Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে অবস্থান

বাংলাদেশ

বাসস
12 August, 2026, 08:30 pm
Last modified: 12 August, 2026, 08:37 pm

Related News

  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • ঐতিহাসিক মহাস্থানগড়ে যেকোনো স্থাপনা নির্মাণকাজে স্থিতাবস্থা জারি আপিল বিভাগের
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি

আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে অবস্থান

সভাপতির বক্তব্যে এলআরএফের সভাপতি মুহাম্মদ ইয়াছিন বলেন, ‘দাবি মানা না হলে শিগগিরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকক্ষে প্রবেশের কর্মসূচি ঘোষণা করা হবে।’ 
বাসস
12 August, 2026, 08:30 pm
Last modified: 12 August, 2026, 08:37 pm
ছবি: বাসস

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে অবিলম্বে গণমাধ্যমকর্মীদের  প্রবেশাধিকার ফিরিয়ে দিতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।  

আজ বুধবার (১২ আগস্ট) সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিক নেতারা এই অনুরোধ জানিয়েছেন।  

সাংবাদিক নেতারা বলেন, যখন মানুষ অধিকার বঞ্চিত হয়, অন্যায়ের শিকার হয়, তখন অধিকার ফিরে পাওয়ার জন্য আদালতের আশ্রয় গ্রহণ করেন। আদালতের কার্যক্রম, আদালতের রায়, আদেশ এবং আদালত সংশ্লিষ্ট বিভিন্ন সংবাদ গণমাধ্যমের মাধ্যমেই মানুষ জানতে পারে। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের আগে গত ৭ জানুয়ারি থেকে আপিল বিভাগসহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে। এর ফলে বিচারাধীন মামলার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহ করতে পারছে না গণমাধ্যমকর্মীরা। এতে দেশের মানুষ তথ্য পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।  

তারা  আশা প্রকাশ করে বলেন, প্রধান বিচারপতিসহ সম্মানিত বিচারপতিগণ এ বিষয়ের গুরুত্ব অনুধাবন করবেন এবং অবিলম্বে আপিল বিভাগের এজলাসে কক্ষে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার ফিরিয়ে দেবেন।   

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনির্টির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, ডিআরইউ'র সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ডিইউজে'র যুগ্ম সম্পাদক দিদারুল আলম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএম বাদশাহ, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সভাপতি শাফি উদ্দীন আহমদ, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি কাজী জেবেল, এলআরএফের সাবেক সভাপতি এম বদি-উজ-জামান, আশুতোষ সরকার, ওয়াকিল আহমেদ হিরন ও শামীমা আক্তার, এলআরএফের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সদস্য শংকর মৈত্র ও সাজেদুল হক প্রমুখ। 

সভাপতির বক্তব্যে এলআরএফের সভাপতি মুহাম্মদ ইয়াছিন বলেন, 'দাবি মানা না হলে শিগগিরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকক্ষে প্রবেশের কর্মসূচি ঘোষণা করা হবে।' 

ফোরামের সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে ফোরামের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আবু সালেহ রনি, যুগ্মসম্পাদক তানভীর আহমেদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী মানু, কার্যনির্বাহ সদস্য আসাদুর রহমান, এসএম নূর মোহাম্মদ ও রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

আপিল বিভাগ / এজলাস / সাংবাদিক / অবস্থান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • ঐতিহাসিক মহাস্থানগড়ে যেকোনো স্থাপনা নির্মাণকাজে স্থিতাবস্থা জারি আপিল বিভাগের
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net