Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 10:30 pm
Last modified: 23 February, 2025, 02:43 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

এমন হারের পর ব্যাটিংয়ের হতাশা আরও বাড়তে পারে বাংলাদেশের। স্কোরকার্ডে আরও ৩০-৪০ রান থাকলে লড়াইয়ের পথটা যে ভিন্ন হতো, ম্যাচ চলাকালীনই সেটা বুঝতে পেরেছে তারা।
টিবিএস রিপোর্ট
20 February, 2025, 10:30 pm
Last modified: 23 February, 2025, 02:43 pm

তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের কল্যাণে স্কোরকার্ডে যে রান জমা হয়, তা নিয়ে ভারতের লম্বা ব্যাটিং লাইন আপের বিপক্ষে লড়ার আশা করাই ছিল 'বাড়াবাড়ি'। তবু বাংলাদেশের বোলাররা খেই হারালেন না, পুরোটা সময় সেরাটা দেওয়ার চেষ্টা করে গেলেন। তাসকিন, মিরাজ, রিশাদদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে সংগ্রাম করতে হলো ভারতের সব ব্যাটসম্যানকেই। রোহিত শর্মার দাপুটে শুরুর পর দীর্ঘ পথ পাড়ি দিলেন ওপেনার শুভমান গিল। দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নিলেন সেঞ্চুরি, তার সঙ্গে থাকলো লোকেশ রাহুলের অবদানও। চাপে পড়লেও শেষ হাসি হেসে মাঠ ছাড়লো ভারতই।  

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। এমন হারের পর ব্যাটিংয়ের হতাশা আরও বাড়তে পারে নাজমুল হোসেন শান্তর দলের। স্কোরকার্ডে আরও ৩০-৪০ রান থাকলে লড়াইয়ের পথটা যে ভিন্ন হতো, ম্যাচ চলাকালীনই সেটা বুঝতে পেরেছে তারা। তাতে অবশ্য কিছুই যায় আসে না, দিন শেষে ফলটাই তো মূখ্য। কারণ, রেকর্ড বইয়ে কেবল ভারতের জয়ের কথাই লেখা থাকবে, যেখানে আলাদা করে লেখা থাকবে না বাংলাদেশের ভালো বোলিংয়ের কথা।

টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ দিক হারায়, ৩৫ রানেই খোয়ায় ৫ উইকেট। এখান থেকে হাল ধরে রেকর্ড জুটি গড়েন হৃদয় ও জাকের। অসাধারণ ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন হৃদয়, হাফ সেঞ্চুরির দেখা পান জাকের। শেষ দিকে ছোট ক্যামিও ইনিংস খেলেন রিশাদ হোসেন। ২ বল আগে অলআউট হওয়া বাংলাদেশ তোলে ২২৮ রান। জবাবে ম্যাচসেরা শুভমানের সেঞ্চুরি এবং রোহিত ও রাহুলের চল্লিশোর্ধ ইনিংসে ২১ বল হাতে রেখে জিতে যায় ভারত। 

লক্ষ্য তাড়ার পথটা ভারতের জন্য সহজ ছিল না। রোহিত ৩৬ বলে ৭টি চারে ৪১ রান করে ফেরার পর তাসকিন, মিরাজ, রিশাদদের বোলিংয়ের বিপক্ষে কঠিন সময় যায় তাদের। বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, অক্ষর প্যাটেলরা দলের স্কোরকার্ডে অবদান রাখতে পারেননি। রান তুলতে সংগ্রাম করা কোহলি ৩৮ বলে একটি চারে ২২ রান করে রিশাদের শিকারে পরিণত হন। ১৭ বলে ১৫ রান করা শ্রেয়াসকে ফেরান মুস্তাফিজুর রহমান। অক্ষর ১২ বলে ৮ রান করে রিশাদের বলে তার হাতেই ক্যাচ দেন। 

চার উইকেট হারানোর পর অবশ্য ভারতকে আর চাপ বুঝতে হয়নি। ৯৮ বলে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন টানা দ্বিতীয় সেঞ্চুরি করা শুভমান ও রাহুল। ১১৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন শুভমান। ২০১৯ বিশ্বকাপের পর ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ধীর গতির সেঞ্চুরি করলেন তিনি। ৫১ ম্যাচের ক্যারিয়ারে এটা তার অষ্টম সেঞ্চুরি। রাহুল ৪৭ বলে একটি চার ও ২টি চক্কায় অপরাজিত ৪১ রান করেন। ১০ ওভারে ৩৮ রানে ২টি উইকেট নেন রিশাদ। ৯ ওভারে ৩৬ রানে এক উইকেট পান তাসকিন। এক উইকেট নেওয়া মুস্তাফিজ ৯ ওভারে খরচা করেন ৬২ রান। সবচেয়ে কম রান দেন মিরাজ। ১০ ওভারে তার খরচা ৩৭, তবে উইকেট পাননি। ৮.৩ ওভারে ৫৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তানজিম হাসান সাকিব।  

