Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
বিয়ের প্রথা যেভাবে ভাঙলেন ভারতীয় কনে!

অফবিট

টিবিএস ডেস্ক
24 November, 2020, 02:05 pm
Last modified: 24 November, 2020, 02:14 pm

Related News

  • নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • বিনামূল্যে বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়েছে ভারত, এবার যুক্ত হচ্ছে ফি
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়: চিফ প্রসিকিউটর
  • পুরুষ চরিত্রে নিখুঁত অভিনয়, উপমহাদেশের প্রথম অভিনেত্রীর প্রেমে পড়ছিলেন এক নারী

বিয়ের প্রথা যেভাবে ভাঙলেন ভারতীয় কনে!

‘তাকে এতই দারুণ লাগছিল, আমি প্রথমে খেয়ালই করিনি সে প্যান্ট-স্যুট পরেছে!’
টিবিএস ডেস্ক
24 November, 2020, 02:05 pm
Last modified: 24 November, 2020, 02:14 pm
বিয়েতে বরের সঙ্গে সানজানা

বিয়েতে প্যান্ট-স্যুট পরে প্রথা ভাঙলেন  ভারতীয় এক নারী। বিয়ের দিন নীলাভ ছাই রঙের প্যান্ট-স্যুট পরিহিত তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলে। এই নারীর নাম সানজানা রিশি (২৯)। পেশায় একজন ভারতীয়-আমেরিকান উদ্যোক্তা তিনি।

পশ্চিমের দেশগুলোতে গাউনের পাশাপাশি প্যান্ট-স্যুটের প্রচলন গত কয়েক বছর ধরেই চলে এসেছে। পোশাক ডিজাইনাররাও তাদের সংগ্রহে প্যান্ট-স্যুট রাখছেন আজকাল। সেলিব্রিটিরাও নতুন ফ্যাশনটি পছন্দ করছেন বেশ।

সম্প্রতি, 'গেম অব থ্রোন্সে'র অভিনেত্রী সোফি টার্নারকেও তার বিয়ের দিন একটি সাদা ট্রাউজার পরিহিত অবস্থায় দেখা যায়।

একটি ব্রাইডাল ম্যাগাজিনের সাবেক সম্পাদক নুপুর মেহতা বলেন, ভারতীয় নারীরা বিয়ের দিন ঐতিহ্যবাহী পোশাক শাড়ি বা লেহেঙ্গা পরতে বেশি পছন্দ করে, সেখানে সানজানার এই ধারণাটি একেবারেই নতুন এবং তাকে সত্যিই অসাধারণ লাগছিল এ পোশাকে!

সানজানার বর ধ্রুব মহাজন জানান, বিয়ের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি জানতেন না তার স্ত্রী কী পরতে যাচ্ছেন বিয়েতে। তিনি বলেন, 'তাকে এতই দারুণ লাগছিল, আমি প্রথমে খেয়ালই করিনি সে প্যান্ট-স্যুট পরেছে!'

এই পোশাক বেছে নেওয়ার কারণ হিসেবে সানজানা বলেন, 'আমার কাছে সবসময়ই প্যান্ট-স্যুটকে খুব বলিষ্ঠ পোশাক বলে মনে হয়। আমি আমেরিকাতে সবসময়ই এই পোশাক পরতাম।'

সামাজিক মাধ্যমে সেই ছবি আপলোড দেওয়ার পর বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে সেলিব্রিটি পর্যন্ত সবাই তার রুচির প্রশংসা করেছেন। তবে নিন্দাও শুনতে হয়েছে তাকে।

ভারতীয় উপমহাদেশে মেয়েদের প্রচলিত পোশাক শাড়ি। বর্তমানে কিছুটা পাশ্চাত্য ধারা চলে এলেও যেকোনো অনুষ্ঠানে নারীরা শাড়ি পরতেই সাধারণত বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর নিজের বিয়ে হলে তো শাড়ি-লেহেঙ্গা ছাড়া ভাবাই যায় না!

শুধু তাই নয়, পোশাকের রঙটাও হতে হয় যেন লাল। যদিও  রঙের ক্ষেত্রে কিছুটা বৈচিত্র্য আজকাল দেখা যায়। কিন্তু শাড়ি-লেহেঙ্গার বদলে প্যান্ট-স্যুট যেন ভারতীয় সংস্কৃতিতে অকল্পনীয় একটি বিষয়।

প্রশংসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তাকে নিয়ে হচ্ছে অনেক নোংরা আলোচনা। তার এই ব্যতিক্রমী রুচি মেনে নিতে পারছেন না অনেকেই। তারা মনে করছেন, নিজ সংস্কৃতিতে পশ্চিমা ধারার অনুপ্রবেশ ঘটাচ্ছেন এই সানজানা। অন্য নারীদেরও উসকে দিচ্ছেন নারীবাদের নামে যা খুশি করার।

পিতৃতান্ত্রিক সমাজে নারীদের সবসময় নিয়ন্ত্রিত রাখা হয়। নারীর সকল কাজের নীতিনির্ধারক হয়ে ওঠেন পুরুষেরা। তাই সানজানা মনে করেন, প্রথা ভাঙার এই আচরণ দেখে অন্য নারীরা শিক্ষা নেবেন। নারী কী পরবেন, কী করবেন, সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেবেন। নিজের অধিকার আদায়ে বলিষ্ঠ থাকতে হবে সবসময়। তাতে  সমাজ বা পরিবার যা-ই বলুক!

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

বিয়ে / প্রথা / বিয়ের পোশাক / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • বিনামূল্যে বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়েছে ভারত, এবার যুক্ত হচ্ছে ফি
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়: চিফ প্রসিকিউটর
  • পুরুষ চরিত্রে নিখুঁত অভিনয়, উপমহাদেশের প্রথম অভিনেত্রীর প্রেমে পড়ছিলেন এক নারী

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net