Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
ফোনকলের আগে ট্রাম্পকে এক ঘণ্টা অপেক্ষায় রেখেছেন পুতিন

আন্তর্জাতিক

লাইভ মিন্ট
19 March, 2025, 02:55 pm
Last modified: 19 March, 2025, 03:03 pm

Related News

  • এপস্টিন নথি, রাজনৈতিক চাপ: মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি যেভাবে তার চাকরি হারালেন
  • ট্রাম্পের ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানোর হুমকি ‘বড় ধরনের যুদ্ধাপরাধ’ করার অভিপ্রায়: পেজেশকিয়ান 
  • বিশ্বস্ত মিত্র অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষের পথে, ইরানে আরও দুই–তিন সপ্তাহ তীব্র হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরানের টিকে থাকার শক্তির অবমূল্যায়ন করেছেন ট্রাম্প, বেরিয়ে যাওয়াই এখন তার দায়

ফোনকলের আগে ট্রাম্পকে এক ঘণ্টা অপেক্ষায় রেখেছেন পুতিন

অনেকেই ঘটনাটিকে ট্রাম্পের জন্য ‘অপমানজনক’ বলে উল্লেখ করেছেন। কেউ কেউ মনে করছেন, এটি পুতিনের কৌশলগত বার্তা—ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে তা বোঝানোর জন্য।
লাইভ মিন্ট
19 March, 2025, 02:55 pm
Last modified: 19 March, 2025, 03:03 pm
ছবি: এএফপি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ফোন কলের আগে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষায় থাকতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ভিডিও, যেখানে তিনি ফোন কলে দেরি করার বিষয়টি হাস্যকরভাবে উড়িয়ে দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মস্কোয় এক বার্ষিক শিল্পপতিদের সভায় ব্যস্ত ছিলেন পুতিন। রাশিয়ার সময় বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলা ওই অনুষ্ঠানের মাঝেই তাঁকে ফোন কলে দেরি হওয়ার কথা মনে করিয়ে দেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, এক পর্যায়ে অনুষ্ঠান উপস্থাপক পুতিনকে জানান, ট্রাম্পের সঙ্গে নির্ধারিত ফোন কলে দেরি হচ্ছে। জবাবে পুতিন কেবল মুচকি হাসেন এবং বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার ভঙ্গিতে হাত উঁচিয়ে ইঙ্গিত দেন।

অনেকেই ঘটনাটিকে ট্রাম্পের জন্য 'অপমানজনক' বলে উল্লেখ করেছেন। কেউ কেউ মনে করছেন, এটি পুতিনের কৌশলগত বার্তা—ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে তা বোঝানোর জন্য।

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'ট্রাম্প-পুতিন সম্পর্কের ক্ষমতার ভারসাম্য কোথায়, তা এ ঘটনার মাধ্যমে পরিষ্কার হলো।'

আরেকজন মন্তব্য করেন, 'এটি ট্রাম্পের জন্য কঠিন পরীক্ষা। তার ব্যক্তিত্ব অনুযায়ী এমন অপমানের পর তিনি প্রতিক্রিয়া জানাবেনই। কিন্তু যদি কোনো প্রতিক্রিয়া না দেন, তবে বিষয়টি পরিষ্কার—তিনি পুতিনের সামনে নতজানু।'

কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ট্রাম্প কি পুতিনের প্রতি একইরকম আচরণ করবেন, যেমনটা তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে করেছিলেন?

একজন লেখেন, 'প্রশ্ন হলো, ট্রাম্প কি ওভাল অফিসের সেই আত্মবিশ্বাসী ভঙ্গিতেই থাকবেন, নাকি ক্যামেরার আড়ালে তাঁর শক্তিমান ভাবমূর্তি টিকিয়ে রাখতে পারবেন না?'

তবে এক ব্যবহারকারী দাবি করেছেন, ফোন কলে দেরি হওয়ার যে খবর ছড়িয়েছে, তা ভুল অনুবাদের ফল। তার ভাষায়, 'পুতিন আসলে মজা করছিলেন, কারণ অনুষ্ঠানের সঞ্চালক বলেছিলেন, সন্ধ্যা ৬টায় ফোন কল হওয়ার কথা। তখন পুতিন হাসতে হাসতে বলেন, "ওসব শুনো না, ওটা ওর কাজ।"'

শেষ পর্যন্ত কি ফোনালাপ হয়েছে?

দ্য সান জানায়, নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে ক্রেমলিনে পৌঁছান পুতিন। এরপর তিনি ট্রাম্পের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার ফোন কলে অংশ নেন।

এ সময় ট্রাম্প ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির অনুরোধ জানালেও পুতিন তা প্রত্যাখ্যান করেন। তবে তিনি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা সীমিত রাখার বিষয়ে সম্মতি দেন বলে ব্লুমবার্গ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প-পুতিন ফোনালাপ / অপেক্ষা / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • এপস্টিন নথি, রাজনৈতিক চাপ: মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি যেভাবে তার চাকরি হারালেন
  • ট্রাম্পের ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানোর হুমকি ‘বড় ধরনের যুদ্ধাপরাধ’ করার অভিপ্রায়: পেজেশকিয়ান 
  • বিশ্বস্ত মিত্র অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষের পথে, ইরানে আরও দুই–তিন সপ্তাহ তীব্র হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরানের টিকে থাকার শক্তির অবমূল্যায়ন করেছেন ট্রাম্প, বেরিয়ে যাওয়াই এখন তার দায়

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net