Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
পুরুষ চরিত্রে নিখুঁত অভিনয়, উপমহাদেশের প্রথম অভিনেত্রীর প্রেমে পড়ছিলেন এক নারী

বিনোদন

ইন্ডিয়ান এক্সপ্রেস
16 August, 2026, 01:45 pm
Last modified: 16 August, 2026, 01:59 pm

Related News

  • আত্মহত্যায় প্ররোচনার মামলায় মডেল রিধিকা রিধির প্রেমিক গ্রেপ্তার
  • হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা
  • বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • তারেক রহমানকে আবারও দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানাল ভারত

পুরুষ চরিত্রে নিখুঁত অভিনয়, উপমহাদেশের প্রথম অভিনেত্রীর প্রেমে পড়ছিলেন এক নারী

ইন্ডিয়ান এক্সপ্রেস
16 August, 2026, 01:45 pm
Last modified: 16 August, 2026, 01:59 pm
ছবি: স্ক্রিন

দাদাসাহেব ফালকে ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'রাজা হরিশচন্দ্র' নির্মাণ করেছিলেন সম্পূর্ণ পুরুষ অভিনয়শিল্পী দিয়ে, যেখানে নারী চরিত্রগুলোতেও পুরুষরাই অভিনয় করেছিলেন। 

তবে তার দ্বিতীয় চলচ্চিত্র 'মোহিনী ভস্মাসুর'-এর কাজ যখন শুরু করেন, তখন তিনি নারী চরিত্রগুলোতে নারীদের দিয়ে অভিনয় করাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। সে অনুসন্ধানের পথ ধরেই তিনি শিল্পী দুর্গাবাই কামাত এবং তার কন্যা কমলাবাই গোখলেকে খুঁজে পান, যারা যথাক্রমে পার্বতী ও মোহিনী চরিত্রে অভিনয় করেছিলেন।

তবে সিনেমায় প্রবেশের আগেই কমলাবাই নাট্যজগতে নিজের খ্যাতি তৈরি করেছিলেন। তিনি ছিলেন সে সময়ের অন্যতম শিল্পী। যে যুগে মঞ্চে নারীদের চরিত্রে পুরুষরা অভিনয় করতেন, কমলাবাই সেখানে হেঁটেছেন ঠিক বিপরীত পথে—তিনি একাধিক নাটকে পুরুষ চরিত্রে অভিনয় করেছেন এবং তার নাটকের দল নিয়ে দেশজুড়ে ঘুরে বেরিয়েছেন। 

পুরুষ চরিত্রে তার অভিনয় এতটাই প্রাণবন্ত ও বিশ্বাসযোগ্য ছিল যে, একটি প্রদর্শনী চলাকালে এক বিবাহিত নারী ভেবেছিলেন কমলাবাই আসলে একজন পুরুষ এবং তিনি কমলাবাইয়ের প্রেমে পড়ে যান। সেই নারী ঘর ছেড়ে কমলাবাইয়ের পিছু পিছু ধারওয়ার পর্যন্ত চলে যান।

১৯৯১ সালে চলচ্চিত্র নির্মাতা রীনা মোহনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অদ্ভুত ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে কমলাবাই বলেছিলেন, 'রাজাপুরের এক মেয়ে ভাবতো আমি একজন পুরুষ। আমি 'মানঅপমান' নাটকে 'ধৈর্যধর' নামের একটি পুরুষ চরিত্রে অভিনয় করছিলাম। সে আমার প্রেমে পড়ে যায়। সে নিজের ঘরবাড়ি ছেড়ে আমার পিছু পিছু ধারওয়ার পর্যন্ত চলে এসেছিল।'

অবশেষে কমলাবাইকে এক অদ্ভুত পথ বেছে নিতে হয়েছিল সেই নারীকে এটা বিশ্বাস করানোর জন্য যে, তিনি আসলে একজন নারী।

কমলাবাই বলেন, 'যেদিন সে আমার সাথে দেখা করতে এলো, আমি আমার এবং তার মাথা থেকে পাগড়ি খুলে নিলাম। সে আমার সাথে দেখা করতে পুরুষ সেজে এসেছিল। তিনি ছিলেন একজন বিবাহিত নারী, কিন্তু তিনি ঘর ছেড়ে পালিয়ে এসেছিলেন। আমি তাকে একটি ঘরে নিয়ে গেলাম, যেখানে আমরা দুজনেই নিজেদের পোশাক খুললাম। তখন সে সত্যটা বুঝতে পারল, তা না হলে হয়তো সে পাগলই হয়ে যেত।'

নিজের মায়ের মতোই কমলাবাইও কখনো অভিনেত্রী হওয়ার পরিকল্পনা নিয়ে এগোননি। মূলত পরিস্থিতির বাধ্যবাধকতাই এই দুই নারীকে মঞ্চে এবং পরবর্তীতে সিনেমায় নিয়ে আসে। দুর্গাবাই একটি নির্যাতনমূলক সংসার ত্যাগ করে তার মেয়েকে নিয়ে বোম্বেতে চলে এসেছিলেন। মায়ের সেই সংগ্রামময় দিনগুলোর কথা স্মরণ করে কমলাবাই বলেছিলেন, 'আমার বাবা ছিলেন একজন খারাপ মানুষ। তিনি প্রায়ই আমার মাকে মেরে আধমরা করে ফেলতেন। বেঁচে থাকার তাগিদে আমার মা পতিতাবৃত্তিকে বেছে না নিয়ে শিল্প ও সংস্কৃতিকে আঁকড়ে ধরেছিলেন।'

এ কঠিন যাত্রাই শেষ পর্যন্ত দুর্গাবাইকে থিয়েটারে নিয়েছে। ফালকের সাথে তার এক আকস্মিক পরিচয়ের মাধ্যমে সে ইতিহাসের যাত্রা শুরু হয়। ফালকে যখন দুর্গাবাই ও কমলাবাইকে খুঁজে পান, তখন ভারতীয় সিনেমা কেবল শুরু হচ্ছিল। দুর্গাবাই কামাত ভারতীয় পর্দায় আবির্ভূত প্রথম নারী হয়ে ওঠেন, অন্যদিকে কমলাবাই ভারতের প্রথম নারী শিশুশিল্পী হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন।

তবে তাদের যাত্রা সেখানেই থেমে থাকেনি। কমলাবাই ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয় চালিয়ে গেছেন। পরবর্তীতে তার ছেলে চন্দ্রকান্ত গোখলে এবং নাতি বিক্রম গোখলে ও মোহন গোখলে অভিনয়ের সাথে পরিবারের এই দীর্ঘ পথচলাকে এগিয়ে নিয়ে গেছেন।
 

Related Topics

টপ নিউজ

কমলাবাই / ভারত / অভিনেত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • আত্মহত্যায় প্ররোচনার মামলায় মডেল রিধিকা রিধির প্রেমিক গ্রেপ্তার
  • হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা
  • বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • তারেক রহমানকে আবারও দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানাল ভারত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net