Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
বিল্ডিং কোড উপেক্ষা করলে ভূমিকম্পে নগরগুলো বিপর্যয়ের সম্মুখীন হবে: আইপিডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 March, 2025, 08:50 pm
Last modified: 29 March, 2025, 09:01 pm

Related News

  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়
  • সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল
  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

বিল্ডিং কোড উপেক্ষা করলে ভূমিকম্পে নগরগুলো বিপর্যয়ের সম্মুখীন হবে: আইপিডি

গত শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে সংঘটিত ৭.৭ মাত্রার ভূমিকম্প এবং এর প্রভাব বাংলাদেশের বিভিন্ন নগরের অপ্রস্তুত অবস্থার বিষয়টি আরও একবার সামনে নিয়ে এসেছে।
টিবিএস রিপোর্ট
29 March, 2025, 08:50 pm
Last modified: 29 March, 2025, 09:01 pm
ঢাকা শহরের একটি দৃশ্য। ফাইল ছবি: রাজীব ধর/টিবিএস

বাংলাদেশের বড়, মাঝারি ও ছোট শহরগুলো ভূমিকম্পের ঝুঁকিতে থাকলেও এসব নগর যথাযথ প্রস্তুতি নেয়নি বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটি সতর্ক করে বলেছে, ভবন নির্মাণে বিল্ডিং কোড ও মহাপরিকল্পনা অনুসরণ না করা হলে একটি বড় ভূমিকম্প মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।  

গত শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে সংঘটিত ৭.৭ মাত্রার ভূমিকম্প এবং এর প্রভাব বাংলাদেশের বিভিন্ন নগরের অপ্রস্তুত অবস্থার বিষয়টি আরও একবার সামনে নিয়ে এসেছে। আইপিডি বলছে, গত কয়েক বছরে দেশে একাধিক ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে, যা বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিত দিলেও কার্যকর প্রস্তুতি নেওয়া হয়নি।

আইপিডি অন্তর্বর্তী সরকারকে এখনই যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে ভূমিকম্পের ঝুঁকি কমানো যায়।

সংস্থাটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংস্কার কমিশন গঠন করলেও পরিকল্পিত নগরায়ন, টেকসই আবাসন ও ভবনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে কোনো কমিশন গঠন করেনি।

আইপিডি আরও জানায়, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের আশ্রয়ের জন্য এলাকাভিত্তিক পার্ক, খেলার মাঠ, উদ্যান ও উন্মুক্ত স্থান বৃদ্ধির বিষয়ে সরকারি মহলে কোনো আলোচনা হচ্ছে না। অন্যদিকে, রাজউক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনেকেই আবাসন ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত করে অনুমোদনহীন ভবন নির্মাণের সুযোগ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নাগরিক, পেশাজীবী ও পরিকল্পনাবিদদের পক্ষ থেকে এসব সমস্যা বারবার তুলে ধরা হলেও রাজউক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় জনগণের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করছে বলে মন্তব্য করেছে আইপিডি। সংস্থাটি বলছে, ঢাকার ভূমি ব্যবহার পরিকল্পনায় ভূতাত্ত্বিক গঠন ও গুণাগুণ বিবেচনায় নেওয়া উচিত। বর্তমানে রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলসহ বন্যাপ্রবাহ এলাকা ও জলাশয় ভরাট করে অনুমোদনহীন আবাসিক প্রকল্প গড়ে উঠেছে, যেখানে ইতোমধ্যে অসংখ্য বহুতল ভবন নির্মিত হয়েছে। দুর্বল মাটির ওপর নির্মিত এসব ভবন ভূমিকম্পে মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

ভূমিকম্পের প্রস্তুতি গ্রহণ ও ঝুঁকি কমাতে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিশন গঠন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) বাস্তবায়নে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি (বিবিআরএ) গঠন সহ দশটি সুপারিশ করেছে আইপিডি।

Related Topics

টপ নিউজ

আইপিডি / ভূমিকম্প / ঝুকিপূর্ণ / বিল্ডিং কোড / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়
  • সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল
  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net