর্মির সদস্যরা। ট্রলারগুলো ফিরে এলে বিস্তারিত জানা যাবে।'

জানতে চাইলে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বলেন, টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটের দুটি ট্রলারের ১১জন জেলেসহ দুটি ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর বাইরেও আরও কিছু তথ্য পাওয়া যাচ্ছে। এ ব্যাপারের নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছে না।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, সাগর থেকে ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনীদের সাথে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হবে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ট্রলার / আরাকান আর্মি / মাছ / সেন্টমার্টিন / বঙ্গোপসাগর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • রাজধানীর বাজারে তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিম ও মাছের দামও চড়া
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান আজ

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net