Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
গঙ্গার পানি চুক্তি নিয়ে যৌথ বৈঠকে ভারত যাচ্ছে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল

বাংলাদেশ

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
02 March, 2025, 11:15 am
Last modified: 02 March, 2025, 11:18 am

Related News

  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • গুজরাটে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স ও এএসএমএল-এর চুক্তি
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

গঙ্গার পানি চুক্তি নিয়ে যৌথ বৈঠকে ভারত যাচ্ছে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল

দুই দেশের যৌথ নদী কমিশন প্রতিবছর একবার বসে আন্তঃসীমান্ত নদীগুলোর বিষয় নিয়ে আলোচনা করে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
02 March, 2025, 11:15 am
Last modified: 02 March, 2025, 11:18 am
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দিতে সোমবার ১১ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধি দল ভারতে যাচ্ছে। পিটিআই সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন সংক্রান্ত ৩০ বছর মেয়াদি চুক্তির নবায়ন নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে যৌথ কমিটির ৮৬তম বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন। প্রতিনিধি দলটি ৩ মার্চ কলকাতা পৌঁছানোর পর সরাসরি ফারাক্কায় গঙ্গা নদীর যৌথ পর্যবেক্ষণ কেন্দ্রে যাবে এবং ৫ মার্চ সকালে পর্যবেক্ষণ শেষ করবে।

এরপর ৬ ও ৭ মার্চ কলকাতায় ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অধীনে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের সিনিয়র যুগ্ম কমিশনার (এফএম) আর আর সামভারিয়ার এক চিঠিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

সংবাদমাধ্যমটিকে আবুল হোসেন জানিয়েছেন, দুই দেশের যৌথ নদী কমিশন প্রতিবছর একবার বসে আন্তঃসীমান্ত নদীগুলোর বিষয় নিয়ে আলোচনা করে।

ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের তথ্যানুসারে, বাংলাদেশ ও ভারত ৫৪টি নদী ভাগাভাগি করে ব্যবহার করে। ১৯৭২ সালে গঠিত যৌথ নদী কমিশন এসব অভিন্ন, সীমান্তবর্তী ও আন্তঃসীমান্ত নদীর বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও সমাধানের জন্য কাজ করে আসছে।

গঙ্গার পানি বণ্টন চুক্তিটি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয়।

গত বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় চুক্তির নবায়ন নিয়ে কারিগরি আলোচনা শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে তার সরকার আগস্ট ২০২৪-এ ক্ষমতা হারানোর কয়েক সপ্তাহ আগেই এই আলোচনার সূত্রপাত হয়।

Related Topics

টপ নিউজ

গঙ্গা / পানি বণ্টন চুক্তি / দ্বিপক্ষীয় বৈঠক / প্রতিনিধি দল / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • গুজরাটে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স ও এএসএমএল-এর চুক্তি
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net