Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
শিক্ষা বিভাগ বন্ধে নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প: হোয়াইট হাউস

আন্তর্জাতিক

রয়টার্স
20 March, 2025, 12:15 pm
Last modified: 20 March, 2025, 12:27 pm

Related News

  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নতুন করে ইরানে হামলা না চালানোয় ট্রাম্পের ওপর ‘ক্ষোভে ফুঁসছেন’ নেতানিয়াহু: অ্যাক্সিওস
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

শিক্ষা বিভাগ বন্ধে নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প: হোয়াইট হাউস

ট্রাম্প বারবার শিক্ষা বিভাগ বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এটিকে ‘একটি বড় ভুল কাজ’ হিসেবে অভিহিত করেছেন। রাষ্ট্রপতি হিসাবে তার প্রথম মেয়াদেই এটি বন্ধের প্রস্তাব করেছিলেন কিন্তু কংগ্রেস তা কার্যকর করতে দেয়নি।
রয়টার্স
20 March, 2025, 12:15 pm
Last modified: 20 March, 2025, 12:27 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বহু প্রতীক্ষিত নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা রয়েছে। এ আদেশে বন্ধ করা হবে মার্কিন শিক্ষা বিভাগ। রয়টার্সের হাতে আসা হোয়াইট হাউসের একটি সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

আদেশটি স্বাক্ষরিত হওয়ার আগেই ডেমোক্র্যাটিক স্টেট অ্যাটর্নি জেনারেলদের একটি দল এর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ এনেছে। তারা গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের পরিকল্পিত অর্ধেক কর্মী ছাঁটাই বন্ধ করতে এবং শিক্ষা বিভাগ ভাঙা ঠেকাতে আদালতে মামলা দায়ের করে।

নাগরিক অধিকার সংগঠন এনএএসিপি প্রত্যাশিত আদেশটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে।

সংগঠনটির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক বিবৃতিতে বলেন, "এটি লক্ষাধিক আমেরিকান শিশুর জন্য একটি অন্ধকার দিন। কারণ তাদের অনেকে মানসম্পন্ন শিক্ষার জন্য ফেডারেল তহবিলের ওপর নির্ভরশীল। এর মধ্যে দরিদ্র ও গ্রামীণ সম্প্রদায়ের অভিভাবকরাও রয়েছেন, যাদের অনেকে ট্রাম্পকে ভোট দিয়েছেন।"

ট্রাম্প ও তার বিলিয়নিয়ার উপদেষ্টা ইলন মাস্ক কংগ্রেসের অনুমোদন ছাড়াই মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-এর মতো সরকারি কর্মসূচি ও সংস্থা বন্ধের চেষ্টা করেছেন। তবে শিক্ষা বিভাগ বাতিলের পদক্ষেপ হবে মন্ত্রিপরিষদ-স্তরের কোনো সংস্থা বন্ধে ট্রাম্পের প্রথম উদ্যোগ।

ছবি: রয়টার্স

ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো এজেন্সি বন্ধ করতে পারবেন না। ট্রাম্পের রিপাবলিকান দলের সিনেটে ৫৩-৪৭ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, বড় আইন, যেমন একটি মন্ত্রিপরিষদ-স্তরের এজেন্সি বাতিলের জন্য ৬০ ভোটের প্রয়োজন হবে এবং এর ফলে আরও সাতজন ডেমোক্র্যাটের সমর্থন প্রয়োজন ট্রাম্পের।

