Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
পুতিনের সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’, ইউক্রেনীয় সেনাদের প্রাণ বাঁচানোর অনুরোধ ট্রাম্পের

আন্তর্জাতিক

রয়টার্স
14 March, 2025, 10:05 pm
Last modified: 14 March, 2025, 10:12 pm

Related News

  • ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প
  • ট্রাম্প আমাকে নিয়ে 'অবসেসড', তার মাথার ভেতর আমার জন্য একটা 'স্যুইট' বরাদ্দ আছে: ওবামা
  • যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানের অধিনায়ক ও সহকারী কোচকে আটকে দেওয়ার অভিযোগ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে জটিল চুক্তি নিয়ে সতর্ক আশাবাদের কথাই বলছেন ইরানিরা

পুতিনের সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’, ইউক্রেনীয় সেনাদের প্রাণ বাঁচানোর অনুরোধ ট্রাম্পের

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, ‘গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে।’
রয়টার্স
14 March, 2025, 10:05 pm
Last modified: 14 March, 2025, 10:12 pm
ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি/রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার 'খুব ভালো সম্ভাবনা' রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওয়াশিংটনের 'ফলপ্রসূ' আলোচনার পর ট্রাম্প এ মন্তব্য করলেন।

ট্রাম্প আরও বলেছেন, কুর্স্ক থেকে ইউক্রেনীয় বাহিনীর পিছু হটার কথা উল্লেখ করে তিনি 'চারপাশ থেকে পুরোপুরি ঘিরে' রাখা ইউক্রেনীয় সেনাদের প্রাণ বাঁচানোর জন্য পুতিনকে অনুরোধ করেছিলেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, 'গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে।'

পরে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ট্রাম্পের কথা হয়নি, বরং কথা হয়েছে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্পকে 'বার্তা' পৌঁছে দেওয়ার জন্য পুতিন বৈঠকটিতে অংশ নিয়েছিলেন।

তিনি বলেন, উইটকফ বিষয়টি নিয়ে আগে ট্রাম্পের সঙ্গে বিস্তারিত আলাপ করবেন। তারপরই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের সময়সূচি ঠিক করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি চান মস্কো ও কিয়েভ দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত হোক। তিনি এর আগে সতর্ক করেছেন যে এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে এবং এ যুদ্ধে ইতোমধ্যেই উভয়পক্ষের বহু মানুষ প্রাণ হারিয়েছে।

বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মস্কোতে পুতিনের সঙ্গে উইটকফের দীর্ঘ বৈঠক হয়েছে।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / যুক্তরাষ্ট্র / যুদ্ধ / ইউক্রেন / সেনা / ডোনাল্ট ট্রাম্প / ভ্লাদিমির পুতিন / আলোচনা / যুদ্ধবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
    তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

Related News

  • ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প
  • ট্রাম্প আমাকে নিয়ে 'অবসেসড', তার মাথার ভেতর আমার জন্য একটা 'স্যুইট' বরাদ্দ আছে: ওবামা
  • যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানের অধিনায়ক ও সহকারী কোচকে আটকে দেওয়ার অভিযোগ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে জটিল চুক্তি নিয়ে সতর্ক আশাবাদের কথাই বলছেন ইরানিরা

Most Read

1
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

3
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

4
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

6
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net