Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে উন্নতি বাংলাদেশের

বাংলাদেশ

মু. সামিন সাজিদ নহর
05 March, 2025, 07:05 pm
Last modified: 05 March, 2025, 07:44 pm

Related News

  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সশস্ত্র বা‌হিনীর মর্যাদা রক্ষায় পেশাদা‌রিত্ব, ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দি‌লেন প্রধানমন্ত্রী
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে উন্নতি বাংলাদেশের

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে খারাপ জিটিআই স্কোরের তালিকায় শীর্ষ দশে দক্ষিণ এশিয়ার দুটি দেশ রয়েছে — আফগানিস্তান ও পাকিস্তান।
মু. সামিন সাজিদ নহর
05 March, 2025, 07:05 pm
Last modified: 05 March, 2025, 07:44 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক ও টিবিএস

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫-এর সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রভাব 'নিম্ন' বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ২০১২ সাল থেকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের মূল প্রবণতা ও ধরণগুলোর বিশদ বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের ১২তম সংস্করণে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রভাব ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার গড় পরিস্থিতির তুলনায় কম ছিল।

২০২৫ সালের গ্লোবাল টেররিজম ইনডেক্স (জিটিআই) সূচকে বাংলাদেশ ৩.০৩ স্কোর পেয়েছে। শূন্য স্কোর মানে কোনো প্রভাব নেই, আর দশ স্কোর বোঝায় সর্বোচ্চ প্রভাব। এই স্কোরের ভিত্তিতে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৫তম স্থানে রয়েছে, যা আগের বছরের তুলনায় উন্নতি; ২০২৪ সালে বাংলাদেশ ছিল ৩২তম স্থানে।

জিটিআই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রবণতা বিশ্লেষণের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। স্কোর নির্ধারণে হামলার সংখ্যা, প্রাণহানি, আহতের সংখ্যা ও জিম্মিদের পরিস্থিতির মতো নানা উপাদান বিবেচনা করা হয়। পাশাপাশি সংঘাত ও আর্থসামাজিক তথ্য বিশ্লেষণ করে সন্ত্রাসবাদের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।

২০২৪ সালে বিশ্বে সন্ত্রাসী হামলার শিকার হওয়া দেশের সংখ্যা ৫৮ থেকে বেড়ে ৬৬-তে পৌঁছেছে, যা প্রায় এক দশকের উন্নতির বিপরীত চিত্র তুলে ধরেছে। ৪৫টি দেশের পরিস্থিতির অবনতি হয়েছে, অন্যদিকে ৩৪টি দেশে উন্নতি হয়েছে। ২০২৪ সালে চারটি প্রধান সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতা বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা ১১ শতাংশ বেড়েছে।

২০২৪ সালেও বুরকিনা ফাসো সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার দেশ হিসেবে রয়ে গেছে। যদিও সেখানে হামলা ও প্রাণহানির হার যথাক্রমে ৫৭ শতাংশ ও ২১ শতাংশ কমেছে, তবুও বিশ্বব্যাপী সন্ত্রাসবাদজনিত মোট মৃত্যুর এক-পঞ্চমাংশ এই দেশেই ঘটেছে। এর পরেই রয়েছে পাকিস্তান ও সিরিয়া।

ইনফোগ্রাফিক: টিবিএস

দক্ষিণ এশিয়া এখনও সবচেয়ে বেশি সন্ত্রাসপ্রবণ অঞ্চল

প্রতিবেদনে বলা হয়েছে, '২০২৪ সালে দক্ষিণ এশিয়া গড় জিটিআই স্কোরের দিক থেকে বিশ্বের সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার অঞ্চল ছিল এবং গত এক দশক ধরেই এই অবস্থান বজায় রেখেছে।'

এতে আরও বলা হয়, 'যদিও ২০২৪ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে, তবে এক দশক আগের তুলনায় দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশেষ করে আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সন্ত্রাসী কার্যক্রম কমে যাওয়ায় সামগ্রিকভাবে এ অঞ্চলের পরিস্থিতি ভালো হয়েছে।'

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বের সবচেয়ে খারাপ জিটিআই স্কোরের তালিকায় শীর্ষ দশে দক্ষিণ এশিয়ার দুটি দেশ রয়েছে — আফগানিস্তান ও পাকিস্তান।

এ অঞ্চলে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার দেশ পাকিস্তান, যার স্কোর ৮.৩৭৪। এটি ২০২৫ সালের জিটিআই সূচকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আফগানিস্তান ৭.২৬২ স্কোর নিয়ে নবম স্থানে, আর ভারত ৬.৪১১ স্কোর নিয়ে ১৪তম স্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ার সাতটি মূল্যায়নকৃত দেশের মধ্যে একমাত্র ভুটান ও শ্রীলঙ্কার জিটিআই স্কোর শূন্য, অর্থাৎ গত পাঁচ বছরে সেখানে কোনো সন্ত্রাসী হামলা হয়নি।

এ অঞ্চলে সন্ত্রাসবাদের সবচেয়ে কম প্রভাবিত দেশগুলোর মধ্যে নেপাল তৃতীয় স্থানে রয়েছে, যার স্কোর ১.১১৩ এবং বিশ্বে অবস্থান ৬৮তম। নেপালের পরেই রয়েছে বাংলাদেশ।

 

Related Topics

টপ নিউজ

সন্ত্রাসবাদ সূচক / বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক / গ্লোবাল টেররিজম ইনডেক্স / জিটিআই / সন্ত্রাসবাদ / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সশস্ত্র বা‌হিনীর মর্যাদা রক্ষায় পেশাদা‌রিত্ব, ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দি‌লেন প্রধানমন্ত্রী
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net