Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, হাইকোর্টের রায় স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
07 October, 2026, 04:05 pm
Last modified: 07 October, 2026, 04:10 pm

Related News

  • আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত রায়ের জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে পরিবার
  • এমপিওভুক্ত স্কুল-কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগে আইনি জটিলতা কাটল, ১৫ অক্টোবর থেকে ভাইভা
  • আপিল বিভাগে ৮ মাসে ১১ হাজারের বেশি মামলা নিষ্পত্তি
  • পর্যাপ্ত মজুত থাকার পরেও সার সংকট, নতুন ডিলার নীতি বাস্তবায়নে ব্যাহত হচ্ছে সরবরাহ
  • ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, হাইকোর্টের রায় স্থগিত

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে সার ডিলার এবং সার বিতরণ সংক্রান্ত ২০০৯ সালে একটা নীতিমালা ছিল। ২০০৯ সালে যে নীতিমালা ছিল, সেই নীতিমালায় কোনো বাধ্যবাধকতা ছিল না যে, একই পরিবারের একাধিক সদস্য থাকতে পারবেন কি পারবেন না।
টিবিএস রিপোর্ট 
07 October, 2026, 04:05 pm
Last modified: 07 October, 2026, 04:10 pm
হাইকোর্ট। ছবি: সংগৃহীত

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, সরকারের এই নীতিমালার ওপর স্থিতাবস্থা দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার কোনো সুযোগ থাকলো না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (৭ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহবুবা জুঁই। রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইকরামুল হক টুটুল।

এর আগে, একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, সরকারের এই নীতিমালা চ্যালেঞ্জ করে রিট করেন ৫ ব্যক্তি। রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ নীতিমালার কার্যকারিতার ওপর স্থিতাবস্থা দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

চেম্বার আদারতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশে সার ডিলার এবং সার বিতরণ সংক্রান্ত ২০০৯ সালে একটা নীতিমালা ছিল। ২০০৯ সালে যে নীতিমালা ছিল, সেই নীতিমালায় কোনো বাধ্যবাধকতা ছিল না যে, একই পরিবারের একাধিক সদস্য থাকতে পারবেন কি পারবেন না। অর্থাৎ একই পরিবারের স্বামী, স্ত্রী, ছেলের নামে, মেয়ের নামে, পুত্রবধূর নামে—এভাবে তাদের নামে বিভিন্ন সময়ে একটা কোটারি সৃষ্টি করা হতো এবং একটা পারিবারিক মনোপলি একটা সৃষ্টি করা হতো।'

তিনি বলেন, 'সেটা সংশোধনের জন্য ২০২৫ সালে যখন নীতিমালা আসে, সেই নীতিমালাও সংশোধন করে পরিবারের একই পরিবারভুক্ত সদস্যরা যেন একাধিক ডিলারশিপ না নিতে পারে কিংবা তারা যেন রাষ্ট্রকে, সরকারকে ও কৃষককে জিম্মি করতে না পারে—সেজন্য একটি সংশোধন করা হয়। এই সংশোধনটা বর্তমান সরকার আসার পরে চলতি বছরের আগস্টে হয়েছে।'

তিনি আরও বলেন, 'এমন অবস্থায়, পারিবারিকভাবে যারা দীর্ঘদিন পর্যন্ত এই ব্যবসাটাকে জিম্মি করেছিলেন, এমন পাঁচজন পরিবারের সদস্য গতকাল অর্থাৎ ৬ অক্টোবরে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে সরকারের প্রণীত নীতিমালার এই অংশটুকু চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুইটি রিট পিটিশন দায়ের করেন। এই দুইটি রিট পিটিশনের মধ্যে অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী তাদেরকে যেন কোনোভাবেই তাদের বিদ্যমান ডিলারশিপ বাদ করে দেওয়া না হয় এবং তারা যেন পূর্বের মতোই পারিবারিক বন্ধন অটুট রেখে এভাবে সার ডিলারশিপের পুরোনো ব্যবসাটা চালিয়ে যেতে পারেন—সেটার জন্য তারা রিট পিটিশন ফাইল করেছেন।'

