Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
যেসব পোশাক রপ্তানিকারক দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ইকোটেক্সটাইল
04 April, 2025, 02:20 pm
Last modified: 04 April, 2025, 02:23 pm

Related News

  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালী: স্পষ্ট জানিয়ে দিল ইরান
  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনের আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ভি যুদ্ধবিমানের প্রথম চালান পেল তাইওয়ান

যেসব পোশাক রপ্তানিকারক দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সাথে রপ্তানির সম্পর্ক রয়েছে এমন পোশাক উৎপাদনকারী দেশ যেমন চীন, কম্বোডিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ভারত সকলেই তাদের রপ্তানিতে উল্লেখযোগ্য শুল্কের সম্মুখীন হবে।
ইকোটেক্সটাইল
04 April, 2025, 02:20 pm
Last modified: 04 April, 2025, 02:23 pm
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র সম্প্রতি জানিয়েছে, কীভাবে পাল্টা শুল্কের (রেসিপ্রোকাল ট্যারিফ) মাধ্যমে তারা অন্যান্য দেশগুলোর ওপর শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্রের সাথে রপ্তানির সম্পর্ক রয়েছে এমন পোশাক উৎপাদনকারী দেশ যেমন চীন, কম্বোডিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ভারত সকলেই তাদের রপ্তানিতে উল্লেখযোগ্য শুল্কের সম্মুখীন হবে। কয়েক ঘণ্টার মধ্যেই এটি কার্যকর হবে।

যেসব পোশাক রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক তালিকায় রয়েছে। ছবি: সংগৃহীত

এখন থেকে যুক্তরাষ্ট্রে পোশাক ও টেক্সটাইল রপ্তানি করা দেশগুলোকে 'ছাড় পাওয়া' পাল্টা শুল্ক হারগুলো (লাল রঙে প্রদর্শিত) মেনে চলতে হবে।

বাঁ দিকের কলামে (কালো রঙে) দেওয়া সংখ্যাগুলো হলো সেই শুল্ক, যা বর্তমান মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যগুলোর ওপর এই দেশগুলোতে আরোপ করা হয়েছে। তবে, এসব শুল্ক হার নিয়ে ঐ অঞ্চলের বিভিন্ন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের মধ্যে বিতর্ক চলছে।

শুল্ক আরোপের পরই ইউএস ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (ইউএসএফআইএ) তাদের হতাশা প্রকাশ করে বলেছে, "আমরা ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে গভীরভাবে হতাশ, যা সকল আমদানির ওপর নতুন শুল্ক আরোপ করেছে। এই পদক্ষেপটি বিশেষভাবে আমেরিকান ফ্যাশন ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের প্রভাবিত করবে। ইউএস আমদানির প্রধান সরবরাহকারীরা এবং ইউএস রপ্তানির বড় গ্রাহকদের বিরুদ্ধে ব্যাপক হারে 'সবচেয়ে খারাপভাবে' শুল্ক আরোপ করা হয়েছে।"

ইউএসএফআইএ জানিয়েছে যে, ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্ভবত অন্য কোনো প্রস্তুতকৃত পণ্যের চেয়ে বৈশ্বিক সরবরাহ চেইনের ওপর বেশি নির্ভরশীল। তারা উদাহরণ দিয়ে বলেছে, "যেমন, তুলা টেক্সাসে চাষ করা হতে পারে। তারপর ইউরোপে পাঠানো হয় সুতায় পরিণত করার জন্য, তারপর কোরিয়াতে কাপড় তৈরির জন্য, তারপর ভিয়েতনামে পোশাক তৈরির জন্য এবং শেষে ইউএস-এ অর্থাৎ টেক্সাসে বিক্রির জন্য পাঠানো হয়। এই পোশাকগুলো শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বরং সিঙ্গাপুর, জাপান, দুবাই অথবা লন্ডনের মতো বৈশ্বিক বাজারেও বিক্রি হতে পারে।"

যদিও শুল্ক অযথা বাণিজ্যিক অনিয়ম মোকাবিলায় একটি কার্যকর উপকরণ হতে পারে, ইউএসএফআইএ বলছে, এগুলো ফ্যাশন ইন্ডাস্ট্রিকে অতিরিক্ত প্রভাবিত করে।

তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে টেক্সটাইল এবং পোশাকের আমদানি ইতোমধ্যেই কিছু উচ্চতম শুল্ক হার মোকাবিলা করছে। ২০২৪ সালে দেশটিতে স্টিলের ওপর গড় শুল্ক ছিল ৫ শতাংশ, যেখানে পোশাকের ওপর গড় শুল্ক ছিল ১৪.৬ শতাংশ।

Related Topics

টপ নিউজ

শুল্ক / পাল্টা শুল্কারোপ / যুক্তরাষ্ট্র / পোশাক রপ্তানিকারক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালী: স্পষ্ট জানিয়ে দিল ইরান
  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনের আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ভি যুদ্ধবিমানের প্রথম চালান পেল তাইওয়ান

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net