Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
শক্তিশালী পুঁজিবাজারে বন্ড মার্কেটের গুরুত্ব অপরিসীম: বিশেষজ্ঞরা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 09:55 am
Last modified: 20 February, 2025, 09:53 am

Related News

  • অবশেষে বেক্সিমকো গ্রুপের পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান
  • সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

শক্তিশালী পুঁজিবাজারে বন্ড মার্কেটের গুরুত্ব অপরিসীম: বিশেষজ্ঞরা

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 09:55 am
Last modified: 20 February, 2025, 09:53 am
প্রতীকী ছবি / টিবিএস

একটি দেশের শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন প্রাণবন্ত পুঁজিবাজার। আর পুঁজিবাজারকে কার্যকর রাখতে বন্ড মার্কেটের ভূমিকা অনস্বীকার্য বলে মতপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অভ ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মিলনায়তনে 'ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস' ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত 'আন্ডারস্ট্যান্ডিং বন্ড অ্যান্ড সুকুক মার্কেট' শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তারা এসব কথা বলেন।

কর্মশালায় বক্তারা বলেন, সারা বিশ্বে সুকুক বন্ড অত্যন্ত জনপ্রিয় এবং এটি বাজারের জন্য একটি কার্যকর পণ্য। তবে অতীতের কিছু নীতিগত সিদ্ধান্তের কারণে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান সুকুকের অপব্যবহার করেছে, যা পুঁজিবাজারের স্থিতিশীলতায় প্রভাব ফেলেছে।

কর্মশালাটি পরিচালনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক এসএম কালবীন ছালিমা, প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক গৌরব রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাইমা আক্তার।

বিআইসিএমের ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট নাজমুস সালেহীন বলেন, 'বিআইসিএম দক্ষ জনশক্তি তৈরির কাজ করে যাচ্ছে, যা পুঁজিবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে প্রয়োজন অনুযায়ী আমরা জনশক্তি পাচ্ছি না।

'বিআইসিএমে অ্যাপ্লাইড ফাইনান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট বিষয়ে একটি মাস্টার্স প্রোগ্রাম রয়েছে, যার সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদান করে। তবে এখানেও শিক্ষার্থী সংকট রয়েছে, যা একটি বড় চ্যালেঞ্জ।'

পুঁজিবাজারের জন্য বন্ডের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া বলেন, 'পুঁজিবাজারের উন্নয়নে বন্ডের কোনো বিকল্প নেই। তবে বন্ড সম্পর্কে সাধারণ বিনিয়োগকারীদের সচেতনতার অভাব রয়েছে। এই ঘাটতি পূরণে প্রশিক্ষণের বিকল্প নেই। আশা করি, এ ধরনের কর্মশালা বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

সিএমজেএফের সাবেক সভাপতি ও অর্থসূচক-এর সম্পাদক জিয়াউর রহমান বলেন, সঠিক সময়ে বন্ডের অপব্যবহার রোধ করা না গেলে বিনিয়োগকারীরা আস্থা হারাতে পারেন। 

'অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যারা বন্ড ও সুকুকের অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। তবে সাধারণ বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও নজর দেওয়া জরুরি,' বলেন তিনি।

সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী বলেন, 'শেয়ারবাজার একটি সংবেদনশীল ক্ষেত্র, যেখানে দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সাংবাদিক অর্থনীতি ও বাণিজ্য বিভাগের বাইরে থেকেও এই বিটে এসেছেন। তাই সিএমজেএফ সবসময় তাদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে থাকে। আশা করি, এই প্রশিক্ষণ কর্মশালা দেশের শেয়ারবাজার এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।'
 
Related Topics

টপ নিউজ

পুঁজিবাজার / বন্ড মার্কেট / বন্ড / বন্ড বাজার / শেয়ারবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • অবশেষে বেক্সিমকো গ্রুপের পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান
  • সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net