সিনেট ডেমোক্র্যাটরা শিক্ষা বিভাগ বাতিল করার ব্যাপারে কোনো সমর্থন জানায়নি।

ডেমোক্র্যাটিক সিনেটর প্যাটি মারে এক বিবৃতিতে বলেছেন, "ট্রাম্প এবং মাস্ক একটি ধ্বংসাত্মক বল নিয়ে শিক্ষা বিভাগে আক্রমণ করছেন এবং এর অর্ধেক কর্মীকে বরখাস্ত করছেন। তিনি এসময় ট্রাম্প ও মাস্কের 'স্ল্যাশ অ্যান্ড বার্ন ক্যাম্পেইন'-এর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ নির্দেশ অনুসারে, আমেরিকানরা নির্ভর করে এমন পরিষেবা, প্রোগ্রাম এবং সুবিধাগুলির কার্যকর এবং নিরবচ্ছিন্ন বিতরণ নিশ্চিত করার জন্য শিক্ষা অধিদপ্তর বন্ধ করার এবং রাজ্যগুলোতে শিক্ষা কর্তৃপক্ষ ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমোহনকে।

হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বলা হয়েছে, শিক্ষা বিভাগের অবশিষ্ট তহবিল প্রাপ্ত কোনো প্রোগ্রাম কোনো ধরনের ডিইআই বা লৈঙ্গিক আদর্শকে এগিয়ে নিতে কাজ করবে না।

ট্রাম্প বারবার শিক্ষা বিভাগের বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এটিকে 'একটি বড় ভুল কাজ' হিসেবে অভিহিত করেছেন। তিনি রাষ্ট্রপতি হিসাবে তার প্রথম মেয়াদে এটি বন্ধ করার প্রস্তাব করেছিলেন, তবে কংগ্রেস তা কার্যকর করেনি।

গত মাসে ট্রাম্প বলেছিলেন যে তিনি বিভাগটি অবিলম্বে বন্ধ করতে চান। তবে তিনি স্বীকার করেন, তাকে কংগ্রেস এবং শিক্ষক ইউনিয়নগুলোর সমর্থন অর্জন করতে হবে।

হোয়াইট হাউসের সারসংক্ষেপে বলা হয়েছে, শিক্ষার উপর ফেডারেল সরকারের নিয়ন্ত্রণ ছাত্র, অভিভাবক এবং শিক্ষকদের ব্যর্থ করেছে।

জানা গেছে, এ বিভাগটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে। অথচ শিক্ষার্থীর কোনো উন্নতি হয়নি। 

বিভাগ প্রতিষ্ঠার আগে, শিক্ষা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য, শিক্ষা ও কল্যাণ বিভাগের অংশ, যা ১৯৫৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পরিচালিত হয়েছিল।

ম্যাকমোহন মঙ্গলবার সিরিয়াসএক্সএম-এর 'দ্য ডেভিড ওয়েব শো'-তে বলেন, প্রশাসনের লক্ষ্য ছিল উদ্ভাবনকে উৎসাহিত করা এবং রাজ্য স্তরে শিক্ষার সর্বোত্তম অনুশীলনগুলোকে উৎসাহিত করা।

তিনি বলেন, "শিক্ষা অধিদপ্তর কাউকে শিক্ষিত করে না। এটি শিক্ষক নিয়োগ করে না। এটি পাঠ্যক্রম তৈরি করে না। এটি স্কুল বোর্ড বা সুপারিনটেনডেন্টদের নিয়োগ দেয় না।"

ডিপার্টমেন্টের পক্ষে বক্তব্য রাখা ব্যক্তিরা বলছেন যে পাবলিক শিক্ষার মান উন্নত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিপাবলিকানরা লাভের উদ্দেশ্যে শিক্ষাকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করছেন। এতে কে-১২ স্কুল এবং কলেজ ছাত্রদের জন্য টিউশনের কয়েক বিলিয়ন ডলারের সহায়তা ব্যাহত হতে পারে।

Related Topics

টপ নিউজ

শিক্ষা বিভাগ / ডোনাল্ড ট্রাম্প / হোয়াইট হাউস / বন্ধ / কংগ্রেস’বাতিল / নির্বাহী আদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নতুন করে ইরানে হামলা না চালানোয় ট্রাম্পের ওপর ‘ক্ষোভে ফুঁসছেন’ নেতানিয়াহু: অ্যাক্সিওস
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net