Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ভেটেরিনারি ওষুধের ৭০ শতাংশের যোগান দিচ্ছে স্থানীয় উৎপাদকরা

বাংলাদেশ

শওকত আলী
11 November, 2020, 12:20 pm
Last modified: 11 November, 2020, 12:28 pm

Related News

  • ওষুধ আবিষ্কার ও প্রবৃদ্ধির খোঁজে চীনের দিকে ঝুঁকছে জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো
  • রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও উজ্জ্বল দেশের ওষুধ খাত, বেড়েছে আয় ও মুনাফা
  • গবাদিপশুর সংখ্যা বেড়েছে, কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থা তথৈবচ
  • সর্বাধিক বিক্রিত ওষুধের তালিকায় শীর্ষে ফাইজারের কোভিড ভ্যাকসিন
  • মহামারিতে বার্ষিক মুনাফা বেড়েছে বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল কোম্পানির 

ভেটেরিনারি ওষুধের ৭০ শতাংশের যোগান দিচ্ছে স্থানীয় উৎপাদকরা

২০০০ সালে দেশে ভেটেরিনারি মেডিসিনের কারখানা ছিল ৩। দুই দশকে সেটি বেড়ে হয়েছে ৩৪টি।
শওকত আলী
11 November, 2020, 12:20 pm
Last modified: 11 November, 2020, 12:28 pm

গাজীপুরের ফুজিলা পোল্ট্রি ফার্মে মুরগি আছে পনের হাজার। এগুলোর স্বাস্থ্য সুরক্ষায় সারাবছর যেসব মেডিসিন ব্যবহার করা হয়, তার প্রায় পুরোটাই স্থানীয়ভাবে উৎপাদিত। ডাক্তারের পরামর্শে দেশে উৎপাদন হয় না এমন কিছু আমদানি করা ওষুধ মাঝে মাঝে ব্যবহার করতে হয়।

ফুজিলার মালিক তাইফুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বিদেশি মেডিসিনের তুলনায় দেশি মেডিসিন দামে সস্তা, গুণগত মান ভালো। দেশে উৎপাদন হয় বলে সেগুলো সহজলভ্যও। এ কারণে দেশি ওষুধেই আমাদের আস্থা বেশি।' 

শুধু পোল্ট্রি নয়, গরুর-ছাগলের খামারীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভেটেরিনারি মেডিসিনের জন্য দেশি কোম্পানিগুলোতেই তাদের আস্থা বেশি।

দেশি গরু খামারের উদ্যোক্তা আরিফুল ইসলাম জানান, 'আমি সারাবছর ১৫টি এবং কোরবানির ঈদকে সামনে রেখে ৭০-৮০টি করে গরু পালন করি। এগুলোর জন্য প্রয়োজনীয় মেডিসিনের বেশিরভাগই দেশে উৎপাদিত।'

অ্যানিমাল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (এএইচসিএবি) জানিয়েছে, দেশে প্রাণি স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত মেডিসিনের বাজার প্রায় ৩ হাজার কোটি টাকার মতো। এর মধ্যে প্রায় ৭০ ভাগ ওষুধের যোগান আসছে স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। অর্থাৎ দুই হাজার একশ কোটি টাকার ওষুধের বাজার এখন এসব কোম্পানিগুলোর দখলে। বাকি ৩০ ভাগ আমদানি হয়।

স্থানীয়ভাবে উৎপাদিত ওষুধ দিয়ে দেশের মোট চাহিদার ৯৫ শতাংশই পূরণ করা সম্ভব বলে দাবি করেছে অ্যানিমাল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ। সরকারের নীতি সহায়তা পেলে চাহিদার পুরোটাই দেশে উৎপাদন করা যাবে সমিতি জানিয়েছে।
 
ভেটেরিনারী মেডিসিনের বাজার প্রতি বছর গড়ে ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। কিছু প্রতিষ্ঠান ভেটেনারি মেডিসিন রপ্তানিও শুরু করেছে বলে জানা গেছে। রপ্তানির গন্তব্য আফ্রিকা ও এশিয়ার কিছু দেশ এবং যুক্তরাজ্য।

স্থানীয়ভাবে উৎপাদনকারীদের মধ্যে প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রেনেটা লিমিটেড, একমি, এসিআই, স্কয়ার, ইলানকো (Elanco), অপসোনিন ফার্মা, এসকে এফ লি, নাভানা, পপুলার ফার্মা ও ইনসেপ্টা ইত্যাদি।

