Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
ইন্দিরাকে ‘দাদি’ বলে কটাক্ষ, প্রতিবাদে রাজস্থান বিধানসভাতেই কংগ্রেস নেতাদের রাতযাপন

আন্তর্জাতিক

এনডিটিভি
22 February, 2025, 04:55 pm
Last modified: 22 February, 2025, 05:01 pm

Related News

  • ‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে’: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
  • ভারতে বাংলাভাষী মুসলিম, রোহিঙ্গা ও শরণার্থীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বেড়েছে: জাতিসংঘ
  • দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক
  • নিউইয়র্কে ভারতের আরএসএস প্রধানের সমাবেশের বিরোধিতা মেয়র মামদানির

ইন্দিরাকে ‘দাদি’ বলে কটাক্ষ, প্রতিবাদে রাজস্থান বিধানসভাতেই কংগ্রেস নেতাদের রাতযাপন

কংগ্রেস শনিবার এই মন্তব্যের প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে।
এনডিটিভি
22 February, 2025, 04:55 pm
Last modified: 22 February, 2025, 05:01 pm

রাতে বিধানসভায় অবস্থান করেন কংগ্রেসের বিধায়করা। ছবি: দ্য ওয়াল ডটইন

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজস্থান বিধানসভায় উত্তেজনার জেরে সহকর্মীদের বরখাস্তের প্রতিবাদে কংগ্রেস নেতারা রাতভর অবস্থান কর্মসূচি চালিয়েছেন। বরখাস্ত হওয়া ছয়জন বিধায়ক বিধানসভার ভেতরেই বিছানা পেতে রাত কাটান।

বিধায়ক ছয়জন হলেন রাজস্থান কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা, বিরোধীদলীয় উপনেতা রামকেশ মীনা, আমিন কাজি, জাকির হুসেন গেসওয়াত, হাকিম আলি খান ও সঞ্জয় কুমার জাটভ।

বিজেপি মন্ত্রী অবিনাশ গেহলট সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে 'আপ কি দাদি' (আপনার দাদি) বলে উল্লেখ করার প্রতিবাদে এই বিক্ষোভ হয়।

শুক্রবার বিধানসভায় কর্মজীবী নারীদের হোস্টেল নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলাকালে মন্ত্রী গেহলট বলেন, "বরাবরের মতো ২০২৩-২৪ বাজেটেও আপনারা কর্মজীবী নারীদের হোস্টেল প্রকল্পের নাম আপনার 'দাদি' ইন্দিরা গান্ধীর নামে রেখেছেন।''

বিরোধীদলীয় নেতা টিকা রাম জুলি এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে 'অপ্রাসঙ্গিক' শব্দটি রেকর্ড থেকে মুছে ফেলার দাবি জানান। এরপর কংগ্রেস বিধায়করা স্লোগান দিতে থাকেন এবং স্পিকারের আসনের দিকে এগিয়ে যান।

তবে সংসদ বিষয়ক মন্ত্রী যোগারাম প্যাটেল জানান, 'দাদি' শব্দটিতে কোনো সংসদীয় বিধি লঙ্ঘন হয়নি।

বিধানসভায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় প্রথমে আধা ঘণ্টার জন্য অধিবেশন মুলতবি করা হয়, পরে দুপুর ২টা পর্যন্ত, এরপর বিকেল ৪টা পর্যন্ত। অধিবেশন পুনরায় শুরু হলে সরকারপক্ষের মুখ্য হুইপ যোগেশ্বর গার্গ বিরোধী বিধায়কদের আচরণকে 'অমার্জনীয় অপরাধ' বলে অভিহিত করেন এবং গোবিন্দ সিং দোতাসরা, রামকেশ মীনা, আমিন কাজি, জাকির হুসেন, হাকিম আলি ও সঞ্জয় কুমারকে বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য বরখাস্ত করার প্রস্তাব দেন, যা গ্রহণ করা হয়। 

পরে বিরোধীদলীয় নেতা জুলি অভিযোগ করেন, মন্ত্রী অবিনাশ গেহলট ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সম্পর্কে 'অশালীন' মন্তব্য করেছেন এবং বিজেপি বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে।

সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, বিজেপি সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে কংগ্রেস বিধায়কদের বরখাস্ত করেছে। তিনি বলেন, 'প্রথমে বিজেপি মন্ত্রী ইন্দিরা গান্ধী সম্পর্কে অশালীন মন্তব্য করলেন, এরপর ক্ষমা না চাওয়ার প্রতিবাদ করায় আমাদের বিধায়কদের বহিষ্কার করা হলো। লোকসভা ও রাজ্যসভায় যেমন বিরোধী সাংসদদের বরখাস্ত করা হয়, ঠিক তেমনই রাজস্থান বিধানসভাতেও তা করা হলো।'

এদিকে কংগ্রেস শনিবার এই মন্তব্যের প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে।

Related Topics

টপ নিউজ

ইন্দিরা গান্ধী / দাদি / ভারত / কংগ্রেস / বিজেপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • ‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে’: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
  • ভারতে বাংলাভাষী মুসলিম, রোহিঙ্গা ও শরণার্থীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বেড়েছে: জাতিসংঘ
  • দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক
  • নিউইয়র্কে ভারতের আরএসএস প্রধানের সমাবেশের বিরোধিতা মেয়র মামদানির

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net