Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা

বাংলাদেশ

07 July, 2026, 07:50 pm
Last modified: 10 July, 2026, 05:25 pm

Related News

  • গ্যাস সংকট মোকাবিলায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ ৬ দাবি বিকেএমইএ’র
  • দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা

সেন্টমার্টিন দ্বীপে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয় টেকনাফ থেকে। ট্রলার চলাচল বন্ধ থাকায় এসব পণ্য পরিবহনও বন্ধ রয়েছে।
07 July, 2026, 07:50 pm
Last modified: 10 July, 2026, 05:25 pm
ছবি: টিবিএস

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে ছয় দিন ধরে সেন্টমার্টিন–টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্য সকটের আশঙ্কা তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। 

সেন্টমার্টিন দ্বীপে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয় টেকনাফ থেকে। ট্রলার চলাচল বন্ধ থাকায় এসব পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। এতে দ্বীপটিতে খাদ্য সংকটের আশংকা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সতর্ক সংকেত থাকার কারণে এই নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে।

ট্রলারের টিকিট বিক্রেতা ফারুক আহমেদ বলেন, সতর্ক সংকেত তুলে নেওয়া হলে নৌ চলাচল স্বাভাবিক হবে। উভয় পারে অসংখ্য যাত্রী আটকা পড়েছেন।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, এই নৌপথে ২৬টি ট্রলার চলাচল করে। দৈনিক রোটেশন সিস্টেমে দুই থেকে তিনটি ট্রলার চলাচল করে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ছয় দিন ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছেন। প্রতি বছর জুন-জুলাই মাসে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তবে সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। পরীক্ষার্থীদের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সেন্টমার্টিন / দ্বীপ / সংকট / নৌ চলাচল / টেকনাফ / আবহাওয়া / সাগর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • গ্যাস সংকট মোকাবিলায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ ৬ দাবি বিকেএমইএ’র
  • দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net