Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
৪ গাড়ির মধ্যে সাংবাদিক শ্যামল দত্ত ট্যাক্স ফাইলে দেখিয়েছেন ১টি, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2025, 09:15 pm
Last modified: 25 March, 2025, 09:23 pm

Related News

  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের

৪ গাড়ির মধ্যে সাংবাদিক শ্যামল দত্ত ট্যাক্স ফাইলে দেখিয়েছেন ১টি, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আয়কর গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে, তার ব্যাংক হিসাবে জমা হওয়া আয়ের (বেতন) অর্ধেকেরই বেশি তিনি কর ফাইলে উল্লেখ করেননি।
টিবিএস রিপোর্ট
25 March, 2025, 09:15 pm
Last modified: 25 March, 2025, 09:23 pm
শ্যামল দত্ত। ছবি: সংগৃহীত

আয়কর গোয়েন্দা বিভাগ সাংবাদিক শ্যামল দত্তের মালিকানায় চারটি গাড়ির সন্ধান পেয়েছে, যার মধ্যে তিনি তার ট্যাক্স ফাইলে কেবল একটির কথা উল্লেখ করেছিলেন।

ফাইলে উল্লেখ না করা গাড়িগুলোর মধ্যে একটি এক কোটি টাকার বেশি মূল্যের। তবে ফাইলে যে গাড়িটি দেখানো হয়েছে, তার দাম উল্লেখ করা হয় ৩৫ লাখ টাকা।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাবেক সম্পাদক শ্যামল দত্ত বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।

সূত্র জানায়, মঙ্গলবার (২৫ মার্চ) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট তার ব্যাংক হিসাব জব্দ করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।

আয়কর গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে, তার ব্যাংক হিসাবে জমা হওয়া আয়ের (বেতন) অর্ধেকেরই বেশি তিনি ট্যাক্স ফাইলে উল্লেখ করেননি।

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'তথ্য যাচাই করে দেখা গেছে, তার নামে চারটি গাড়ি রয়েছে, যার মধ্যে একটি এক কোটি টাকার বেশি মূল্যের। কিন্তু ট্যাক্স ফাইলে দেখিয়েছেন মাত্র একটি।'

তিনি আরও বলেন, '২০২১-২২ অর্থবছরে শ্যামল দত্তের বেতন ছিল ৪৩.৭২ লাখ টাকা, কিন্তু ট্যাক্স ফাইলে দেখিয়েছেন ১৬.৯০ লাখ টাকা। পরের বছর প্রায় ৫০ লাখ টাকা বেতন পেলেও ফাইলে উল্লেখ করেছেন অর্ধেকেরও কম।'

এছাড়া, মার্কেন্টাইল ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় তার নামে থাকা একটি বড় লকারও ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছে আয়কর গোয়েন্দা বিভাগ।

গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, ব্যাংক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে প্রাথমিক অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে। তাদের ধারণা, এর বাইরেও তার বিপুল সম্পদ থাকতে পারে, যা উদ্ঘাটনে কাজ চলছে।

এছাড়া, চলতি বছর তার স্ত্রী ৬৮ লাখ টাকা কর পরিশোধ করে একটি ফ্ল্যাটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করেছেন বলেও তথ্য পেয়েছে গোয়েন্দা বিভাগ।

Related Topics

টপ নিউজ

শ্যামল দত্ত / সাংবাদিক / করফাঁকির অভিযোগ / ট্যাক্স ফাইল / আয়কর গোয়েন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net