এর আগে ব্যাটিং করা বাংলাদেশ অগোছালো শুরুর পর মুহূর্তেই কোণঠাসা হয়ে পড়ে, ৩৫ রানের মধ্যেই ৫ উইকেট হারায়। একে একে ফিরে যান সৌম্য সরকার, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। এর মধ্যে সৌম্য, শান্ত ও মুশফিক রানের খাতাই খুলতে পারেননি। প্রথম ওভারেই ভারতের পেসার মোহাম্মদ শামির ভেতরে ঢোকা বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন সৌম্য। পরের ওভারে থামেন শান্তও। ভারতের আরেক পেসার হর্ষিত রানার অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে কভারে বিরাট কোহলির হাতে ধরা পড়েন তিনি। 

এরপর চার ওভারের বিরতি, ষষ্ঠ ওভারে গিয়ে আবারও উইকেটের পতন। শামির বলে ব্যাট চালিয়ে সৌম্যর মতো মিরাজও উইকেটের পেছনে ধরা পড়েন, ১০ বলে ৫ রান করেন তিনি। নবম ওভারে বাংলাদেশকে দিক ভুলিয়ে দেন অক্ষর প্যাটেল। ভারতের বাঁহাতি এই স্পিনার পরপর দুই বলে ফেরান তানজিদ ও মুশফিককে। এ কজনের মধ্যে কেবল তানজিদই কিছু রান করতে পেরেছেন, বাঁহাতি তরুণ এই ওপেনার ২৫ বলে ৪টি চারে ২৫ রান করেন। নবম ওভারে আরেকটি উইকেট পেতে পারতেন অক্ষর, হ্যাটট্রিকের কীর্তিতেও উঠতে পারতো তার নাম। কিন্তু জাকেরের তোলা সহজ ক্যাচটি নিতে পারেননি রোহিত শর্মা। 

৩৫ রান থেকে জুটি গড়া হৃদয় ও জাকের অনেকটা পথ পাড়ি দেন। চাপ সামলে দারুণ এক জুটি গড়ে তোলেন তারা। এ দুজনের ব্যাটিংয়ের কল্যাণেই ৫ উইকেট পড়ার পর নিজেদের এবং চাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ৪১.১ ওভার ব্যাটিং করে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ২০৬ বলে ১৫৪ রানের জুটি গড়েন হৃদয় ও জাকের। এই জুটিতে বেশ কয়েকটি রেকর্ড দখলে নিয়েছেন তারা। ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে এটাই বাংলাদেশের সেরা জুটি। ভারতের বিপক্ষেও ষষ্ঠ উইকেটে যেকোনো দলের সেরা জুটি এটা। এ ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও এটা সেরা ষষ্ঠ জুটি। 

জাকেরের বিদায়ে ভাঙে এই রেকর্ড জুটি। এর আগে ১১৪ বলে ৪টি চারে ৬৮ রান করেন জাকের, ওয়ানডেতে এটা তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। এরপর হৃদয়ের সঙ্গে যোগ দিয়ে প্রথম কয়েকটা বল দেখে খেলা রিশাদ ঝড় তোলেন। তার ব্যাটে ৪৬তম ওভার থেকে ২০ রান পায় বাংলাদেশ। ১২ বলে একটি চার ও ২টি ছক্কায় ১৮ রান করেন রিশাদ। বাঁ পায়ে চোট পাওয়ায় বাকি পথটা ভালো কাটেনি হৃদয়ের, কয়েকটি বলে নিশ্চিত এক রান হবে জেনেও দৌড়াতে পারেননি তিনি। 

দুই বল বাকি থাকতে আউট হওয়া হৃদয় ১১৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ১০০ রানের মহাকার্যকর ইনিংস খেলেন, এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস। বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করলেন তিনি। এর আগে শাহরিয়ার নাফিস, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এই আসরে সেঞ্চুরি করেছেন। ভারতের অষ্টম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছানো শামি ৫৩ রানে ৫টি উইকেট নেন। হর্ষিত ৩টি ও অক্ষর ২টি উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / ভারত ক্রিকেট দল / বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ / চ্যাম্পিয়ন্স ট্রফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net