Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখার নির্দেশ দিয়ে পরিপত্র জারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
23 February, 2025, 05:10 pm
Last modified: 23 February, 2025, 05:16 pm

Related News

  • সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ
  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারে মন্ত্রণালয়গুলোকে ইসির নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 

এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখার নির্দেশ দিয়ে পরিপত্র জারি

এবার রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময়ে শুরু হবে জানিয়ে পরিপত্রে বলা হয়, সেজন্য আসন্ন মৌসুমে বিদ্যুতের চাহিদা বহুলাংশে বৃদ্ধি পাবে। শীতাতপ থার্মোস্ট্যাট নির্ধারিত তাপমাত্রায় ব্যবহারের মাধ্যমে এ চাহিদা নিয়ন্ত্রণ করা সম্ভব।
টিবিএস রিপোর্ট 
23 February, 2025, 05:10 pm
Last modified: 23 February, 2025, 05:16 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

সরকারি-বেসরকারি দপ্তর ও বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে রাখার অনুরোধ জানিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ এ পরিপত্র জারি করে, এবং তা বাস্তবায়নে সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, দপ্তর ও সংস্থার প্রধানদের পাঠিয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে, সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অভীষ্ট তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণের পরামর্শ পাওয়া গেছে।

এবার রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময়ে শুরু হবে জানিয়ে পরিপত্রে বলা হয়, সেজন্য আসন্ন মৌসুমে বিদ্যুতের চাহিদা বহুলাংশে বৃদ্ধি পাবে। শীতাতপ থার্মোস্ট্যাট নির্ধারিত তাপমাত্রায় ব্যবহারের মাধ্যমে এ চাহিদা নিয়ন্ত্রণ করা সম্ভব।

এতে আরও বলা হয়, এমতাবস্থায়, সব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপরে নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হলো।

এসংক্রান্ত সিদ্ধান্ত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে বেসরকারি খাতকে অবহিত করতে বাণিজ্য মন্ত্রণালয়কে, এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাকে অবহিতকরণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিও বিষয়ক ব্যুরোকে অনুরোধ জানানোর কথা বলা হয় পরিপত্রে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক সম্মেলনের একটি অধিবেশনে অংশ নেওয়ার পর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান সাংবাদিকদের জানিয়েছিলেন, এবারের গরমে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় এসি চালানো যাবে না। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে নির্দেশনা জারি করা হবে এবং কেউ নির্দেশনা অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, 'গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং কমানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা থাকে ৯ হাজার মেগাওয়াট। কিন্তু গ্রীষ্ম মৌসুমে চাহিদা বেড়ে ১৭ থেকে ১৮ হাজার মেগাওয়াট হয়ে যায়।'

জ্বালানি উপদেষ্টা বলেন, 'দুটো কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, তার একটি হচ্ছে সেচ। সেচে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে। এটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা দিতে চাই। এর বাইরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে শুধু শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালানোয়। এসি এখন শুধু শহরে নয়, গ্রাম পর্যন্ত ব্যবহার হয়। অনেকে সোয়েটার, কোট পরে ১৯ বা ২০ ডিগ্রি সেলসিয়াসেও এসি চালায়। আমাদের দেশে এত কম তাপমাত্রার দরকার নেই।'

তিনি বলেন, 'এজন্য এসি (চালানোর) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। এটা বাস্তবায়নে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কোম্পানিগুলো মনিটরিং টিম গঠন করবে। কোনো লাইনে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার দেখা গেলে– সেখানে লোডশেডিং করা হবে।'

Related Topics

টপ নিউজ

এসি / শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র / পরিপত্র / মন্ত্রিপরিষদ বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ
  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারে মন্ত্রণালয়গুলোকে ইসির নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net