Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
বিশ্বজুড়ে স্বাধীনতা কমা সত্ত্বেও অগ্রগতি বাংলাদেশের: ফ্রিডম হাউসের প্রতিবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2025, 09:50 pm
Last modified: 01 March, 2025, 02:30 pm

Related News

  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

বিশ্বজুড়ে স্বাধীনতা কমা সত্ত্বেও অগ্রগতি বাংলাদেশের: ফ্রিডম হাউসের প্রতিবেদন

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে টানা ১৯ বছরের মতো বিশ্বজুড়ে মানুষের স্বাধীনতা চর্চার অধিকার কমেছে। এর মধ্যেই অগ্রগতি হয়েছে বাংলাদেশের।
টিবিএস রিপোর্ট
26 February, 2025, 09:50 pm
Last modified: 01 March, 2025, 02:30 pm
ইনফোগ্রাফিক্স: ফ্রিডম হাউস

বিশ্বজুড়ে মানুষের স্বাধীনতা চর্চার অধিকার কমার মধ্যেও ২০২৪ সালে স্বাধীনতার সূচকে অগ্রগতি হয়েছে বাংলাদেশের। আগের বছরের চেয়ে ৫ বেড়ে বাংলাদেশের স্কোর এখন ১০০ এর মধ্যে ৪৫। ২০২৩ সালে এ স্কোর ছিল ৪০।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

১৯৫টি দেশ ও ১৩টি অঞ্চলের রাজনৈতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতা চর্চা মূল্যায়ন করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। রাজনৈতিক অধিকার চর্চায় বাংলাদেশের স্কোর ৪০ এর মধ্যে ১৬ এবং নাগরিক স্বাধীনতা চর্চায় বাংলাদেশের স্কোর ৬০ এর মধ্যে ২৯।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে টানা ১৯ বছরের মতো বিশ্বজুড়ে মানুষের স্বাধীনতা চর্চার অধিকার কমেছে। এর মধ্যেই অগ্রগতি হয়েছে বাংলাদেশের।

আরও বলা হয়েছে, ৬০টি দেশে রাজনৈতিক চর্চার অধিকার ও নাগরিক স্বাধীনতা চর্চার অধিকার কমেছে। আর উন্নতি হয়েছে ৩৪টি দেশে। যেসব দেশে সবচেয়ে বেশি স্বাধীনতা কমেছে সেসব দেশের মধ্যে উল্লেখযোগ্য হলো এল সালভাদর, হাইতি, কুয়েত এবং তিউনিসিয়া। 

আর সবচেয়ে বেশি উন্নতি হওয়া চার দেশের মধ্যে তিনটিই দক্ষিণ এশিয়ার। দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান এবং শ্রীলঙ্কা। অন্য দেশটি সিরিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বছর বাংলাদেশ গণতন্ত্রের জন্য একটি উজ্জ্বল জায়গা হতে পারে। তবে এর বেশিরভাগই নির্ভর করছে সরকার কতটুকু সংস্কার নিশ্চিত করতে পারছে এবং এই প্রক্রিয়ায় ব্যক্তি স্বাধীনতার চর্চা ও আইনের শাসন কতটুকু নিশ্চিত হচ্ছে এসবের ওপর।

তবে স্বাধীনতার সূচকে অগ্রগতি হলেও রাজনৈতিক অধিকারচর্চা ও নাগরিক স্বাধীনতার চর্চায় বাংলাদেশ এখনো 'আংশিক স্বাধীন' দেশের শ্রেণিতেই রয়ে গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সংস্কার একটি কঠিন কাজ হবে। ২০২৪ সালে নির্বাচনের পরিবর্তে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে পরিবর্তন আসে। গত বছরের জুলাই মাসে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলন দমাতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতিরিক্ত বলপ্রয়োগ করে। ফলে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হন। একপর্যায়ে ছাত্র-জনতার আন্দোলনের তীব্রতা বাড়লে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।  

Related Topics

টপ নিউজ

স্বাধীনতা / সূচক / উন্নতি / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net