ইনসেপ্টা ফার্মাসিকিউটিক্যালসের অ্যাসিসস্ট্যান্ট ম্যানেজার মো. হজরত আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অনিয়ন্ত্রিত আমদানির একটা চাপ আছে। এ কারণে আমরা চাইলেই সব মেডিসিন তৈরি করে বাজারজাত করতে পারি না। তবে দেশি উৎপাদনকারীদের চাহিদার অন্তত ৯৫ শতাংশ মেডিসিন তৈরির সক্ষমতা রয়েছে।'

দেশে পোল্ট্রি ও ডেইরী ফার্মের বিকাশ ও বিস্তৃতির সূত্র ধরে ভেটেরিনারী মেডিসিন তৈরির কারখানাগুলো গড়ে উঠতে শুরু করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই দশক আগে ভেটেরিনারি মেডিসিনের উৎপাদন শুরু হলেও তা গতি পায় ২০১০ সালের পর থেকে। এই সময়টাতেই অধিকাংশ কোম্পানি কারখানা তৈরি করে। কারণ এই সময়েই দেশে পোল্ট্রি ও ডেইরী ফার্ম সবেচেয়ে বিকশিত হয়। চাহিদা বাড়ে ভেটেরিনারি মেডিসিনের। চাহিদা মেটাতে স্থাপিত হয় একের পর এক কারখানা।

২০০০ সালে দেশে ভেটেরিনারি মেডিসিনের কারখানা ছিল ৩। দুই দশকে সেটি বেড়ে হয়েছে ৩৪টি। 

ভেটেরিনারি মেডিসিন তৈরির প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর একটি রেনেটা লিমিটেড। 

রেনেটার এনিমেল হেলথ ডিভিশনের পরিচালক মো. সিরাজুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দেশের প্রাণিসম্পদ খাত বড় হওয়ার সাথে সাথেই চাহিদা বেড়েছে ভেটেরিনারী মেডিসিনের। তার সূত্র ধরে এখাতে বিশাল বিনিয়োগও এসেছে।'

দেশি উৎপাদনকারীদের পাশাপাশি প্রাণিস্বাস্থ্য সুরক্ষার জন্য অনেক ভ্যাক্সিন, অ্যান্টিবায়োটিক বিদেশ থেকেও আমদানি হচ্ছে। আমদানিকারক প্রতিষ্ঠানের সংখ্যাও নেহাত কম নয়। আমদানি করা বেশিরভাগ ওষুধ আসে ভারত ও চীন-এই দুটি দেশ থেকে।

আমদানি করা ওষুধের মান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় উৎপাদকরা। তারা বলেছেন, অনিবন্ধিত ও নিম্নমানের অনেক মেডিসিন আমদানি হচ্ছে। এগুলোর যথাযথ পরীক্ষা ও মনিটরিং হচ্ছে না। এসব মেডিসিন বাজারে আসার আগে ল্যাবরেটরীতে পরীক্ষা-নিরীক্ষা করে দেখার দাবি তুলেছেন তারা।

ভেটেরিনারি মেডিসিনের মান নিয়ন্ত্রণের দায়িত্ব ঔষধ প্রশাসন অধিদপ্তরের। প্রতিষ্ঠানটির মুখপাত্র মো. আইয়ুব হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'প্রতিটা মেডিসিনের জন্য নিবন্ধন নেয়া বাধ্যতামূলক। তবে আমদানির আগে-পরে সব মেডিসিন পরীক্ষা করা হয় না। কেউ কোনো ওষুধ নিয়ে অভিযোগ করলে সেটা পরীক্ষা করে দেখা হয়।'

সংবাদটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন: Local pharmas rise to meet demand for animal drugs

Related Topics

টপ নিউজ

ফার্মাসিউটিক্যাল কোম্পানি / ভেটেরিনারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ওষুধ আবিষ্কার ও প্রবৃদ্ধির খোঁজে চীনের দিকে ঝুঁকছে জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো
  • রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও উজ্জ্বল দেশের ওষুধ খাত, বেড়েছে আয় ও মুনাফা
  • গবাদিপশুর সংখ্যা বেড়েছে, কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থা তথৈবচ
  • সর্বাধিক বিক্রিত ওষুধের তালিকায় শীর্ষে ফাইজারের কোভিড ভ্যাকসিন
  • মহামারিতে বার্ষিক মুনাফা বেড়েছে বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল কোম্পানির 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net