Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 

খেলা

টিবিএস রিপোর্ট
23 March, 2025, 07:50 pm
Last modified: 23 March, 2025, 07:54 pm

Related News

  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • প্রিমিয়ার লিগে পারিশ্রমিক কমিয়েছে সব দল, হতাশ ক্রিকেটাররা
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ

১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 

দীর্ঘ ১১ বছর দায়িত্ব পালনের পর সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাঈমুর রহমান দূর্জয় ও দেবব্রত পাল। ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন এ দুজন।  
টিবিএস রিপোর্ট
23 March, 2025, 07:50 pm
Last modified: 23 March, 2025, 07:54 pm

অনেকবারই পরিবর্তনের দাবি উঠেছে, কিন্তু সেটা দাবি পর্যন্তই থেকে গেছে। অবশেষে দাবি বাস্তবে রূপ নিলো, ক্রিকেটারদের অধিকার আদায় ও সংরক্ষণের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতৃত্বে এলো পরিবর্তন। দীর্ঘ ১১ বছর দায়িত্ব পালনের পর সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাঈমুর রহমান দূর্জয় ও দেবব্রত পাল। ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন এ দুজন।  

কোয়াবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান করা হয়েছে সেলিম শাহেদকে। রোববার মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি ভবনে দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বৈঠকের পর এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

সাবেক ক্রিকেটার ও বিসিবির বর্তমান ম্যাচ রেফারি সেলিম শাহেদের নেতৃত্বাধীন এই কমিটিতে আছেন মিনহাজুল আবেদীন নান্নু, নিয়ামুর রশিদ রাহুল, হাবিবুল বাশার এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এ ছাড়া, আট বিভাগের অধিনায়কদেরও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন- আরাফাত সানি (ঢাকা), ইরফান শুক্কুর (চট্টগ্রাম), নাজমুল হোসেন শান্ত (রাজশাহী), নুরুল হাসান সোহান (খুলনা), মোসাদ্দেক হোসেন (ময়মনসিংহ), জাকির হাসান (সিলেট), কামরুল ইসলাম (বরিশাল) ও নাঈম ইসলাম (রংপুর)। অধিনায়কদের এই তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনা আছে।

গত আগস্টে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দূর্জয়। গত ৭-৮ মাসে তাকে দেশের ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে দেখা যায়নি, কোয়াবের একাধিক সভাতেই উপস্থিত ছিলেন না তিনি। এ কারণে নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবেই সভাপতির পদ হারিয়েছেন তিনি।

২০১৯ সালে ক্রিকেটারদের আন্দোলনের প্রথম দাবিই ছিল কোয়াবের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচন করা। যদিও সেটা বাস্তবায়ন হয়নি। ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভাতেও নির্বাচন নিয়ে আগ্রহ দেখা যায়নি। তাই নাইমুর-দেবব্রত জুটিই নেতৃত্বে থেকে যায়।

বর্তমান সংকট সমাধানে ক্রিকেটারদের নিয়ে বসার উদ্যোগ নেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন। সাবেকদের মধ্য থেকে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন আকরাম খান, হাবিবুল বাশার, খালেদ মাসুদ, জাভেদ ওমর ও সানোয়ার হোসেন। যোগ দেন তামিম ইকবাল, শান্ত, সোহান, ফরহাদ রেজা, নাঈম ইসলাম ও জিয়াউর রহমানসহ বেশ কয়েকজন বর্তমান ক্রিকেটারও।

বৈঠকের পর ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমকে অ্যাডহক কমিটির কথা জানান কোয়াবের সদস্য আকরাম খান। নতুন কমিটির পরিকল্পনা ব্যাখ্যা করেন সেলিম শাহেদ। তিনি বলেন, 'যেকোনো কিছুরই একটা প্রক্রিয়া আছে। আমাদের প্রথম বিষয়টা হলো (কোয়াবের) গঠনতন্ত্রকে একটা কাঠামোর মধ্যে ফেলতে হবে। সেই প্রক্রিয়া অনুযায়ী যেন সবকিছু চলে। তাই আমরা সিস্টেমটা তৈরি করার চেষ্টা করবো, গঠনতন্ত্র আপডেটের চেষ্টা করব। কারা ভোটার, সেটাও সুষ্ঠু নীতিমালা নেই।'

'আমরা যেন একটা নীতিমালা তৈরি করতে পারি পরবর্তী নির্বাচনের জন্য। এটা করতে ৩ মাস লাগতে পারে, ৬ মাসও লাগতে পারে। যতদিনই লাগুক, আমরা যেন জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করার চেষ্টা করব। এরপর নির্বাচন দেওয়াই আমাদের পরিকল্পনা।' যোগ করেন তিনি। 

দূর্জয় ও দেবব্রতর নেতৃত্বাধীন কমিটির বিলুপ্তির কারণ ব্যাখ্যা করে সেলিম শাহেদ বলেন, 'মূলত তিনি (দূর্জয়) কয়েকটি সভায় ছিলেন না। যে কারণে স্বয়ংক্রিয়ভাবে তিনি অফ হয়ে যান। আরেকটা বড় জিনিস, আমাদের সভায় সিদ্ধান্ত হয়েছে আগের যে কমিটি ছিল, সেটা বিলুপ্ত। আর বিলুপ্ত করে আমরা অ্যাডহক কমিটি করেছি। যেন আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। এজন্য প্রথম হচ্ছে, গঠনতন্ত্র ঠিক করা। দ্বিতীয়ত প্রক্রিয়া ঠিক রাখা। তৃতীয়ত নির্বাচনের যে নীতিমালা, সেটা ঠিক করে সঠিক পথে এগিয়ে যাওয়া।'

আগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অবস্থান নিয়ে তিনি আরও বলেন, '(কোয়াবের) গত কমিটিতে যারা ছিলেন, বেশিরভাগই নিষ্ক্রিয় ছিলেন। প্রেসিডেন্ট (দূর্জয়) পদত্যাগ করেছেন এবং সেক্রেটারি দেবব্রত পাল, তিনিও নিজ থেকে মেনে নিয়েছেন এই পদে থাকছেন না। তাই আমরা নতুন কমিটির মাধ্যমে নতুন করে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।'

Related Topics

টপ নিউজ

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) / বাংলাদেশের ক্রিকেট / মিনহাজুল আবেদীন নান্নু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • প্রিমিয়ার লিগে পারিশ্রমিক কমিয়েছে সব দল, হতাশ ক্রিকেটাররা
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net