অ্যাটর্নি জেনারেল বলেন, 'রিট পিটিশনে তারা একটা অন্তর্বর্তীকালীন আদেশ পেয়েছিলেন, তাদেরকে কেউ সরাতে পারবে না। অর্থাৎ যদিও ২০২৬ সালের নীতিমালা অনুযায়ী এখন সার ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে, এরপরও তাদেরকে যেন সরানো না হয়—তারা এমন স্থিতাবস্থার একটা আদেশ পেয়েছিলেন।'

রুহুল কুদ্দুস কাজল বলেন, 'রাষ্ট্রের পক্ষ থেকে গতকালই আমাদের সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা আদালতের কাছে বক্তব্য উপস্থাপন করে বলেছেন, যে নীতিমালা তারা চ্যালেঞ্জ করেছেন, সেটা এখনো কার্যকর হয়নি। কারণ সার ডিলারের ডিলারশিপ নিয়োগের প্রক্রিয়াটা চলমান। বিতরণের পর্যায় তো এখন পর্যন্ত আসেনি নতুনদের ক্ষেত্রে।'

তিনি বলেন, 'তবুও হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে এবং আইনগতভাবে আমাদের যেটা করণীয়, আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে গতকালই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল ফাইল করেছি। আজকে চেম্বার বিচারপতি, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আমাদের এই আপিলটি শুনেছেন এবং নিয়মিত আদালতের নিয়মিত কার্যতালিকার বাইরেই এটাকে সংযুক্ত করে আমাদের মামলাটি শুনেছেন। অন্য পক্ষের আইনজীবী একরামুল হক টুটুল, যিনি রিট পিটিশনারের পক্ষে আছেন, তার বক্তব্যও শুনেছেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত বলেছেন যে, হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত থাকবে।'

তিনি আরও বলেন, 'এই এই স্থগিতের অর্থ হচ্ছে, এই আদেশটির ফলে এই নীতিমালা চ্যালেঞ্জ করে কিংবা এই নীতিমালার যে বিধান, সেই বিধানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে নতুন করে রিট পিটিশন হওয়ার সুযোগ আর থাকলো না বলে আমরা মনে করি। বর্তমান সরকারের সময় এই পার্টিকুলার প্রোভিশনটা, পারিবারিকীকরণের যে বিধানটা রহিত করা হয়েছে। কারণ হয়ত স্বচ্ছতা, জবাবদিহিতা সুনিশ্চিত করা এবং একই পরিবার থেকে একাধিক ব্যক্তিকে সুযোগ না দিয়ে সারের ডিলারশিপের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা। একই সঙ্গে, বিতরণ কার্যক্রম যেন সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছে এবং সার প্রাপ্তির ক্ষেত্রে কৃষক যেন কোনো কারণে বিড়ম্বনার শিকার না হন—সেটা সুনিশ্চিত করার জন্য নীতিমালা বহাল থাকলো। অর্থাৎ সরকারের এই নীতিমালা প্রণয়নটা এজ ইট ইজ—এটা সরকার যেভাবে করেছেন, সেভাবেই এর গ্রহণযোগ্যতা বিবেচিত হবে।'

Related Topics

টপ নিউজ

সারের ডিলারশিপ / হাইকোর্টের রায় / চেম্বার আদালত / আপিল বিভাগ / হাইকোর্টের আদেশ / সরকারের নীতিমালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত রায়ের জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে পরিবার
  • এমপিওভুক্ত স্কুল-কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগে আইনি জটিলতা কাটল, ১৫ অক্টোবর থেকে ভাইভা
  • আপিল বিভাগে ৮ মাসে ১১ হাজারের বেশি মামলা নিষ্পত্তি
  • পর্যাপ্ত মজুত থাকার পরেও সার সংকট, নতুন ডিলার নীতি বাস্তবায়নে ব্যাহত হচ্ছে সরবরাহ
  • ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net